দেশের একমাত্র সরকারি UPI অ্যাপে এবার দেখা যাবে CIBIL স্কোর, লাগবে না এক টাকাও

দেশের একমাত্র সরকারি UPI অ্যাপ ভীম অ্য়াপ্লিকেশনে বড় বদল। এখন থেকে সরাসরি এই অ্যাপের মাধ্যমেই নিজেদের সিবিল স্কোর ও ক্রেডিট স্কোর দেখতে পাবেন গ্রাহকেরা। ট্রান্সইউনিয়ন সিবিল এই নতুন আপডেটের কথা জানিয়েছে। মনে করা হচ্ছে, এই সুবিধার ফলে অ্যাপ ব্যবহারকারীদের ক্রেডিট প্রোফাইল ট্র্যাক করার সুযোগ দেবে।

Advertisement
দেশের একমাত্র সরকারি UPI অ্যাপে এবার দেখা যাবে CIBIL স্কোর, লাগবে না এক টাকাওসরকারি UPI অ্যাপে এবার দেখা যাবে CIBIL স্কোর
হাইলাইটস
  • দেশের একমাত্র সরকারি UPI অ্যাপ ভীম অ্য়াপ্লিকেশনে বড় বদল।
  • সরাসরি এই অ্যাপের মাধ্যমেই নিজেদের সিবিল স্কোর ও ক্রেডিট স্কোর দেখতে পাবেন।
  • অ্যাপ ব্যবহারকারীদের ক্রেডিট প্রোফাইল ট্র্যাক করার সুযোগ দেবে।

দেশের একমাত্র সরকারি UPI অ্যাপ ভীম অ্য়াপ্লিকেশনে বড় বদল। এখন থেকে সরাসরি এই অ্যাপের মাধ্যমেই নিজেদের সিবিল স্কোর ও ক্রেডিট স্কোর দেখতে পাবেন গ্রাহকেরা। ট্রান্সইউনিয়ন সিবিল এই নতুন আপডেটের কথা জানিয়েছে। মনে করা হচ্ছে, এই সুবিধার ফলে অ্যাপ ব্যবহারকারীদের ক্রেডিট প্রোফাইল ট্র্যাক করার সুযোগ দেবে।

পেমেন্টস নাউ-এর মাধ্যমে ক্রেডিট ট্র্যাকিং

এই নতুন আপডেটের মাধ্যমে, ব্যবহারকারীরা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে নিজেদের ক্রেডিট তথ্য এবং পেমেন্ট দেখতে পারবেন। তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনও ডেটা অ্যাক্সেস করা হবে না। BHIM অ্যাপে ইতিমধ্যেই ব্যয় বিশ্লেষণ, ফ্যামিলি মোড, স্প্লিট পেমেন্ট এবং রিমাইন্ডারের মতো ফিচার রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, CIBIL স্কোর যুক্ত হওয়ায়, অ্যাপটি একটি আর্থিক টুলে পরিণত হচ্ছে।

ট্রান্সইউনিয়ন সিআইবিআইএল-এর MD ও CEO ভবেশ জৈন বলেছেন, ভীম (BHIM) অ্যাপটি লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে সিআইবিআইএল স্কোর এবং ক্রেডিট রিপোর্ট সহজলভ্য করে তুলবে। 

কীভাবে BHIM অ্যাপে নিজের সিবিল স্কোর চেক করবেন?

  • অ্যাপ খুলে ফিনান্সিয়াল সার্ভিসেস সেকশনে গিয়ে 'ফ্রি সিআইবিআইএল স্কোর'-এ ক্লিক করতে হবে।
  • এখানে প্যান কার্ডের ডিটেইলস দিয়ে শর্তাবলীতে সম্মতি দিতে হবে।
  • এই প্রক্রিয়া শেষ হলেই স্ক্রিনে সিবিল স্কোর দেখা যাবে।

উল্লেখ্য বিষয় হল, এমন একটা সময়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যখন দেশজুড়ে ঋণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। বর্তমানে ১৫টিরও বেশি ভারতীয় ভাষায় BHIM অ্যাপ ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। নতুন আপডেটের ফলে দেশের অসংখ্য শহুরে, গ্রামীণ এবং আধা-শহুরে ব্যবহারকারীরা এখন থেকে ঋণের বিষয়ে সচেতন হয়ে উঠবেন।
 

 

POST A COMMENT
Advertisement