Summer Bike Care: বাইকে আগুন লাগছে অনেকেরই, গরমে এই ভুলগুলি করবেন না

Summer Bike Care: প্রচণ্ড গরম। কোথাও কোথাও তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছে। এমতাবস্থায় অনেকেরই বাইকের ইঞ্জিন হিটিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। কারও বাইকের ইঞ্জিন থেকে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। 

Advertisement
বাইকে আগুন লাগছে অনেকেরই, গরমে এই ভুলগুলি করবেন নাঅনেকেরই বাইকের ইঞ্জিন হিটিংয়ের সমস্যা দেখা দিচ্ছে।
হাইলাইটস
  • অনেকেরই বাইকের ইঞ্জিন হিটিংয়ের সমস্যা দেখা দিচ্ছে।
  • কারও বাইকের ইঞ্জিন থেকে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। 
  •  কোথাও আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইকে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটেছে।

Summer Bike Care: প্রচণ্ড গরম। কোথাও কোথাও তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছে। এমতাবস্থায় অনেকেরই বাইকের ইঞ্জিন হিটিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। কারও বাইকের ইঞ্জিন থেকে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। কোথাও আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইকে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, গরমে সামান্য অসাবধানতাই বড় বিপদের কারণ হতে পারে। তাই বাইক চালানোর সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি। বিশেষ করে দীর্ঘক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখা, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ইলেকট্রনিক্সে সমস্যা থাকলে ঝুঁকি আরও বাড়বে।

কী কী বিষয় মাথায় রাখবেন?
গরমকালে বাইকের ইঞ্জিন স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত গরম হয়ে যায়। তার উপর দীর্ঘক্ষণ ট্র্যাফিকে দাঁড়িয়ে থাকলে বা একটানা অনেক দূর চালালে ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোনো, তেল লিক করা কিংবা শর্ট সার্কিটের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রেই সেখান থেকেই আগুন লাগার পরিস্থিতি তৈরি হয়।

সার্ভিসিং মাস্ট
বিশেষজ্ঞরা বলছেন, বাইক নিয়মিত সার্ভিস করানো অত্যন্ত জরুরি। ইঞ্জিন অয়েল কমে গেলে বা পুরনো হয়ে গেলে ইঞ্জিন দ্রুত গরম হয়। তাই সময়মতো ইঞ্জিন অয়েল বদলানো দরকার। একই সঙ্গে ব্রেক অয়েল, কুল্যান্ট এবং ব্যাটারির অবস্থাও টেস্ট করিয়ে নেওয়া উচিত।

বাইকের তার বা ওয়্যারিংয়ে কোথাও ছেঁড়া অংশ থাকলে তা দ্রুত সারিয়ে নেওয়া দরকার। কারণ অতিরিক্ত গরমে শর্ট সার্কিটের সম্ভাবনা বেড়ে যায়। অনেক সময় লোকাল বা নিম্নমানের অ্যাকসেসরিজ় ব্যবহার করলেও সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত LED লাইট, লোকাল চার্জার বা পরিবর্তিত হর্ন থেকে বৈদ্যুতিক গোলযোগ তৈরি হয়।

বাইক সর্বদা ছায়ায় রাখুন
রোদে দীর্ঘক্ষণ বাইক দাঁড় করিয়ে না রাখার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্ভব হলে ছায়াযুক্ত জায়গায় বাইক পার্ক করা ভাল। দীর্ঘক্ষণ চালানোর পরে কিছু সময় ইঞ্জিন ঠান্ডা হওয়ার সুযোগ দেওয়া উচিত। অনেকেই বাইক থামিয়েই সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দেন। কিন্তু কয়েক সেকেন্ড অপেক্ষা করলে ইঞ্জিনের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Advertisement

ট্যাঙ্ক পুরোপুরি ভরবেন না
পেট্রোল ট্যাঙ্ক অতিরিক্ত ভর্তি না করাও গুরুত্বপূর্ণ। প্রচণ্ড গরমে জ্বালানি প্রসারিত হতে পারে। সেখান থেকেও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বাইক থেকে পোড়া গন্ধ, অতিরিক্ত ধোঁয়া বা অস্বাভাবিক শব্দ এলে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে পরীক্ষা করা উচিত। 

POST A COMMENT
Advertisement