October DA Hike Update: ২০% DA পুজোর আগেই, অগ্রিম মাইনেও, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের DA-র ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনা হবে এবং বকেয়াও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, 'আগামী দিনে বাকিটাও মেকআপ করে দেব, চিন্তা করবেন না।'

Advertisement
 ২০% DA পুজোর আগেই, অগ্রিম মাইনেও, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবরসপ্তম পে কমিশন নিয়েও বড় বার্তা শুভেন্দুর

 সরকারি কর্মীদের  দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। ১৮ শতাংশ থেকে ডিএ পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে। বলা হয়েছে, বর্ধিত ৩৮% ডিএ মিলবে অক্টোবর থেকে। অনেকেরই প্রশ্ন, অক্টোবরে বর্ধিত ডিএ চালু হলে, ৩৮ শতাংশ কি পরের মাস থেকে অর্থাৎ নভেম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? এই বিষয়েই এবার সরকারি কর্মীদের ভ্রান্তি দূর করে দিলেন মুখ্যমন্ত্রী। ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, পুজোর আগেই বেতন ও ২০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 

প্রসঙ্গত, এর আগে  বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাস থেকেই ২০ শতাংশ হারে ডিএ কার্যকর হবে। পুজোর আগে অগ্রিম বেতনের সঙ্গে এই অতিরিক্ত ডিএ সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এদিনও শুভেন্দু অধিকারী সেই আশ্বাস আরও একবার দেন। 

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের DA-র ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনা হবে এবং বকেয়াও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে।  শুভেন্দু অধিকারীর বক্তব্য, 'আগামী দিনে বাকিটাও মেকআপ করে দেব, চিন্তা করবেন না।' সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, পুজোর মাসেই ঘোষিত DA-র টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। পাশাপাশি তিনি বলেন,রাজ্য সরকারি কর্মীদের জন্য  সপ্তম পে কমিশনও গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।              

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএ-র মধ্যে থাকা ফারাক দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের লক্ষ্য চলতি আর্থিক বছরের মধ্যেই এই সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা। 

কী বললেন শুভেন্দু?
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি অর্থসচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি। পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে।’ এখন একজন রাজ্য সরকারী কর্মী কোনও মাসের বেতন সেই মাসের শেষ ওয়ার্কিং ডে-তে পান। মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে পুজোর মাসে অর্ধেক মাস হতেই হাতে বেতন পাবেন কর্মীরা। আর রাজ্য বাজেটে ২০ শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করা হয়েছিল। সেই ডিএ অক্টোবর থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছিল বাজেটে। এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আইপিএস স্তরের নীচে যাঁরা আছেন, তাঁদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ ডিএ পার্থক্য ছিল। এক দিনে পারব না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন।’ পুলিশ কর্মচারীরাও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনেক রাজ্যে বেতন কাঠামো বেড়ে গেলেও, এ রাজ্যে সরকারি কর্মীদের বেতন কাঠামো বাড়ানো হয়নি বলে মন্তব্য করেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা সপ্তম পে কমিশন পাননি। আমরা সপ্তম পে কমিশন তৈরি করেছি, কয়েকমাসের মধ্যে রিপোর্ট এসে গেলে আমরা কার্যকর করে দেব।’

Advertisement

মঙ্গলবার ভবানী ভবনে আয়োজিত রাজ্য পুলিশের একটি বিশেষ অনুষ্ঠানে  পুলিশ বাহিনীর পরিকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী একাধিক আশ্বাসও দিয়েছেন । তিনি জানান, রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতিতে খুব শীঘ্রই ১ লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। আগামী অক্টোবর মাস থেকে পুলিশ কর্মীদের রেশন ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করা হচ্ছে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যা ও সহায়তার জন্য নতুন একটি 'কল্যাণ পর্ষদ' গঠন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

POST A COMMENT
Advertisement