DBT Link Check: ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT Link করা আছে কিনা বুঝবেন কীভাবে? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে দ্রুত চেক করুন

জুন মাস থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। তবে জানা গিয়েছে, অ্যাকাউন্টে DBT সুবিধা চালু না থাকলে টাকা পাবেন না সুবিধাভোগীরা। কিন্তু আপনার অ্য়াকাউন্টে DBT পরিষেবা অ্যাক্টিভ রয়েছে কিনা, বুঝবেন কীভাবে?

Advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT Link করা আছে কিনা বুঝবেন কীভাবে? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে দ্রুত চেক করুনআপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT Link করা আছে কি?
হাইলাইটস
  • অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি BJP-র।
  • অ্যাকাউন্টে DBT সুবিধা চালু না থাকলে টাকা পাবেন না সুবিধাভোগীরা।
  • অ্য়াকাউন্টে DBT পরিষেবা অ্যাক্টিভ রয়েছে কিনা, বুঝবেন কীভাবে?

১৫ বছর পর রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। বিপুল পরিমাণে জনাদেশ নিয়ে রাজ্যের শাসকদল এখন বিজেপি। ইসতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় ৩০০০ টাকা করে মহিলাদের দেওয়ার পরিকল্পনা করছে শুভেন্দু অধিকারীর সরকার। সব ঠিক থাকলে জুন মাস থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে জানা গিয়েছে, অ্যাকাউন্টে DBT সুবিধা চালু না থাকলে টাকা পাবেন না সুবিধাভোগীরা। কিন্তু আপনার অ্য়াকাউন্টে DBT পরিষেবা অ্যাক্টিভ রয়েছে কিনা, বুঝবেন কীভাবে?

DBT Link Check: কীভাবে পরীক্ষা করবেন?

মোবাইল থেকেই DBT Link পরীক্ষা করতে পারেন। এরজন্য প্রথমে গুগল ক্রোম খুলে NCPI সার্চ করে ওয়েবসাইটে ঢুকতে হবে।

এই ওয়েবসাইটে ঢুকে ডান দিকে কর্নারে ৩টি ডট অর্থাৎ মেনু বাটনে ক্লিক করতে হবে। মেনু এক্সপ্যান্ড হলে 'কাস্টমার' অপশনে ক্লিক করতে হবে। নতুন অপশনগুলির মধ্যে ক্লিক করতে হবে 'ভারত আধার সিডিং এনাবেলার' (BASE)-এ।

এরপরেই একটি নতুন ট্যাব খুলে যাবে। নতুন পেজে মেনুর মধ্যে থাকবে 'আধার ম্যাপড স্ট্যাটাস' অপশনটি। এই অপশনে ক্লিক করার পর আধার নম্বর বসানোর অপশন আসবে। আধার নম্বর বসিয়ে নীচে ক্যাপচা কোড ফিল করতে হবে। এর নীচেই থাকবে সবুজ রঙের 'চেক স্ট্যাটাস' বাটন। এই বাটনে ক্লিক করলে মোবাইল নম্বরে যাবে OTP। এই OTP বসিয়ে 'কনফার্ম' অপশনে ক্লিক করলেই মোবাইল নম্বরে ফুটে উঠবে নতুন তথ্য। সেখানেই দেখা যাবে 'ম্যাপিং স্ট্যাটাস' কী রয়েছে। যদি  'ম্যাপিং স্ট্যাটাস'  এনাবেল ফর DBT থাকে, তবে বুঝে নিতে হবে আপনার অ্য়াকাউন্টে DBT Link করা রয়েছে।

যদি 'ম্যাপ' করা না থাকে, তাহলে কী করবেন?

যদি DBT  ম্যাপ করা না থাকে, তাহলে বুঝতে হবে DBT Link করা নেই। নতুন করে DBT Link করতে হলে NPCI-এর অফিসিয়াল সাইটে গিয়ে 'কাস্টমার' অপশনে ক্লিক করলে আসবে 'ভারত আধার সিডিং এনাবেল' বিকল্পটি। এই অপশনে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। 

Advertisement

নতুন ট্যাবের বা দিকে আধার সিডিং/ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের নম্বর বসাতে হবে। এই অপশনের পাশেই রয়েছে 'রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডিসিডিং'।  এক্ষেত্রে 'সিডিং টাইপ' রয়েছে ফ্রেশ সিডিং, মুভমেন্ট - সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদর অ্য়াকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদর অ্য়াকাউন্ট -এর মধ্যে  একটি অপশন বাছতে হবে। 

এরপর যে অ্যাকাউন্টে  DBT করা হচ্ছে, সেই অ্যাকাউন্ট নম্বর ২ বার বসাতে হবে। শেষে ক্যাপচা ফিল করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর DBT লিঙ্ক হওয়ার জন্য মিনিট খানেক সময় লাগতে পারে। লিঙ্ক সম্পন্ন হলে মোবাইল ফোনে মেসেজ চলে আসবে। লিঙ্ক না হলেও মেসেজ আসবে, সেক্ষেত্রে পুনরায় উপরের প্রসেস ফলোও করে DBT লিঙ্ক করতে হবে।

 

POST A COMMENT
Advertisement