Digha Train: পুজোর সময়ে দিঘার ট্রেন নিয়ে সুখবর, যাত্রীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত রেলের

Digha Panskura EMU Train: দিঘার ট্রেন নিয়ে সুখবর শোনাল রেল। ৩১ জুলাই পর্যন্ত চালু থাকা পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া ট্রেনের মেয়াদ বৃদ্ধি করল রেলওয়ে।

Advertisement
পুজোর সময়ে দিঘার ট্রেন নিয়ে সুখবর, যাত্রীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত রেলেরপুজোর সময়ে দিঘার ট্রেন নিয়ে সুখবর
হাইলাইটস
  • দিঘার ট্রেন নিয়ে সুখবর শোনাল রেল।
  • পুজোতে চালু থাকছে দিঘার স্পেশাল ট্রেন।
  • প্যাসেঞ্জারদের ভিড় লক্ষ্য করে যাত্রী সুবিধার্থে এই ট্রেনটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

দিঘা নিয়ে বিরাট সুখবর শোনাল রেল। আরও একবার স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। যাত্রী সুবিধার্থে বাড়ানো হল ০৮১১৭/০৮১১৮ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া ট্রেনের সময়সীমা। ১ অগাস্ট বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

পুজোতে চালু থাকছে দিঘার স্পেশাল ট্রেন

পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া এই স্পেশাল ট্রেনটির মেয়াদ ছিল ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত। সেই মেয়াদই বাড়িয়ে এবার করা হয়েছে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। অর্থাৎ আর এক দফায় আরও তিন মাস বাড়ল ট্রেনের মেয়াদ।

চলতি বছরে পুজো রয়েছে অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে। অর্থাৎ পুজোর সময়েও চালু থাকছে এই স্পেশ্যাল ট্রেনটি। ফলে পুজোর ছুটিতে এবারেও যাত্রীদের দিঘা যাতায়াতের ক্ষেত্রে কোনও বুকিংয়ের ঝঞ্জাট থাকছে না। কারণ, এই হাওড়া থেকে লোকাল ট্রেন বদল করেই যাওয়া যায় দিঘায়।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্যাসেঞ্জারদের ভিড় লক্ষ্য করে যাত্রী সুবিধার্থে এই ট্রেনটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই ট্রেনটিতে পর্যটকদের জন্য বিশেষ সুবিধা ছাড়াও, অফিস যাত্রীরাও ব্যাপক সুবিধা পাচ্ছেন।  কারণ ট্রেনটি যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথির মতো স্টেশনে দাঁড়ায়। ফলে অফিস ও নিয়মিত কাজে যাওয়া ব্যক্তিরাও সকালে এই ট্রেনটি ধরে গন্তব্যে পৌঁছতে পারেন। আবার সকালে সমুদ্র দর্শন করে ফেরার পথে এই ট্রেনটি ধরতে পারেন পর্যটকেরাও। সব মিলিয়ে ট্রেনটিতে যথেষ্ট পরিমাণে যাত্রী যে থাকে, তা বলাই বাহুল্য।

ট্রেনটির টাইম-টেবিল জেনে নিন

০৮১১৭ আপ স্পেশাল পাঁশকুড়া-দিঘা ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে দিঘা পৌঁছায়।

আবার ফিরতি পথে ০৮১১৮ ডাউন দিঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা থেকে ছেড়ে পাঁশকুড়া পৌঁছায় বেলা ১১টা বেজে ৫০ মিনিটে। 

 

POST A COMMENT
Advertisement