Chicken Price: চিকেন ১৮০ টাকা/kg নামল, হঠাত্‍ এত সস্তা কেন? দাম শিগগিরই বাড়বে? খোঁজ নিল bangla.aajtak.in

কলকাতায় আচমকা সস্তা হয়ে গেল মুরগির মাংস। তবে শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্যজুড়েই গত কয়েকদিন ধরে কমেছে চিকেনের দাম। দিন কয়েক আগেও যে চিকেন ছিল ২২০-২৫০ টাকা কেজি। সেই চিকেনের দাম নেমে এসেছে ১৭০-১৯০ টাকা প্রতি কেজিতে। ফলে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ ক্রেতারা। তবে মুরগির মাংসের দোকানে ভিড় কিন্তু তেমন চোখে পড়ছে না। হঠাৎ হলটা কী?

Advertisement
চিকেন ১৮০ টাকা/kg নামল, হঠাত্‍ এত সস্তা কেন? দাম শিগগিরই বাড়বে? খোঁজ নিল bangla.aajtak.in১৮০ টাকায় নেমে গেল চিকেনের দাম, মাংস এত সস্তা কেন?
হাইলাইটস
  • কলকাতায় আচমকা সস্তা হয়ে গেল মুরগির মাংস।
  • শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্যজুড়েই গত কয়েকদিন ধরে কমেছে চিকেনের দাম।
  • তবে মুরগির মাংসের দোকানে ভিড় কিন্তু তেমন চোখে পড়ছে না।

কলকাতায় আচমকা সস্তা হয়ে গেল মুরগির মাংস। তবে শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্যজুড়েই গত কয়েকদিন ধরে কমেছে চিকেনের দাম। দিন কয়েক আগেও যে চিকেন ছিল ২২০-২৫০ টাকা কেজি। সেই চিকেনের দাম নেমে এসেছে ১৭০-১৯০ টাকা প্রতি কেজিতে। ফলে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ ক্রেতারা। তবে মুরগির মাংসের দোকানে ভিড় কিন্তু তেমন চোখে পড়ছে না। হঠাৎ হলটা কী?

আজ কোথায় চিকেনের রেট কত?

এদিন কলকাতায় কেজি প্রতি চিকেনের রেট রয়েছে গড়ে ১৮০-২০০ টাকার মধ্যে।  গোটা মুরগির কেজি রয়েছে ১৪০-১৫০ টাকা। উত্তর ২৪ পরগনায় বেশিরভাগ জায়গায় চিকেনের দাম রয়েছে ১৮০-১৯০ টাকার মধ্যে। গোটা মুরগির কেজি রয়েছে ১৩৫-১৫০ টাকা। এছাড়া, বীরভূম-বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও চিকেনের কেজি প্রতি রেট রয়েছে ২০০ টাকার নীচেই।

কেন চিকেনের দাম কমল?

আচমকা চিকেনের দাম কমার প্রসঙ্গ নিয়ে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি bangla.aajtak.in-কে জানান, "প্রচন্ড গরমের জেরে মানুষ মুরগির মাংস কম খাচ্ছেন। সেই কারণে চাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণে পোল্ট্রি উৎপাদিত হচ্ছে এবং বাজারে রয়েছে। সেই কারণে অর্থাৎ উৎপাদনের থেকে চাহিদা কম থাকায় সাধারণত ইকোনমিকসের নিয়মের কারণেই মুরগির মাংসের দাম সস্তা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই চিকেনের দাম এই কারণে কমেছে।" 

মুরগির মাংসের দাম কমার ফলে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধা রয়েছে। তেমনই মুদ্রার উল্টোদিকে পোল্ট্রি চাষিরা সমস্য়ায় পড়েছেন। তাদের লাভের মাত্রা কার্যত থাকছেই না। এমন পরিস্থিতিতে মদন মাইতি জানান, আগামী ১০-১২ দিনের মধ্যে বৃষ্টি হলে পোল্ট্রি ফার্মারদের জন্য বিষয়টি সুবিধাজনক হবে। ফের মুরগির মাংসের দাম তখন বেড়ে যাবে।

প্রসঙ্গত, এর আগে পোল্ট্রি ফেডারেশনের সভাপতি জানিয়েছিলেন, পোলট্রি চাষিদের এক একটি ২ কেজি ওজনের মুরগি উৎপাদন করতে প্রায় ১৫০ টাকা খরচ হয়। সেই মুরগি বাজারে এলে দাম ২২০-২৩০ টাকা হওয়া উচিত। অর্থাৎ গরমের জন্য বর্তমানে দাম কমে যাওয়াতে লসের মুখ দেখতে হচ্ছে পোল্ট্রি ফার্মারদের।

Advertisement

 

POST A COMMENT
Advertisement