জনগনণার Self Enumeration-এ কী কী তথ্য লাগবে? ফিলআপের আগে এই নথিগুলি হাতের কাছে রাখুন

সেনসাস শুরু হয়ে গিয়েছে। প্রথম ধাপে চলছে সেলফ এনুমারেশন। এতে পোর্টালে গিয়ে নিজস্ব তথ্য আপলোড করতে হবে। এর জন্য কোন কোন তথ্য দিতে হবে? জেনে নিন...

Advertisement
জনগনণার Self Enumeration-এ কী কী তথ্য লাগবে? ফিলআপের আগে এই নথিগুলি হাতের কাছে রাখুনসেলফ এনুমারেশনে কী কী নথি লাগবে?
হাইলাইটস
  • চলছে সেলফ এনুমারেশন
  • পোর্টালে গিয়ে নিজস্ব তথ্য আপলোড করতে হবে
  • এর জন্য কোন কোন তথ্য দিতে হবে?

১ অগাস্ট থেকে শুরু হয়েছে জনগণনার সেলফ এনুমারেশন পদ্ধতি। এই প্রথম বার ভারতের জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। ১৫ অগাস্ট পর্যন্ত অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন এ রাজ্যের বাসিন্দারা। কী কী নথি লাগবে বাড়ি বসে জনগণনার তথ্য পোর্টালে আপলোড করার জন্য? 

কীভাবে হবে এই সেলফ এনুমারেশন?
পরিবারের প্রধান অথবা তাঁর অনুমোদিত পরিবারের অন্য কোনও সদস্য এই পোর্টালে লগ-ইন করে বাড়ি ও পরিবারের প্রয়োজনীয় তথ্য নিজেই পূরণ করতে পারবেন।

কোন পোর্টালে তথ্য আপলোড করবেন?
https://se.census.gov.in পোর্টাল খুলতে হবে। সেখানেই পরিবার পিছু যে কোনও একজন ব্যক্তি সেলফ এনুমারেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। 

কী কী তথ্য ও নথি হাতের কাছে রাখবেন?
> ফর্ম ফিলআপের আগে রেডি রাখুন বাড়ির কর্তা/কর্ত্রীর নাম, একটি সচল মোবাইল নম্বর, ঠিকানাও পিনকোড। মোবাইলে OTP আসবে। 
> বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদ কী দিয়ে তৈরি, বাড়িটি আবাসিক নাকি অন্য কাজে ব্যবহৃত হয়, বাড়ির বর্তমান অবস্থা কেমন, তা ফর্মে জানাতে হবে। 
> পরিবারের মোট সদস্য সংখ্যা, গৃহকর্তার নাম ও লিঙ্গ, বাড়ির মালিকানা (নিজস্ব/ভাড়া), ঘরের সংখ্যা, এই তথ্যগুলিও লাগবে। 
> একই বাড়িতে একাধিক পৃথক সংসার থাকলে প্রতিটি আলাদা পরিবার হিসেবে গণ্য হবে।
> পানীয় জলের উৎস, আলোর উৎস (বিদ্যুৎ/কেরোসিন), শৌচাগারের সুবিধা ও ধরন, রান্নাঘরের ব্যবস্থা এবং রান্নার প্রধান জ্বালানি সংক্রান্ত তথ্যও জানাতে হবে।
> রেডিও, টিভি, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ-কম্পিউটার, স্মার্টফোন থেকে শুরু করে সাইকেল, স্কুটার, মোটরবাইক বা চার চাকার গাড়ি থাকলে বিস্তারিত জানাতে হবে ফর্মে। 

অধিকাংশ প্রশ্নই হবে বিকল্পভিত্তিক (Multiple Choice)। নাম লেখার জন্য থাকবে Phonetic ও Virtual Keyboard-এর সুবিধা। কোনও প্রশ্ন বুঝতে অসুবিধা হলে FAQ এবং Tooltip ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাখ্যা জানা যাবে। কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে সিস্টেম নিজেই সতর্ক করবে। সমস্ত তথ্য পূরণ করার পর সেগুলি ভালোভাবে Review করে প্রয়োজনে সংশোধন করা যাবে। চাইলে Draft হিসেবে সংরক্ষণ করা যাবে অথবা সরাসরি Submit করা যাবে।

Advertisement

তথ্য সফলভাবে জমা দেওয়ার পর স্ক্রিনে ‘H’ অক্ষর দিয়ে শুরু হওয়া ১১ অঙ্কের একটি Self Enumeration ID (SEID) তৈরি হবে। একই সঙ্গে এই SEID SMS-এর মাধ্যমেও মোবাইলে পাঠানো হবে।

সর্বশেষ ধাপে বাড়িতে গণনাকারী বা এনুমারেটর আসবেন। তাঁকে SE ID দিতে হবে। যদি সেই ID সরকারের রেকর্ডের সঙ্গে মিলে যায়, তবে গণনাকারী আপনার তথ্যগুলো গ্রহণ করে নেবেন। 

উল্লেখ্য, সেলফ এনুমারেশন সম্পূর্ণ বাধ্যতামূলক নয়। তবে অনলাইনে না করলে পরে জনগণনা কর্মী বাড়িতে এসে এই তথ্যগুলিই জানবেন। ইচ্ছাকৃত ভাবে উত্তর না দিলে অথবা জনগণনায় প্রক্রিয়ায় ভুল তথ্য দিলে জরিমানার বিধানও রয়েছে। 


 

 

POST A COMMENT
Advertisement