দেড় লাখের মধ্যে সেরা ৫ বাইকের তালিকা।Best Bikes Under 1.5 Lakh: সামনেই কালীপুজো। এই সময় অনেক কোম্পানি দিওয়ালি অফার দেয়। ঠিক সেই কারণেই অনেকে এ সময়ে নতুন বাইক কেনার প্ল্যান করেন। আপনারও যদি দেড় লক্ষ টাকার মধ্যে বাজেট হয়, সেক্ষেত্রে এই অপশনগুলি ভেবে দেখতে পারেন। দেখতে ভাল তো বটেই। সঙ্গে বাইকের মাইলেজ কেমন, ইঞ্জিন কেমন, মেনটেন করার খরচ, সবই হিসেব করা হয়েছে। শহরের রাস্তায় রোজ যাতায়াতের পাশাপাশি মাঝেমধ্যে লং রাইডও করতে পারবেন। তাই কম বাজেটে বাইক কেনার আগে এই মডেলগুলির বিষয়ে জেনে নিন।
১. Hero Splendor Plus
কম খরচে রোজ যাতায়াতের জন্য এই বাইক পারফেক্ট। রয়েছে ৯৭.২ সিসির ইঞ্জিন। সহজে চালানো যায়। তাই নিউ রাইডারদের জন্য ভাল। যাঁদের কাছে মাইলেজ এবং কম মেনটেন করাটাই প্রায়োরিটি, তাঁদের জন্য বেস্ট।
২. Honda Shine 125
আরও কিছুটা বেশি পাওয়ারফুল ইঞ্জিন চাইলে Honda Shine 125 বিবেচনা করতে পারেন। ১২৫ সিসির এই বাইক দৈনন্দিন যাতায়াতের জন্য উপযোগী। ইঞ্জিনের মসৃণ চলন এবং আরামদায়ক ব্যবহারের জন্য ক্রেতাদের মধ্যে এর পরিচিতি রয়েছে।
৩. Bajaj Pulsar 125
কমিউটার বাইকের পাশাপাশি স্পোর্টি ডিজাইন পছন্দ করেন? সে ক্ষেত্রে Bajaj Pulsar 125 নজর কাড়তে পারে। এর নকশায় রয়েছে আগ্রাসী ভাব। শহরের রাস্তায় চালানোর পাশাপাশি হাইওয়েতে যাতায়াতের কথাও মাথায় রেখে এই মডেল বেছে নিতে পারেন।
৪. TVS Raider 125
আধুনিক নকশা এবং প্রযুক্তির মেলবন্ধন রয়েছে TVS Raider 125-এ। ডিজিটাল ডিসপ্লে এবং আকর্ষণীয় চেহারা এই বাইকের অন্যতম বৈশিষ্ট্য। যাঁরা সাধারণ কমিউটার বাইকের বদলে একটু আধুনিক মডেল চান, তাঁদের জন্য এটি একটি বিকল্প।
৫. Hero Glamour XTEC
বাইকে আধুনিক ফিচার চাইলে Hero Glamour XTEC-এর কথাও ভাবতে পারেন। ডিজিটাল কনসোল এবং ব্লুটুথ সংযোগের মতো বৈশিষ্ট্য এতে রয়েছে। প্রযুক্তির পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে বাইক কেনার আগে সংশ্লিষ্ট মডেলের বর্তমান দাম, ভ্যারিয়্যান্ট এবং অন-রোড খরচ অবশ্যই যাচাই করুন। শহর ও ডিলার অনুযায়ী দামে পার্থক্য হতে পারে। মাইলেজও নির্ভর করবে রাস্তার অবস্থা এবং চালানোর ধরনের উপর। নিজের প্রয়োজন বুঝে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন।