
ভারতীয় রেলে ঘিসস্তার আরামদায়ক সফরের সেরা রাস্তা ট্রেন। আর রেলের বেশ কিছু সামগ্রী নিয়েই ওঠেন সাধারণ মানুষ। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কিছু জিনিস নিয়ে ট্রেনে ওঠা যায় না। বিশেষ কিছু জিনিস নিয়ে কড়া নিয়ম রয়েছে রেলের। আর জানলে অবাক হয়ে যাবেন, ঘি নিয়েও নির্দিষ্ট নিয়ম রয়েছে রেলের। যদিও এই তথ্যটা অনেক মানুষের কাছেই নেই। তাই তাঁরা ঘি নিয়েই ট্রেনে সফর করেন। আর নিয়ম না জেনে এই কাজটা করা বিরাট ভুল। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন রেল নিয়ে ট্রেনের কী নিয়ম রয়েছে?

ট্রেনে ঘি নিয়ে যাওয়া যায়?
আপনারা নিশ্চয়ই জানেন, ট্রেনে ডিজেল, পেট্রোল, অ্যাসিড, বাজি, বিস্ফোরক সামগ্রী নিয়ে যাওয়া বারণ। তবে ঘি এমন একটি সামগ্রী, যার জন্য রেলের আলাদা নিয়ম রয়েছে। তাই ঘি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আলাদা নিয়ম করে দেওয়া হয়েছে। কী নিয়ম রয়েছে রেলের?
রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনের মধ্যে তেল, ঘি এবং রঙের মতো অয়েলের আইটেম নিয়ে যাওয়া বারণ। তবে ঘি নিয়ে যাওয়ার একটা বিশেষ নিয়ম রয়েছে রেলের। এক্ষেত্রে ২০ কিলোর কম পরিমাণ ঘি সুরক্ষিত টিনের পাত্রে রেখে যাত্রী নিয়ে যেতে পারেন। তাতে কোনও সমস্যা নেই।
অর্থাৎ ট্রেনে ঘি নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। তবে তার রয়েছে নির্দিষ্ট নিয়ম। এক্ষেত্রে ঘিয়ের ওজন হতে হবে ২০ কেজির কম। আর সেটা ভাল করে প্যাক করে দিতে হবে।
কত ওজনের জিনিস নিয়ে যেতে পারেন?
ট্রেনে চাইলেই বস্তা বস্তা ওজনের জিনিস নিয়ে যেতে পারেন না। বরং কোচের হিসেব অনুযায়ী আপনারে লাগেজ নিয়ে যেতে হবে। সেই হিসেবটা রইল-

এছাড়া যাঁরা চেয়ারকারে যাচ্ছেন, তাঁরা খুব বড় ব্যাগ নিয়ে যেতে পারবেন না। আপনার সঙ্গে যদি বড় ব্যাগ থাকে, তাহলে সেটা লাগেজে বুক করতে হবে। কারণ, চেয়ার কারে বড় ব্যাগ নিয়ে গেলে আদতে সমস্যা হতে পারে।