১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ক্রেডিট কার্ডের নিয়মআপনিও কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী মাসের এক তারিখ অর্থাৎ ১ এপ্রিল থেকেই ক্রেডিট সংক্রান্ত একাধিক বড় নিয়ম কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলি ইনকাম ট্য়াক্স অ্যাক্ট ২০২৫-এর আওতায় কার্যকর করা হবে। নতুন নিয়মে বাড়বে ক্রেডিট কার্ড ব্যবহারের উপর নজরদারিও । কারণ নতুন আয়কর আইন প্যান কার্ড লিঙ্ক করা থেকে শুরু করে হাই-ভ্যালু ট্রানজাকশন - সবকিছুর উপরই নজরদারি আরও কঠোর করবে।
যদিও এই পরিবর্তনে বেশিরভাগ ক্রেডিট কার্ড ব্যবহারকারীর দৈনন্দিন খরচের উপর তেমন কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। তবে যারা বেশি খরচ করেন বা ঘন ঘন বিদেশে ভ্রমণ করেন, তাহলে নতুন নিয়মগুলো গ্রাহকদের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
যদি কোনও কার্ড গ্রাহক আর্থিক বছরে ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ লক্ষ বা তার বেশি টাকা খরচ করে তবে, ব্যাঙ্ক আয়কর বিভাগকে বিষয়টি জানাতে পারে। নির্দিষ্ট সীমার উপরের বৈদেশিক খরচও নজরদারির আওতায় আসতে পারে। যদি খরচ ট্যাক্স রিটার্নে দেখানো আয়কে ছাড়িয়ে যায়, তবে আয়কর নোটিশ আসতে পারে।
ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্যান নম্বর বাধ্যতামূলক হবে। ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে কার্ড কোম্পানি প্যান নম্বর ছাড়া আর কোনো ক্রেডিট কার্ড ইস্যু করবে না। পুরনো কার্ডগুলিকেও PAN-এর সঙ্গে লিঙ্ক করাতে হবে।
যদি কোনও ব্যক্তি অফিসের দেওয়া কার্ড দিয়ে ব্যক্তিগত কেনাকাটা, ঘোরাঘুরি বা বিনোদনের জন্য টাকা খরচ করেন, তবে সেই পরিমাণ অর্থ বেতনের সঙ্গে যোগ করা হতে পারে। এরফলে তা করের আওতায় চলে আসবে।
ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য ক্রেডিট কার্ডের অপশন খুলে দিতে পারে কেন্দ্র। এর অর্থ হল সরাসরি ক্রেডিট কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স দেওয়া যাবে। এক্ষেত্রে ব্যাঙ্ক প্রসেসিং ফি চার্জ করতে পারে।