EPS New Rules: ১০ বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি ছাড়ছেন? PF-এর পেনশনের টাকা তুলতে বড় ধাক্কা

এখন এক জায়গায় টানা চাকরি করার মানসিকতা তলানিতে এসে ঠেকেছে। দেশের একটা বড় অংশের মানুষ নিয়মিত জব সুইচ করেন। এমনকী অনেকে ১০ বছর চাকরির করার আগে কাজও ছেড়ে দেন। আর সেই সব মানুষের জন্য বড় আপডেট রয়েছে নয়া পেনশন স্কিমে। ২৯ জুন থেকে কার্যকর হওয়া এমপ্লয়িজ পেনশন স্কিম (ইপিএফ), ২০২৬-এ যাঁরা ১০ বছরের আগেই চাকরি ছেড়ে দেন, তাঁদের জন্য বিরাট পরিবর্তন এনেছেন।

Advertisement
১০ বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি ছাড়ছেন? PF-এর পেনশনের টাকা তুলতে বড় ধাক্কাPF-এর পেনশনের নয়া রুল
হাইলাইটস
  • এখন এক জায়গায় টানা চাকরি করার মানসিকতা তলানিতে এসে ঠেকেছে
  • দেশের একটা বড় অংশের মানুষ নিয়মিত জব সুইচ করেন
  • এমনকী অনেকে ১০ বছর চাকরির করার আগে কাজও ছেড়ে দেন

এখন এক জায়গায় টানা চাকরি করার মানসিকতা তলানিতে এসে ঠেকেছে। দেশের একটা বড় অংশের মানুষ নিয়মিত জব সুইচ করেন। এমনকী অনেকে ১০ বছর চাকরির করার আগে কাজও ছেড়ে দেন। আর সেই সব মানুষের জন্য বড় আপডেট রয়েছে নয়া পেনশন স্কিমে। ২৯ জুন থেকে কার্যকর হওয়া এমপ্লয়িজ পেনশন স্কিম (ইপিএফ), ২০২৬-এ যাঁরা ১০ বছরের আগেই চাকরি ছেড়ে দেন, তাঁদের জন্য বিরাট পরিবর্তন এনেছেন।


নয়া নিয়মে মাসে মাসে পেনশন পাওয়ার যোগ্যতার নিয়ম অপরিবর্তিত থাকছে। তবে, এই স্কিমে টাকা তোলার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, আগের মতোই স্কিম সার্টিফিকেট নিয়ে পেনশনের যোগ্য পরিষেবা পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

প্রসঙ্গত, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড-এর আওতাধীন কর্মীরা এমপ্লয়িজ পেনশন স্কিম, ২০২৬ অনুযায়ী কমপক্ষে ১০ বছরের এলিজাবেল সার্ভিসে মাসিক পেনশন পেতে পারেন। এমনকী এই শর্ত পূরণ করেন, অবসর গ্রহণের বয়সের আগে চাকরি ছাড়লেও শর্তসাপেক্ষে আগাম পেনশনের দাবি করতে পারেন।

তবে সব কর্মীই ১০ বছর ইপিএফ-এর আওতাভুক্ত প্রতিষ্ঠানে কাজ করেন না। অনেকেই চাকরি বদলান, বিদেশে চলে যান, নিজের মতো কাজ করেন বা ১০ বছর পূর্ণ হওয়ার আগেই কর্মজীবন শেষ করে দেন। এমন সদস্যদের জন্য ইপিএস ২০২৬-এ চাকরি ছাড়ার পর কী কী বিকল্প থাকবে? সেটা জানতে পড়ুন।

সদস্যদের জন্য দু'টি বিকল্প
নতুন স্কিম অনুযায়ী, কোনও সদস্য যদি ১০ বছর চাকরি না করেন বা অবসর গ্রহণের বয়সে পৌঁছানোর আগেই চাকরি ছাড়েন, তাহলে তাঁর সামনে দু'টি বিকল্প থাকবে।

  • উইথড্রল বেনিফিট দাবি করা।
  • স্কিম সার্টিফিকেট নেওয়া।

স্কিম সার্টিফিকেট কী জিনিস?

এটি নিলে সদস্যের ইপিএফ-এর অধীনে তাদের পরিষেবা সংরক্ষণ করা থাকবে। পরে তিনি যদি আবার ইপিএফ ও ইপিএস-আওতাভুক্ত কোনও প্রতিষ্ঠানে যোগ দেন, তাহলে আগের চাকরির পরিষেবার সঙ্গে নতুন সার্ভিস যোগ হবে। ফলে যাঁরা ঘন ঘন চাকরি বদলান, তাঁদের জন্য ১০ বছরের ন্যূনতম পরিষেবার হিসেব মিলিয়ে ভবিষ্যতে মাসিক পেনশন পাওয়া সহজ হবে।

Advertisement

উইথড্রল বেনিফিট পাওয়ার নিয়মে বড় পরিবর্তন
ইপিএফ ২০২৬-এর অন্যতম বড় পরিবর্তন হল উইথড্রল বেনিফিট পাওয়ার সময়সীমার ক্ষেত্রে। আগের নিয়মে চাকরি ছাড়ার পরই যোগ্য সদস্যরা এটা দাবি করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে সঙ্গে সঙ্গে এই সুবিধা পাওয়া যাবে না।

স্কিম অনুযায়ী, কোনও সদস্য যদি অবসর গ্রহণের বয়সের আগে চাকরি ছাড়েন, তাহলে শেষ ইপিএফ জমা দেওয়ার তারিখ থেকে ৩৬ মাস (৩ বছর) পূর্ণ হওয়ার পর, অথবা অবসর গ্রহণের বয়সে পৌঁছানোর পর, যেটি আগে হবে, তখনই তিনি উইথড্রল বেনিফিট দাবি করতে পারবেন।

অর্থাৎ পেনশনের পাওয়ার আগেই ইপিএফ আওতাভুক্ত চাকরি ছেড়ে দিলে এখন টাকা তোলার জন্য  তিন বছর অপেক্ষা করতে হবে। এটাই হল বড় পরিবর্তন। 

 

POST A COMMENT
Advertisement