Smartphone Buying Guide: ১০ হাজারের মধ্যে ফোন কিনবেন? এই ৬টি জিনিস মাথায় রাখুন

স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। পড়াশোনা, ব্যাঙ্কের কাজ, সরকারি পরিষেবা, এমনকি রেশন বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য; সব কিছুই এখন হাতের মুঠোয়। কিন্তু অনেকেই এখনও ভাবেন, ভাল ফোন মানেই বেশি দাম।

Advertisement
১০ হাজারের মধ্যে ফোন কিনবেন? এই ৬টি জিনিস মাথায় রাখুনসস্তার ফোন কেনার সময় এগুলি মাথায় রাখুন।
হাইলাইটস
  • স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন।
  • সরকারি পরিষেবা, এমনকি রেশন বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য; সব কিছুই এখন হাতের মুঠোয়।
  • কিন্তু অনেকেই এখনও ভাবেন, ভাল ফোন মানেই বেশি দাম।

স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। পড়াশোনা, ব্যাঙ্কের কাজ, সরকারি পরিষেবা, এমনকি রেশন বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য; সব কিছুই এখন হাতের মুঠোয়। কিন্তু অনেকেই এখনও ভাবেন, ভাল ফোন মানেই বেশি দাম। বাস্তবে ১০ হাজার টাকার মধ্যেও এখন বেশ শক্তিশালী স্মার্টফোন পাওয়া যায়। শুধু কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

প্রসেসর
বিশেষজ্ঞদের মতে, কম দামের ফোন কিনতে গেলে সবচেয়ে আগে দেখতে হবে প্রসেসর। কারণ, ফোনের গতি অনেকটাই নির্ভর করে প্রসেসরের উপর। এই দামের মধ্যে এখন Unisoc, MediaTek Helio বা Snapdragon এর এন্ট্রি লেভেল প্রসেসর পাওয়া যাচ্ছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। ইউটিউব দেখা, WhatsApp ব্যবহার, অনলাইন ফর্ম পূরণ; এই সব কাজ সহজেই করা যায়।

RAM
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় RAM। অন্তত ৪GB RAM থাকা উচিত। এতে ফোন হ্যাং হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকেই কম দামে ২GB RAM ফোন কিনে পরে সমস্যায় পড়েন। কয়েক মাস ব্যবহার করলেই ফোন ধীর হয়ে যায়। তাই একটু বেশি RAM থাকা ফোন দীর্ঘদিন ভাল পারফরম্যান্স দেয়।

স্টোরেজ
স্টোরেজও একটি বড় বিষয়। এখন ৬৪GB স্টোরেজ থাকা ফোন নেওয়াই ভাল। কারণ, সরকারি অ্যাপ, ছবি, ভিডিও; সব মিলিয়ে ফোনের জায়গা দ্রুত ভরে যায়। ৩২GB ফোন নিলে খুব দ্রুত সমস্যা শুরু হতে পারে।

ব্যাটারি
ব্যাটারি ক্ষমতা কমপক্ষে ৫০০০mAh হওয়া জরুরি। এতে এক বার চার্জ দিলে সারাদিন ফোন ব্যবহার করা যায়। বিশেষ করে যারা কাজের জন্য বাইরে থাকেন, তাঁদের জন্য বড় ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিসপ্লে
ডিসপ্লে নিয়েও সতর্ক থাকা দরকার। এখন কম দামের ফোনেও HD+ ডিসপ্লে পাওয়া যাচ্ছে। এতে ভিডিও দেখা বা লেখা পড়া সহজ হয়। চোখেও কম চাপ পড়ে।

ক্যামেরা
অনেকেই শুধু ক্যামেরা দেখে ফোন কেনেন। কিন্তু এই দামের ফোনে ৮MP বা ১৩MP ক্যামেরাই পাবেন। কাজ চলে যাবে। তবে এই রেঞ্জে খুব আহামরি ফটো কোয়ালিটির আশা না করাই ভাল।

Advertisement

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সফটওয়্যার আপডেট। নতুন Android ভার্সন থাকলে ফোন নিরাপদ থাকে। ভাইরাস বা হ্যাকিংয়ের ঝুঁকিও কম থাকে।

বাজারে এখন কম দামে ভাল ফোন দিচ্ছে বিভিন্ন সংস্থা। বিশেষ করে Xiaomi, Realme এবং Samsung এর কিছু মডেল কম বাজেটের মধ্যেই জনপ্রিয় হয়েছে। এই ফোনগুলিতে ভাল ব্যাটারি, বড় ডিসপ্লে এবং প্রয়োজনীয় সব ফিচার থাকে।

সবচেয়ে বড় কথা, ফোন কেনার আগে নিজের প্রয়োজন বুঝতে হবে। শুধু সোশ্যাল মিডিয়া, কল এবং সরকারি অ্যাপ ব্যবহারের জন্য বেশি দামি ফোনের দরকার নেই। সঠিক তথ্য জেনে ফোন কিনলে কম টাকায়ও বহু বছর নিশ্চিন্তে ব্যবহার করা সম্ভব।

POST A COMMENT
Advertisement