Top 5 Cheap Motorcycles: সবচেয়ে সস্তার ৫ মোটরসাইকেল, কম দামে বেশি মাইলেজ

Top 5 Cheapest Bikes in India: পেট্রোলের দাম তুঙ্গে। বাড়ছে যাতায়াতের খরচ। অনেকেই এমন মোটরসাইকেল খুঁজছেন, যেগুলি দামে সস্তা, আবার মাইলেজও ভাল। বিশেষত ছাত্রছাত্রী, ডেলিভারি কর্মী বা অফিসযাত্রীদের জন্য কম বাজেটের বাইকই সবচেয়ে সুবিধাজনক।

Advertisement
সবচেয়ে সস্তার ৫ মোটরসাইকেল, কম দামে বেশি মাইলেজ নিজের প্রয়োজন বুঝে বাইক বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
হাইলাইটস
  • এমন মোটরসাইকেল খুঁজছেন, যেগুলি দামে সস্তা, আবার মাইলেজও ভাল?
  • ছাত্রছাত্রী, ডেলিভারি কর্মী বা অফিসযাত্রীদের জন্য কম বাজেটের বাইকই সবচেয়ে সুবিধাজনক।
  • ভারতীয় বাজারে এমন বেশ কয়েকটি মোটরসাইকেল রয়েছে, যেগুলি কম দামেই বেশ ভাল পারফরম্যান্স দেয়। 

Top 5 Cheapest Bikes in India: পেট্রোলের দাম তুঙ্গে। বাড়ছে যাতায়াতের খরচ। অনেকেই এমন মোটরসাইকেল খুঁজছেন, যেগুলি দামে সস্তা, আবার মাইলেজও ভাল। বিশেষত ছাত্রছাত্রী, ডেলিভারি কর্মী বা অফিসযাত্রীদের জন্য কম বাজেটের বাইকই সবচেয়ে সুবিধাজনক। ভারতীয় বাজারে এমন বেশ কয়েকটি মোটরসাইকেল রয়েছে, যেগুলি কম দামেই বেশ ভাল পারফরম্যান্স দেয়। কম বাজেটে ভালো বাইক কিনতে চাইলে এই ৫টি অপশন ভেবে দেখতে পারেন। দামের সঙ্গে মাইলেজ, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং রিলায়াবিলিটি; এই তিনটি বিষয় মাথায় রাখলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, নিজের প্রয়োজন বুঝে বাইক বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দেখে নেওয়া যাক এখন ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় ৫ বাজেট মোটরসাইকেল।

১) Hero HF Deluxe
Hero HF Deluxe
কম দামের বাইকের তালিকায় প্রথমেই আসে Hero HF Deluxe। দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম জনপ্রিয় কমিউটার বাইক। ৯৭.২ সিসির ইঞ্জিন, হালকা ওজন এবং দুর্দান্ত মাইলেজ; সব মিলিয়ে এটি রোজের ব্যবহারের জন্য আদর্শ। শহর ও গ্রাম; দুই জায়গাতেই সমান জনপ্রিয়।

২) Bajaj Platina 100
Bajaj Platina 100 Bike 2026 - Price, Specs, Images, Mileage
মাইলেজের দিক থেকে এগিয়ে Bajaj Platina 100।  আরামদায়ক সিট ও স্মুথ সাসপেনশন প্রায়োরিটি হলে এটি চোখ বুজে নিয়ে নিন। যাঁরা প্রতিদিন দীর্ঘ রাস্তা যাতায়াত করেন, তাঁদের জন্য এটি বেশ উপযোগী। কম খরচে লং ডিসট্যান্স কভার করতে চাইলে এই বাইক ভাল অপশন।

৩) TVS Sport
TVS Sport BS6 : A Legacy of Absolute Reliability
কম দামে স্টাইলিশ লুক চাইলে TVS Sport নিতে পারেন। এই বাইকটির ডিজাইন অন্যগুলির তুলনায় কিছুটা স্পোর্টি। ১০৯ সিসির ইঞ্জিন থাকায় পারফরম্যান্সও বেশ ভাল। মাইলেজও বেশ ভালই। ফলে মধ্যবিত্ত তরুণদের মধ্যে জনপ্রিয়।

৪) Honda Shine 100
Shine 100
সম্প্রতি বাজারে Honda Shine 100-এর আপডেটেড মডেল এসেছে। বাইকটি কম দামে  বেশ রিলায়েবেল বলা যেতে পারে। হন্ডার ইঞ্জিন মানেই স্মুথ পারফরম্যান্স; এই বাইকেও তার ব্যতিক্রম নয়। এর মেনটেনেন্স-এর খরচ কম।

Advertisement

৫) Bajaj CT 110X
Bajaj CT 110X Bike 2026 - Price, Spec, Mileage, Images
আপনি কি একটু রাফ অ্যান্ড টাফ, রেট্রো ব্যাপার পছন্দ করেন। সেক্ষেত্রে আপনার জন্য Bajaj CT 110X পারফেক্ট হতে পারে। গ্রামের রাস্তা বা খারাপ পথে চালানোর জন্য এই বাইকটি বেশ উপযোগী। বেশ ভাল বিল্ড কোয়ালিটি। মাইলেজও মন্দ নয়। আর সেই কারণেই এই তালিকায় অন্য বাইকগুলির তুলনায় এটি অনেকটাই আলাদা।

POST A COMMENT
Advertisement