১ কোটি টাকার একটি ফান্ড কীভাবে তৈরি করবেন? অনেকেই নিজের ভবিষ্যতের জন্য বা আজ থেকে ২০-২৫ বছর পরে নিজের কোটি টাকা জমানোর স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। তাও মাত্র মাসে মাসে ৫০০০ টাকা জমিয়ে এই ফান্ড তৈরি করা যেতে পারে। তাহলে কি ১ কোটি টাকার একটি ফান্ড কীভাবে তৈরি করবেন? হিসেবটা বুঝে নেওয়া যাক।
সাধারণত ১০-২০ বছরের নিরিখে SIP-তে প্রায় ১০ শতাংশ, ১২ শতাংশ, ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে। কত রিটার্নে মাসে ৫ হাজার টাকা জমালে, কত বছরে এক কোটি টাকা পাওয়া যেতে পারে? হিসেব দেখে নিন।
১৫ শতাংশ রিটার্নে ১ কোটি হতে কত বছর?
যদি ৫,০০০ টাকার এসআইপি থেকে বছরে গড়ে ১৫% রিটার্ন পাওয়া যায়, তাহলে প্রায় ২৩ বছরে ১ কোটি টাকা পাওয়া সম্ভব। এক্ষেত্রে আপনার বিনিয়োগ হবে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা। যা রিটার্নের শেষে পাওয়া যাবে ১ কোটি ৩ লক্ষেরও বেশি টাকা।
১২ শতাংশ রিটার্নে ১ কোটি হতে কত বছর?
১২% রিটার্নে SIP থেকে ১ কোটি টাকা পেতে আরও একটু বেশি সময় লাগবে। এক্ষেত্রে সময় লাগবে ২৭ বছর। ২৭ বছরে মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করলে মোট জমার পরিমাণ হয় ১৬ লক্ষ ২০ হাজার টাকা। এক্ষেত্রে মোট ১ কোটি ৮ লক্ষ টাকা জমানো সম্ভব হবে।
১০ শতাংশ রিটার্নে ১ কোটি হতে কত বছর?
১০% রিটার্নে SIP থেকে ১ কোটি টাকা পেতে আরও সময় লাগবে। এক্ষেত্রে সময় লাগবে ৩০ বছর। ৩০ বছরে মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করলে মোট জমার পরিমাণ হয় ১৮ লক্ষ টাকা। এক্ষেত্রে মোট ১ কোটি ৩ লক্ষ টাকা জমানো সম্ভব হবে।