ভরসা স্কিম ২০২৬কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীদের জন্য ভরসা প্রকল্প ঘোষণা করলেন তিনি। হুগলি থেকে তিনি জানান, ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানেই ভরসা প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। এখন প্রশ্ন হল, এই প্রকল্পে বেকার যুবক-যুবতীরা কত টাকা করে পাবেন? কবে থেকে করা যাবে আবেদন? কী কী ডকুমেন্ট লাগবে? কীভাবে আবেদন করা যাবে? আসুন সবটা জেনে নেওয়া যার।
কারা টাকা পাবেন?
রাজ্যের বেকার যুবক ও যুবতীদের কথা মাথায় রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেকারদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। সেই মতো ঘোষণা করলেন ভরসা প্রকল্পের। তিনি বলেন, 'আমার যুবক ভাইরা, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট, আপনাদের স্কিমের নাম দিচ্ছি আমরা ভরসা স্কিম। আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে এই ভরসা স্কিমের অনুমোদন দেব। এটা জানুয়ারি মাস থেকে চালু হবে। গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েটরা এই স্কিমে আমার যাঁরা বেকার যুবক-যুবতীরা আছে, অন্য কোনও স্কিমে সুযোগ পাচ্ছেন না, তাঁদের পাশে এই সরকার দাঁড়াবে। তাঁরা যতক্ষণ চাকরি পাবেন না, তাঁদের পাশে এই সরকার থাকবে।'
এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীরা ভাতা পাবেন। আগেই জানান হয়েছিল, এই স্কিমে গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট শিক্ষিত বেকারদের ভাতা হবে আলাদা। এক্ষেত্রে গ্র্যাজুয়েট হলে মাসে ৩,০০০ টাকা এবং তার কম যোগ্যতা থাকলে মাসে ২,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ হবে আলাদা।
কী কী ডকুমেন্ট লাগবে?
এই প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য এই সব ডকুমেন্ট থাকা মাস্ট
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. ভোটার লিস্টে নাম
৪. ব্যাঙ্কের অ্যাকাউন্ট (সঙ্গে ডিবিটি লিঙ্ক)
৫. বার্থ সার্টিফিকেট
৬. মার্কশিট ও সার্টিফিকেট
৭. একটি চালু মোবাইল নম্বর লাগবে
এই সব ডকুমেন্ট তৈরি থাকলেই অনায়াসে এই স্কিমে অ্যাপ্লাই করা যাবে।
কীভাবে অ্যাপ্লাই করবেন ভরসা স্কিমে?
এক্ষেত্রে একটি ওয়েবসাইট খোলা হবে। সেখানে গিয়ে নিজের ও পরিবারের তথ্য দিতে হবে। ডকুমেন্ট করতে হবে আপলোড। তারপরই মিলবে ভাতা।
এছাড়া অফলাইনেও ভরসা প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে বিডিও, এসডিও, পুরসভা বা কর্পোরেশনে গিয়ে ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে।
যদিও এই সব বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানান হয়নি। আশা করা যায়, খুব তাড়াতাড়িই সামনে চলে আসবে নোটিফিকেশন।