Annapurna Yojana August Payment Date: ১৭ অগাস্ট অ্যাকাউন্টে টাকা, ২ কোটি আবেদনের মধ্যে কারা পাবেন অন্নপূর্ণা? বললেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, প্রকল্পের অগাস্ট মাসের ৩,০০০ টাকার কিস্তি আগামী ১৭ অগাস্ট থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।

Advertisement
১৭ অগাস্ট অ্যাকাউন্টে টাকা, ২ কোটি আবেদনের মধ্যে কারা পাবেন অন্নপূর্ণা? বললেন শুভেন্দু অন্নপূর্ণা যোজনার অগাস্টের টাকা আসছে

অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, প্রকল্পের অগাস্ট মাসের ৩,০০০ টাকার কিস্তি আগামী ১৭ অগাস্ট থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।  

বৃহস্পতিবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অগাস্টের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে ১৭ অগাস্ট থেকে। নিয়ম মেনে যোগ্য মহিলারা ব্যাঙ্কে টাকা পাবেন। তবে যারা সরকারের যোগ্যতার মাপকাঠিতে পাশ করবেন না, তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, '১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।' 

প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার  অগাস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। সেই প্রসঙ্গে  বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আগামী ১৭ অগাস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে। তবে সকলে এখনই টাকা পাবেন না। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাঁদের আবেদনপত্রে কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁরাই কেবল ১৭ অগাস্ট টাকা পাবেন। ১০ জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন,  ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। তাদের ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিক ভাবে দেওয়া হয়েছে কি না, আবেদনের মানদণ্ডগুলি পূরণ হয়েছে কি না, দেখছেন আধিকারিকেরা। যাচাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। যাঁদের আবেদনে কোনও ত্রুটি নেই, তাঁরা টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর জানিয়ে দেন, ‘৩১ জুলাই পর্যন্ত আবেদন নিয়েছি। প্রত্যেকটা আবেদন যাচাইয়ের কাজ চলছে। তা প্রায় শেষ পর্যায়ে। আগামী ১০ অগাস্ট দুপুর ২টোয় আমি এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতি রাভা রায় এ বিষয়ে সাংবাদিক বৈঠক করব। কারা পাবেন, কারা পাবেন না— বিশদে বলব সেখানে।’

Advertisement

১০ অগাস্ট দুপুর ২টোয় এই সংক্রান্ত মেগা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, ন্যূনতম আর্থিক মানদণ্ড মেনেই উপভোক্তা বাছাই করা হচ্ছে। শুভেন্দু জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন, যাচাই প্রক্রিয়ায় যাঁদের আবেদনে কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁরাই ১৭ অগাস্ট টাকা পাবেন। ১০ তারিখের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন নেওয়া হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। যাচাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। যাঁদের আবেদনে কোনও ত্রুটি নেই, তাঁরা টাকা পাবেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, সরকার দেওয়া কথা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ১৭ অগাস্ট থেকে নিয়ম মেনে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে প্রস্তুত প্রশাসন। 

POST A COMMENT
Advertisement