বকেয়া DA পেলে কত টাকা হাতে পাবেন সরকারি কর্মীরা? সহজ হিসেব বুঝে নিন
রবিবার ভোটের নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘন্ট প্রকাশের কিছুক্ষণ আগেই মহার্ঘ ভাতা বা DA-র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ঘটনায় স্বস্তিতে রাজ্যের সরকারি কর্মচারীরা।
বকেয়া DA পেলে কত টাকা হাতে পাবেন সরকারি কর্মীরা? - কলকাতা,
- 16 Mar 2026,
- (Updated 16 Mar 2026, 2:23 PM IST)
হাইলাইটস
- মহার্ঘ ভাতা বা DA-র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
- সরকারি কর্মীরা ২০২৬ সালের মার্চ মাস থেকে ROPA ২০০৯ অনুযায়ী বকেয়া DA পেতে শুরু করবেন।
- কোন গ্রেডের কর্মীরা কত টাকা হাতে পাবেন? জেনে নিন
রবিবার ভোটের নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘন্ট প্রকাশের কিছুক্ষণ আগেই মহার্ঘ ভাতা বা DA-র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ঘটনায় স্বস্তিতে রাজ্যের সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর তরফে টুইট বার্তায় জানানো হয়েছে, "রাজ্য সরকারের সমস্ত কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মী, পাশাপাশি পঞ্চায়েত, পুরসভা, অন্যান্য স্থানীয় সংস্থা এবং অনুদানপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীরা বকেয়া DA পাওয়ার আওতায় আসবেন। ফাইন্যান্স ডিপার্টমেন্টের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী, তাঁরা ২০২৬ সালের মার্চ মাস থেকে ROPA ২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (DA) পেতে শুরু করবেন।"
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই কর্মচারী মহলে আনন্দের ধুম পড়ে গিয়েছে। কারণ মনে করা হচ্ছে সরকারের বার্তা অনুযায়ী, রাজ্য সরকারের কর্মীদের পকেটে মোটা টাকা ঢুকতে চলেছে। কোন কর্মচারীরা কত টাকা পাবেন? সেই হিসেব কষলে দেখা যাচ্ছে।
- ২৫% DA-র হিসাবে অনুযায়ী, রাজ্য সরকারের একজন গ্রুপ-ডি কর্মী হাতে পেতে পারেন প্রায় ১ থেকে দেড় লক্ষ টাকা।
- ২৫% DA-র হিসাব অনুযায়ী, রাজ্য সরকারের একজন গ্রুপ-সি কর্মী হাতে পাবেন প্রায় ২ লক্ষ টাকা।
- ২৫% DA-র হিসাব অনুযায়ী, রাজ্য সরকারের একজন গ্রুপ-বি কর্মী হাতে পাবেন প্রায় ২.৫০ লক্ষ টাকা।
- ২৫% DA-র হিসাব অনুযায়ী, রাজ্য সরকারের একজন গ্রুপ-এ কর্মী হাতে পাবেন ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা।
- ২০০৯-১৯ পর্যন্ত এরিয়ারের টাকা ঢুকলে একজন সর্বনিম্ন বেতনভুগ গ্রুপ-ডি কর্মী পাবেন আনুমানিক ৪ লক্ষ টাকার বেশি।
- ২০০৯-১৯ পর্যন্ত এরিয়ারের টাকা ঢুকলে একজন গ্রুপ-সি কর্মী পাবেন আনুমানিক ৬ লক্ষ টাকার বেশি।
- ২৫% DA মিললে ৭-৮ হাজার টাকা পেনশন প্রাপ্ত অবসরপ্রাপ্ত গ্রুপ-ডি কর্মী পাবেন আনুমানিক ১ লক্ষ টাকা। (যাঁরা ২০০৯-এর আগে থেকেই পেনশন প্রাপক, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
- ২৫% DA মিললে ১০ হাজার টাকা পেনশন প্রাপ্ত অবসরপ্রাপ্ত গ্রুপ-সি কর্মী পাবেন আনুমানিক ২ লক্ষ টাকা। (যাঁরা ২০০৯-এর আগে থেকেই পেনশন প্রাপক, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
- ২০০৯ থেকে ২০১৯-এর মধ্যে যাঁরা সার্ভিস করে তারপর অবসর নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে প্রথমে সার্ভিস অনুযায়ী DA ধরা হবে। পরবর্তীতে অবসরের সময়টা পেনশনের হিসেবে অনুযায়ী DA মিলবে।