SIR Deleted voters: ফের BLO-রা বাড়ি বাড়ি যাবেন, ভোটারদের কী করতে হবে? পুরোটা জানুন

ফের বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। কেন হঠাৎ তাঁরা আবার বাড়ি যাবেন? সেই সময় ভোটারদের ঠিক কী করতে হবে? গোটা বিষয়টা দ্রুত জেনে নিন।

Advertisement
ফের BLO-রা বাড়ি বাড়ি যাবেন, ভোটারদের কী করতে হবে? পুরোটা জানুনফের কেন বাড়ি যাবেন বিএলও? (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • ফের বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা
  • কেন হঠাৎ তাঁরা আবার বাড়ি যাবেন?
  • সেই সময় ভোটারদের ঠিক কী করতে হবে?

ফের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশেষ অভিযান। দেশের যেই সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, সেখানেই এই অভিযান শুরু হয়েছে। সেই মর্মে ২০ রাজ্যের সিইও বা মুখ্য নির্বাচন আধিকারিককে ইতিমধ্যেই চিঠি দিয়েছে কমিশন। আর পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া শেষ হওয়া যাওয়ার ফলে এখানেও বিএলও-রা এবার বাড়ি বাড়ি যাবেন। এখন প্রশ্ন হল, হঠাৎ কেন আবার বাড়ির দরজায় কড়া নাড়বেন বিএলও-রা? ঠিক কী করতে হবে ভোটারদের? আসুন জেনে নেওয়া যাক। 

কাদের বাড়ি যাবে বিএলও?
এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সংশোধনের সময় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে লিস্ট থেকে। অভিযোগ, সেই সময় বাদ যাওয়া ভোটারের মধ্যে অনেকেই যোগ্য। কিন্তু তাঁদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়। 

আর এই সমস্যা সমাধানেই এবার বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। তাঁরা ডিলিটেড ভোটারদের বাড়ি যাবেন। সেখানে গিয়ে বাদ যাওয়া ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে দিতে সাহায্য করবেন। 

এই কাজটি করার জন্য সবার প্রথমে বিএলও-দের একটি লিস্ট তৈরি করতে হবে বলে জানা যাচ্ছে। এই লিস্টে এসআইআর-এ কাদের নাম বাদ গিয়েছে, সেটা দেখতে হবে। তারপর সেই সব বাড়িতেই যাবেন বিএলও-রা। সেখানে গিয়ে ভোটারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করবেন। যদি ভোটারকে যোগ্য বলে মনে হয়, তাহলে ফর্ম ৬ বা নতুন করে ভোটার লিস্টে নাম তোলার কাজে সাহায্য করবেন তাঁরা। 

এরপর ফিল্ড রিপোর্ট তুলে দেওয়া হবে স্বীকৃত রাজনৈতিক দলগুলোর হাতে। এছাড়া ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট সমৃদ্ধ তালিকাটি ইআরও-র সঙ্গে শেয়ার করা হবে।

যতদূর খবর, এভাবে প্রতি সপ্তাহে ২০ থেকে ২৫ জন ভোটারের বাড়ি যেতে শুরু করবেন বিএলও-রা। এভাবে এক মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করে ফেলার লক্ষ্যমাত্র নিয়েছে কমিশন। 

বিএলও-রা বাড়িতে গেলে কী করতে হবে? 
এক্ষেত্রে এই কয়েকটি কাজ করে ফেলুন-

Advertisement

  • বাড়িতে যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ গিয়ে থাকে, সেটা বিএলও-কে জানান
  • এরপর বিএলও ফর্ম ৬ দেবেন, সেটা ঠিক করে দেখে নিন
  • ফর্মটা ঠিক করে ফিলআপ করুন
  • সেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা সব সঠিক তথ্য দিন
  • এরপর আধার কার্ড, ভোটার কার্ড (থাকলে), বাবা-মায়ের ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, এলআইসি-এর সার্টিফিকেট বা আর যা যা পরিচয়পত্র রয়েছে, সেগুলির জেরক্স করে দিন
  • এরপর কোনও একদিন হিয়ারিং হতে পারে। সেই সময় আসল ডকুমেন্ট নিয়ে যান। আপনার নাম উঠে যাবে ভোটার লিস্টে। 

 

POST A COMMENT
Advertisement