Best Selling Bikes: বাংলায় সস্তা না দামি, কোন বাইকের বিক্রি বেশি?

পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় বাইকের তালিকায় রয়েছে Hero Splendor Plus, Honda Shine, Bajaj Pulsar, Hero HF Deluxe, Royal Enfield Classic 350 ও TVS Raider। মাইলেজ, কম খরচ এবং রিলায়াবিলিটির কারণেই চাহিদা বেশি।

Advertisement
বাংলায় সস্তা না দামি, কোন বাইকের বিক্রি বেশি?   মাইলেজ, কম খরচ এবং রিলায়াবিলিটির কারণেই চাহিদা বেশি।
হাইলাইটস
  • কোন মডেল বিক্রি সবচেয়ে বেশি, কোন বাইকের ফিডব্যাক ভাল?
  • সর্বত্র কয়েকটি নির্দিষ্ট মোটরসাইকেলেরই দাপট চোখে পড়ছে।
  • প্র্যাকটিক্যালিটিই সবচেয়ে বড় ফ্যাক্টর।

Best Selling Bikes in West Bengal: নতুন বাইক কেনার কথা ভাবছেন? তা হলে শুধু দাম নয়, কোন মডেলের বিক্রি বেশি, কোন বাইকের ফিডব্যাক ভাল, সেই তথ্যও জানা জরুরি। বর্তমানে রাজ্যের শহর থেকে গ্রাম; সর্বত্র কয়েকটি নির্দিষ্ট মোটরসাইকেলেরই দাপট চোখে পড়ছে। ভাল মাইলেজ, কম মেনটেনেন্স খরচ, স্মুদ ইঞ্জিন এবং ভাল সার্ভিস নেটওয়ার্কের কারণেই এই বাইকগুলির কাটতি বেশি।

বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ অফিস, ব্যবসা বা ব্যক্তিগত কাজে মোটরসাইকেলের উপর নির্ভর করেন, সেখানে প্র্যাকটিক্যালিটিই সবচেয়ে বড় ফ্যাক্টর। সেই কারণেই বিক্রির নিরিখে এগিয়ে রয়েছে এই বাইকগুলি।

Hero Splendor Plus: এখনও অপ্রতিদ্বন্দ্বী
সবচেয়ে বেশি বিক্রির তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে Hero Splendor Plus। বহু বছর ধরেই এই বাইক মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অন্যতম ভরসা।

এর প্রধান আকর্ষণ দুর্দান্ত মাইলেজ, কম মেনটেনেন্স খরচ এবং রিসেল ভ্যালু। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান জনপ্রিয় স্প্লেন্ডার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখনও এই বাইকের কাটতিই বেশি।

Honda Shine: ১২৫ সিসি সেগমেন্টের রাজা
১২৫ সিসি সেগমেন্টে Honda Shine-এর জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। স্মুদ ইঞ্জিন, আরামদায়ক রাইডিং এবং ভাল পিকআপ। 

অফিসযাত্রী থেকে শুরু করে লোকাল রাস্তাঘাটে ব্যবহার; সব ক্ষেত্রেই Honda Shine ভাল অপশন হিসেবে দেখছেন ক্রেতারা। ফলে বিক্রির নিরিখেও এই বাইক পশ্চিমবঙ্গের অন্যতম সেরা।

Bajaj Pulsar: তরুণদের প্রথম পছন্দ
পারফরম্যান্স এবং স্টাইলের কথা উঠলে Bajaj Pulsar সিরিজের নাম না করে উপায় নেই। Pulsar 125 থেকে Pulsar 220 পর্যন্ত বিভিন্ন মডেল তরুণ ক্রেতাদের মধ্যে এখনও বেশ জনপ্রিয়।

কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ির মতো শহরাঞ্চলে Pulsar-এর চাহিদা বেশি। স্পোর্টি ডিজাইন এবং পাওয়ারফুল ইঞ্জিনই এই সিরিজের USP।

Hero HF Deluxe: কম বাজেটের সঙ্গী
যাঁদের বাজেট সীমিত, তাঁদের জন্য Hero HF Deluxe অন্যতম সেরা অপশন। কম দাম, ভাল মাইলেজ এবং সহজ মেনটেনেন্সের কারণে এই বাইকের জনপ্রিয়তা গ্রাম এবং আধা-শহুরে এলাকায় বেশি।

Advertisement

চাষের কাজ, ছোট ব্যবসা বা দৈনন্দিন যাতায়াত; সব ক্ষেত্রেই এই বাইক ব্যবহার করা হয়।

Royal Enfield Classic 350: আবেগ ও রোড প্রেজেন্স
শুধু কমিউটার বাইক নয়, প্রিমিয়াম সেগমেন্টেও পশ্চিমবঙ্গের ক্রেতাদের পছন্দ বেশ স্পষ্ট। সেই তালিকার শীর্ষে Royal Enfield Classic 350।

উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তা থেকে কলকাতার শহুরে পথ; সর্বত্রই এই বাইকের আলাদা পরিচিতি রয়েছে। দাপুটে রোড প্রেজেন্স, রেট্রো ডিজাইন এবং লং রাইডের সুবিধার জন্য ক্লাসিক ৩৫০ বেশ জনপ্রিয়।

TVS Raider: নতুন প্রজন্মের পছন্দ
ইদানিং TVS Raider ও বেশ বিক্রি হচ্ছে। ১২৫ সিসি সেগমেন্টের বাইক। স্টাইলিশ ডিজাইন, আধুনিক ফিচার এবং ভাল মাইলেজ। কলেজ পড়ুয়া ও তরুণ চাকরিজীবীদের জন্য আইডিয়াল।

বিশেষ করে কলকাতা ও শহরতলির বাজারে Raider-এর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এই বাইকগুলিই কেন বেশি বিক্রি হচ্ছে?
পশ্চিমবঙ্গের ক্রেতারা সাধারণত এমন মোটরসাইকেল খোঁজেন, যা ভাল মাইলেজ দেয় এবং রক্ষণাবেক্ষণে অতিরিক্ত খরচ না হয়। সেই কারণেই Hero Splendor Plus, Honda Shine এবং HF Deluxe-এর মতো মডেল এখনও বিক্রির নিরিখে শীর্ষে রয়েছে। সাধারণ কমিউটাররা স্টাইল বা পিকআপ নিয়ে সেভাবে ভাবেন না। তবে তরুণদের মধ্যে Bajaj Pulsar এবং TVS Raider এর মতো একটু বেশি পিকআপ ও স্টাইলিশ বাইকের চাহিদা আছে। আর যাঁদের বাইকিংয়ের শখ আছে, তাঁরা মূলত প্রিমিয়াম রেট্রো বাইকের দিকেই বেশি ঝুঁকছেন।সেই কারণেই এই সেগমেন্টে তাঁদের প্রথম পছন্দ Royal Enfield Classic 350। 

POST A COMMENT
Advertisement