Census 2027 40 Questions: জনগণনায় এবার ৩৩ নয়, ৪০ প্রশ্ন, আগে থেকে জেনে উত্তর রেডি রাখুন
এতদিন জনগণনায় ৩৩টি প্রশ্ন করা হচ্ছিল। তবে এবার বাড়ল ৭টি। এখন থেকে ৪০টি প্রশ্ন করা হবে। ঠিক কী কী প্রশ্ন করা হবে?
সেনসাসে এবার ৪০ প্রশ্ন- কলকাতা,
- 15 Aug 2026,
- (Updated 15 Aug 2026, 12:58 PM IST)
হাইলাইটস
- এতদিন জনগণনায় ৩৩টি প্রশ্ন করা হচ্ছিল
- তবে এবার বাড়ল ৭টি। এখন থেকে ৪০টি প্রশ্ন করা হবে
- ঠিক কী কী প্রশ্ন করা হবে?
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জনগণনা। আজ শেষ হবে সেল্ফ এনুমারেশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে সেনসাসের কাজ শুরু করবেন সরকারি কর্মীরা। আর ঠিক তার আগেই জনগণনার ৪০টি প্রশ্ন সামনে আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১৪ অগাস্ট একটি বিজ্ঞপ্তিতে এই ৪০টি প্রশ্নের কথা জানান হয়। মাথায় রাখতে হবে, এতদিন ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল জনগণনায়। তবে এবার ৪০টি প্রশ্ন সামনে আনল কেন্দ্রীয় সরকাব। অর্থাৎ বাড়ানো হল ৭টি প্রশ্ন।
তাই জনগণনায় অংশ নেওয়ার আগে তড়িঘড়ি ৪০টি প্রশ্ন সম্পর্কে জেনে নিন। সেগুলির উত্তর রেডি রাখুন। তাহলেই জনগণনা অনায়াসে সেরে ফেলতে পারবেন।
জনগণনায় কোন কোন প্রশ্ন করা হবে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই ৪০টি প্রশ্ন করা হবে জনগণনার কাজে। আসুন সেগুলি জেনে নেওয়া যাক-
- জনগণনায় অংশ নেওয়া ব্যক্তির নাম
- পরিবারের প্রধানের সঙ্গে তাঁর সম্পর্ক
- তাঁর লিঙ্গ
- জন্মতারিখ ও বয়স
- জন্মের স্থান
- বর্তমান বৈবাহিক অবস্থা
- বিয়ের সময় বয়স
- স্বামী বা স্ত্রীর নাম
- নাগরিকত্ব
- ধর্ম কী?
- তফসিলি জাতি (SC)/তফসিলি উপজাতি (ST)/জাতি
- বাবার তথ্য
- মায়ের তথ্য
- শেষ কোথায় বসবাসের জায়গা
- স্থানান্তরিত হওয়ার কারণ
- শেষবার স্থানান্তরিত হওয়ার পর নতুন জায়গায় কত বছর ধরে বসবাস করছেন?
- স্থায়ী বসবাসের ঠিকানা কী?
- বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে)
- জীবনে মোট কতজন জীবিত সন্তানের জন্ম দিয়েছেন (বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে)
- গত এক বছরে জীবিত সন্তানের জন্ম দিয়েছেন কি না এবং সংখ্যা (বর্তমানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে)
- মাতৃভাষা ও অন্য কী কী ভাষা জানেন
- প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য
- সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা
- শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার বা অবস্থা
- সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
- গত এক বছরে কাজ করেছেন কি না
- অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন
- পেশা
- শিল্প, ব্যবসা বা পরিষেবার ধরন
- কাজের শ্রেণি
- অর্থনৈতিক নয়, এমন কার্যকলাপ
- কাজ খোঁজা চলছে কি না
- কাজের জায়গায় যাতায়াতের তথ্য
- কোভিড-১৯ টিকাকরণের স্থান
- মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে
- মোবাইল নম্বর (যদি থাকে)
- আধার নম্বর
- ভোটার আইডি নম্বর
- পাসপোর্ট নম্বর (যদি থাকে)
- ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
আগে ৩৩টা প্রশ্ন করা হচ্ছিল
মাথায় রাখতে হবে, এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। এখানে প্রথমবারের জন্য জাতির তথ্যও সংগ্রহ করা হচ্ছে। এর আগে অবশ্যই জনগণনায় ৩৩টি প্রশ্ন করা হচ্ছিল। এখন আরও ৭টি বাড়তি প্রশ্ন করা হচ্ছে।