অন্নপূর্ণা যোজনার টাকা DBT Link না করলে পাবেন না, কী ভাবে করবেন?রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। এরপর থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতা ৩০০০ টাকা অন্নপূর্ণা যোজনা হিসেবে দেওয়া হবে। তবে এবার জল্পনা চলছে, DBT Link না করলে মিলবে না এই টাকা। আসল কথা হল DBT Link না থাকলে PM কিষান নিধি স্কিম থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা- কোনও ভাতাই পাওয়া যাবে না। কীভাবে এই DBT লিঙ্ক করবেন, জেনে নিন।
এরজন্য প্রথমে NPCI-এর অফিসিয়াল সাইটে যেতে হবে। এরপর 'কাস্টমার' অপশনে ক্লিক করলে আসবে 'ভারত আধার সিডিং এনাবেল' বিকল্পটি। এই অপশনে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে।
নতুন ট্যাবের বা দিকে আধার সিডিং/ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের নম্বর বসাতে হবে। এই অপশনের পাশেই রয়েছে 'রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডিসিডিং'। এক্ষেত্রে 'সিডিং টাইপ' রয়েছে ফ্রেশ সিডিং, মুভমেন্ট - সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদর অ্য়াকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদর অ্য়াকাউন্ট।
ফ্রেশ সিডিং: যদি কোনও অ্যাকাউন্টে DBT লিঙ্ক না থাকে।
মুভমেন্ট - সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদর অ্য়াকাউন্ট: যদি একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে DBT করানো থাকে।
মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদর অ্য়াকাউন্ট: অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে DBT করতে হবে।
এরপর যে অ্যাকাউন্টে DBT করা হচ্ছে, সেই অ্যাকাউন্ট নম্বর ২ বার বসাতে হবে। শেষে ক্যাপচা ফিল করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর DBT লিঙ্ক হওয়ার জন্য মিনিট খানেক সময় লাগতে পারে। লিঙ্ক সম্পন্ন হলে মোবাইল ফোনে মেসেজ চলে আসবে। লিঙ্ক না হলেও মেসেজ আসবে, সেক্ষেত্রে পুনরায় উপরের প্রসেস ফলোও করে DBT লিঙ্ক করতে হবে।