বছর বছর আর করতে হবে না পলিউশন টেস্ট, বাইক-গাড়ি মালিকদের স্বস্তি দেওয়ার প্ল্যান কেন্দ্রের

গাড়ি ও বাইকের ক্ষেত্রে পলিউশন সার্টিফিকেটের মেয়াদ বদলাতে চলেছে কেন্দ্র সরকার। BS6 গাড়ির ক্ষেত্রে পলিউশন সার্টিফিকেট (PUC)-এর মেয়াদ বাড়তে চলেছে।

Advertisement
বছর বছর আর করতে হবে না পলিউশন টেস্ট, বাইক-গাড়ি মালিকদের স্বস্তি দেওয়ার প্ল্যান কেন্দ্রেরবছর বছর আর করতে হবে না পলিউশন টেস্ট
হাইলাইটস
  • BS-6 গাড়ি ও বাইকের মালিকদের জন্য সুখবর।
  • পলিউশন সার্টিফিকেটের মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্র।
  • BS-6 গাড়ির PUC সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বৈধ হতে পারে।

BS-6 গাড়ি ও বাইকের মালিকদের জন্য সুখবর। এবার পলিউশন সার্টিফিকেটের মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্র। সড়ক পরিবহন মন্ত্রকের তরফে পিইউসি নিয়ম সংশোধন করে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই খসড়াতেই বিএস-৬ গাড়ির জন্য পলিউশনের বৈধতার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

BS-6 গাড়ির PUC সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বৈধ হতে পারে

সড়ক পরিবহন মন্ত্রকের নয়া প্রস্তাব অনুযায়ী, বিএস-৬ প্রাইভেট যানবাহনের ক্ষেত্রে বার্ষিক পিইউসি (PUC)-র বাধ্যবাধকতা বাতিল করা হতে পারে। এটি বাস্তবায়িত হলে, এই গাড়িগুলির পিইউসি সার্টিফিকেট তিন বছরের জন্য বৈধ থাকতে পারে।

এই পরিবর্তনের উদ্দেশ্য হল, যানবাহনজনিত দূষণের ওপর আরও ভালোভাবে নজরদারি করা এবং দেশের বায়ুর মানোন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা। মন্ত্রকের তরফে ২৪ জুলাই গেজেট অফ ইন্ডিয়াতে এই খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে।

BS-6 বাণিজ্যিক যানবাহনের জন্যও পরিবর্তন প্রস্তাব করা হয়েছে

ছয় বছর পর্যন্ত পুরোনো বিএস-৬ বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে PUC-এর মেয়াদ দুই বছর হতে পারে, ছয় থেকে দশ বছর পুরোনো যানবাহনের জন্য তা হবে এক বছর এবং দশ বছরের বেশি পুরোনো যানবাহনের জন্য তা হবে ছয় মাস।

পুরোনো BS স্ট্যান্ডার্ডযুক্ত গাড়িগুলোর জন্য কী নিয়মকানুন থাকবে?

নতুন প্রস্তাবে BS-1, BS-2 এবং BS-3 গাড়ির জন্য তিন মাসের এবং BS-4 গাড়ির জন্য ছয় মাসের PUC-র মেয়াদ নির্ধারণ করেছে।

সড়ক পরিবহন মন্ত্রকের তরফে এই খসড়া বিজ্ঞপ্তিটির ওপর ৩০ দিনের মধ্যে জনসাধারণের কাছ থেকে পরামর্শ দিতে বলা হয়েছে। এমনকি এ বিষয়ে আপত্তি থাকলে সেগুলোও জানাতে বলা হয়েছে। এই সংক্রান্ত পরামর্শ পাওয়ার পরেই নিয়ম চূড়ান্ত করা হবে।

 

POST A COMMENT
Advertisement