Low Budget Business Idea: ১০,০০০ টাকা থাকলে কোন কোন ব্যবসা শুরু করতে পারবেন? রইল ৫ আইডিয়া

বর্তমানে এমন অনেক ছোট ব্যবসাও রয়েছে, যা শুরু করতে একেবারে সামান্য পুজির দরকার হয় এবং পরে সেটা ধীরে ধীরে বড় হ্যবসায় পরিণত হয়। আপনার কাছে যদি ১০ হাজার টাকার বাজেট থাকে, তাহলে আপনি নিজের ব্যবসার স্বপ্ন শুরু করতে পারেন।

Advertisement
১০,০০০ টাকা থাকলে কোন কোন ব্যবসা শুরু করতে পারবেন? রইল ৫ আইডিয়াস্বল্প পুঁজিতেই শুরু হবে এই ব্যবসা
হাইলাইটস
  • অনেকেই মনে করেন যে ব্যবসা শুরু করার জন্য লক্ষ লক্ষ টাকার পুঁজি লাগে।

চাকরি করলেও অনেক মানুষই নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন। কিন্তু অনেকেরই এই স্বপ্ন পূরণ হয় না শুধুমাত্র টাকার অভাবে। অনেকেই মনে করেন যে ব্যবসা শুরু করার জন্য লক্ষ লক্ষ টাকার পুঁজি লাগে, কিন্তু আসলে এটা সত্যি নয়। বর্তমানে এমন অনেক ছোট ব্যবসাও রয়েছে, যা শুরু করতে একেবারে সামান্য পুজির দরকার হয় এবং পরে সেটা ধীরে ধীরে বড় হ্যবসায় পরিণত হয়। আপনার কাছে যদি ১০ হাজার টাকার বাজেট থাকে, তাহলে আপনি নিজের ব্যবসার স্বপ্ন শুরু করতে পারেন।  

নিজের প্রতিভাকে কাজে লাগান
স্মার্টফোন এখন সবার হাতে হাতে। এরকম অবস্থায় মোবাইল সারাইয়ের কাজের চাহিদা সর্বদাই তুঙ্গে। যদি আপনি এরকম কাজ করতে চান এবং এই সংক্রান্ত প্রশিক্ষণ আপনার নেওয়া আছে, তাহলে একেবারে কম পুঁজিতে ছোটখাটো রিপেয়ারিং সেন্টার খুলে ফেলতে পারেন। শুরুতে কিছু জরুরি যন্ত্রপাতির দরকার পড়বে, এরপর আপনি গ্রাহকদের সংখ্যা বাড়িয়ে প্রতিমাসে ভাল আয় করতে পারেন। যাদের প্রযুক্তিগত কাজে আগ্রহ রয়েছে, তাদের জন্য এটি একটি ভাল বিকল্প। 

ক্লাউড কিচেন
বলা হয় যে খাবারের ব্যবসা কখনও ব্যর্থ হয় না। তাই আপনার যদি রান্নার দিকে ঝোঁক থাকে, তবে ক্লাউড কিচেন আপনার জন্য সেরা বিকল্প হতেই পারে। এই ব্যবসার জন্য় কোনও নির্দিষ্ট দোকান বা বড় বিনিয়োগের প্রয়োজন হয় না। আপনি আপনার বাড়ির রান্নাঘর থেকেই দারুণ স্বাদের ঘরোয়া খাবার তৈরি করে তা অনলাইনের মাধ্যমে অর্ডার নেওয়া শুরু করতে পারেন। অনলাইন ফুড ডেলিভারির পরিষেবায় এই ক্লাউড কিচেনের ক্ষেত্রে স্বল্প পুঁজিতেই শুরু করে দিতে পারেন। 

কনটেন্ট ক্রিয়েটর
ডিজিটাল জগতে কন্টেন্টের চাহিদা ক্রমাগত বাড়ছে । আপনি যদি লেখালেখি, ভিডিও তৈরি বা কোনো বিষয়ে তথ্য শেয়ার করতে ভালোবাসেন, তবে কন্টেন্ট তৈরি আপনার জন্য একটি দারুণ পেশা হতে পারে। আপনি একটি ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে, আপনি বিজ্ঞাপন, ব্র্যান্ড প্রচার এবং অন্যান্য উপায়ে ভালো আয় করতে পারবেন। 

Advertisement

আচার ও পাপড় তৈরি
স্বাস্থ্যকর জীবনযাপনের যুগেও আচার ও পাপড় খেতে ভালোবাসেন অনেকেই। এই জিনিসগুলো অনেকেই বাড়িতে তৈরি করেন আর সেই দক্ষতা থাকলে তা আপনি ছোট পরিসরে ব্যবসা হিসাবে শুরু করতে পারেন। স্থানীয় বাজারের পাশাপাশি, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও গ্রাহকদের কাছে পৌঁছাতে পারেন। স্বল্প খরচ এবং ক্রমবর্ধমান চাহিদা এই ব্যবসাটিকে আকর্ষণীয় করে তুলেছে। 

কাস্টমাইজড উপহার
কাস্টমাইজড উপহারের বাজার দ্রুত বাড়ছে। বিশেষ অনুষ্ঠানে মানুষ এখন নাম, ছবি বা বার্তা সহ উপহার দিতে পছন্দ করে। টি-শার্ট প্রিন্টিং, কাস্টমাইজড মগ, ফটো ফ্রেম এবং অন্যান্য কাস্টমাইজড পণ্য, এই সবই এমন ব্যবসায়িক উদ্যোগ যা অল্প বিনিয়োগেই শুরু করা যায়। অনলাইন মার্কেটপ্লেস এবং সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনি দ্রুত আপনার গ্রাহক সংখ্যা বাড়াতে পারেন। 

POST A COMMENT
Advertisement