Bullet Train: বাংলায় চলবে বুলেট ট্রেন, নবান্ন থেকে রুট জানিয়ে দিলেন রেলমন্ত্রী

Bullet Train: নবান্ন থেকে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্ন থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বুলেট ট্রেন নিয়ে ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী। 

Advertisement
বাংলায় চলবে বুলেট ট্রেন, নবান্ন থেকে রুট জানিয়ে দিলেন রেলমন্ত্রীরাজ্যে চলবে বুলেট ট্রেন
হাইলাইটস
  • নবান্ন থেকে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • যৌথ সাংবাদিক বৈঠকে বুলেট ট্রেন নিয়ে ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী।
  • কোন রুটে বুলেট ট্রেন চলবে? জেনে নিন

বাংলায় বুলেট ট্রেন কনফার্ম! শনিবার নবান্ন থেকে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন নবান্ন থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বুলেট ট্রেন নিয়ে ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী। 

কোন রুটে বুলেট ট্রেন চলবে?

রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব জানান, পশ্চিমবঙ্গে এবার চলবে বুলেট ট্রেন। দিল্লি থেকে শিলিগুড়ি রুটে চলবে এই ট্রেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বুলেট ট্রেন চালানোর সংকল্প নিয়েছেন। ট্রেনটি দিল্লি, লখনউ, বারাণসী, পটনা হয়ে শিলিগুড়ির মধ্যে সংযোগ সাধন করবে। দিল্লি থেকে শিলিগুড়ি, মাত্র ৬ ঘণ্টায় আরামে পৌঁছানো যাবে। আগামী সময়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করবে।"

বুলেট ট্রেন সম্পর্কে বিস্তারিত জানুন

দেশের হাই স্পিড রেল প্রযুক্তির ক্ষেত্রে বুলেট ট্রেন হতে চলেছে অন্যতম ভরসা। যাত্রীসহ এই ট্রেন প্রায় ৩০০-৩২০ কিমি গতিবেগে ছুটতে পারে। 

কোথায় প্রথম বুলেট ট্রেন চলবে?

পশ্চিমবঙ্গে কবে থেকে বুলেট ট্রেন চলবে তা এখনও স্পষ্ট নয়। কারণ সবে কাজ শুরু করা হবে। কিন্তু, মুম্বই থেকে আহমেদাবাদ রুটে ছুটবে ভারতের এই প্রথম বুলেট ট্রেন। এই ট্রেনটি মুম্বই, থানে, সুরাট, বড়োদরা এবং আমেদাবাদ-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরগুলিকে জুড়তে চলেছে।  মুম্বই থেকে আমদাবাদ পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টার কাছাকাছি 

বুলেট ট্রেন দেখতে কেমন হবে?

আপাতত বুলেট ট্রেনের যে নকশাটি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ট্রেনের সামনের অংশটি অত্যন্ত আধুনিক এবং বায়ুগতিশীল আকৃতির। যা হাওয়ার বাধাকে ঠেলে এগিয়ে যেতে সাহায্য করে।  ট্রেনের ভেতরে যাত্রীদের জন্য থাকবে প্রিমিয়াম বিমানের মতো আরামদায়ক ও বিশ্বমানের সুযোগ-সুবিধা। রেল বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে ভারতে রেল বিপ্লবের অন্যতম চাবিকাঠি হতে চলেছে এই বুলেট ট্রেন।

 

POST A COMMENT
Advertisement