DA Hike: বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ, ভোটের আগে কত হল?

কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি করল মোদী সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisement
বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ,  ভোটের আগে কত হল?পেনশনভোগীদের বেতন কত বাড়ছে?
হাইলাইটস
  • কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় খবর।
  • মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি করল মোদী সরকার।
  • মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি করল মোদী সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

এর আগে শেষবার কেন্দ্রের কর্মীদের জন্য DA বৃদ্ধি করা হয়েছিল ২০২৫ সালের অক্টোবর মাসে। তখন ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করে ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছিল ৫৮ শতাংশ। এবার ২ শতাংশ মহার্ঘ ভাতা মঞ্জুরি হওয়ায় DA বেড়ে হচ্ছে ৬০ শতাংশ। জানুয়ারি থেকেই এই DA-র হিসাব করা হবে বলে সূত্রের খবর।

কত টাকা মাইনে বাড়বে?

মূল্যবৃদ্ধির সূচক (CPI-IW) অনুযায়ী ডিএ নির্ধারিত হয়। ২ শতাংশ DA বৃদ্ধি হলে বেসিক ১৮,০০০ টাকা বেতন হলে মাসে বাড়বে ৩৬০ টাকা। বেসিক ৫৬,১০০ টাকার ক্ষেত্রে মাসে ১,১০০ টাকার বেশি বাড়বে।

DA কেন দেওয়া হয়?

সরকার কর্মচারী ও পেনশনভোগীদের এই DA দেওয়া হয়। ডিএ আসলে একটি ভাতা। যেটি মহার্ঘ ভাতা হিসেবে পরিচিত। দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে, সেই মুদ্রাস্ফীতির বাজারেও যাতে কর্মীরা নিজেদের আর্থিক অবস্থা স্বচ্ছ্বল রাখতে পারেন, সেদিকে নজর দিয়েই কেন্দ্র ও রাজ্য সরকার নিজেদের কর্মীদের এই ডিএ দেন। বছরে দু'বার, জানুয়ারি ও জুলাই মাসে এই মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) সংশোধন করে। 

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে DA নিয়ে সিদ্ধান্তে গ্রিন সিগন্যালের পাশাপাশি, মহিলা সংরক্ষণ বিল নিয়েও আলোচনা করেন PM নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, বিলটিকে সমর্থন না করায় বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেছেন মোদী। তিনি জানান, বিলটিকে সমর্থন না করে বিরোধী দলগুলি  গুরুতর ভুল করেছে। ভবিষ্যতে এর রাজনৈতিক মূল্য তাদের দিতে হবে।


 

TAGS:
POST A COMMENT
Advertisement