Chhat Puja 2026 Date: ছট পুজো কবে? সে দিন কি ব্যাঙ্ক খোলা, জেনে নিন

মূলত বিহারের উৎসব হলেও ছট বরাবর বাংলাতেও ধুমধাম করেই পালিত হয়। এ বছর ছট পুজো কবে পালিত হবে? সে দিন কি ব্যাঙ্ক বন্ধ থাকবে?

Advertisement
ছট পুজো কবে? সে দিন কি ব্যাঙ্ক খোলা, জেনে নিনছট পুজো কবে?
হাইলাইটস
  • এ বছর ছট পুজো কবে পালিত হবে?
  • সে দিন কি ব্যাঙ্ক বন্ধ থাকবে?
  • জেনে নিন ৪ দিনের নির্ঘণ্ট

হিন্দু ধর্মে সূর্যদেবের পুজোর সবচেয়ে পবিত্র ব্রত হল ছট। এর রয়েছে বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য। এই ব্রত শুধু বিশ্বাসের প্রতীক নয়, জীবনে সুখ-সমৃদ্ধি, সন্তানের মঙ্গল এবং রোগমুক্তির জন্যও পালিত হয়। এ বছর ছট পুজো কবে পালিত হবে? সে দিন কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? 

মূলত বিহারের উৎসব হলেও ছট বরাবর বাংলাতেও পালিত হয়। এ বার ছট পুজো ১৫ নভেম্বর পালিত হবে। ৪ দিন ধরে এই উৎসব পালন করা হয়। 

ছটের নির্ঘণ্ট
নহায়-খায় (প্রথম দিন): ১৩ নভেম্বর, শুক্রবার (চতুর্থী তিথি)।
খরনা/ লোহান্দা (দ্বিতীয় দিন): ১৪ নভেম্বর ২০২৬, শনিবার (পঞ্চমী তিথি)।
সন্ধ্যা অর্ঘ্য (প্রধান ছট পুজো): ১৫ নভেম্বর ২০২৬, রবিবার (ষষ্ঠী তিথি)। ওই দিন সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২৮ মিনিটে।
উষা অর্ঘ্য ও পারণ (চতুর্থ দিন): ১৬ নভেম্বর ২০২৬, সোমবার (সপ্তমী তিথি)
ওই দিন সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৪ মিনিটে।

যে হেতু মূল ছটের দিন রবিবার পড়েছে। সে ক্ষেত্রে এমনই ব্যাঙ্ক বন্ধ থাকবে ওই দিন। যদিও মিলবে ATM এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়ে ছটের দিন সরকারি ছুটি ঘোষিত থাকত। তবে এ বার থেকে ভাইফোঁটা, ছট, শিবরাত্রিতে আর ছুটি না-ও পেতে পারেন সরকারি কর্মীরা। কারণ  তৃণমূল সরকারের আমলে চালু হওয়া অতিরিক্ত ছুটির দিনগুলি এ বার কাটছাঁট করার উদ্যোগ নিয়েছে শুভেন্দু সরকার।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান, রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমিয়ে করা হোক ৪০। এই মর্মে তিনি অর্থসচিবকে নির্দেশও দিয়েছেন যাতে একটি নতুন ছুটির তালিকা তৈরি করা হয়। যদিও কোন কোন দিন আর সরকারি ছুটি মিলবে না তার কোনও চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি। ফলে রাজ্য সরকার ছুটির দিন কমানোর পথে হাঁটে তবে হলিডে লিস্ট থেকে বাদ পড়তে পারে ছট পুজো।

 

POST A COMMENT
Advertisement