Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় মাত্র ১০০ টাকায় সোনা কিনুন, কীভাবে? জেনে নিন

১৯ এপ্রিল পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া। দেশজুড়ে বহু মানুষ এদিন সোনা কেনায় বিশ্বাসী। সকলেই মনে করেন, এই বিশেষ দিনে সোনা কিনলে তা পরিবারের জন্য মঙ্গল নিয়ে আসে। পঞ্জিকা অনুসারে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার সবচেয়ে শুভ সময় হল সকাল ১০:৪৯ থেকে শুরু করে ২০ এপ্রিল ভোর ৫:৫১ পর্যন্ত।

Advertisement
অক্ষয় তৃতীয়ায় মাত্র ১০০ টাকায় সোনা কিনুন, কীভাবে? জেনে নিনঅক্ষয় তৃতীয়ায় মাত্র ১০০ টাকায় সোনা কিনুন
হাইলাইটস
  • ১৯ এপ্রিল পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া।
  • দেশজুড়ে বহু মানুষ এদিন সোনা কেনায় বিশ্বাসী।
  • এই বিশেষ দিনে সোনা কিনলে তা পরিবারের জন্য মঙ্গল নিয়ে আসে।

১৯ মে পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া। দেশজুড়ে বহু মানুষ এদিন সোনা কেনায় বিশ্বাসী। সকলেই মনে করেন, এই বিশেষ দিনে সোনা কিনলে তা পরিবারের জন্য মঙ্গল নিয়ে আসে। পঞ্জিকা অনুসারে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার সবচেয়ে শুভ সময় হল সকাল ১০:৪৯ থেকে শুরু করে ২০ এপ্রিল ভোর ৫:৫১ পর্যন্ত।

সস্তায় সোনা কিনবেন কীভাবে?

এখানে বলা হচ্ছে ডিজিটাল সোনা কেনার বিষয়ে। বর্তমানে ডিজিটাল সোনা কেনার একাধিক অপশন রয়েছে। কোনও ব্যক্তি চাইলে নিজের বাড়িতে বসেই সামান্য কিছু টাকা খরচ করে মোবাইল থেকেই ডিজিটাল সোনা কিনতে পারেন।

কীভাবে ১০০ টাকার সোনা কিনবেন?

ফোন পে থেকে ১০০ টাকার সোনা কেনা সম্ভব। এর জন্য প্রথমে ফোন পে অ্যাপটি খুলতে হবে। এরপর নীচের দিকে স্ক্রোল করে আসতে হবে গোল্ড অ্যান্ড সিলভার সেকশনে। সেখানেই রয়েছে 'BUY Gold' অপশন। এই অপশনে ক্লিক করলেই সোনা কেনার ট্য়াবটি খুলে যাবে। এখানে কোনও ব্যক্তি ৫ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত সোনা কিনতে পারেন। 

শনিবারের রেট অনুযায়ী, ১০০ টাকা দিয়ে কোনও ব্যক্তি ০.০০৬১ গ্রাম সোনা কিনতে পারেন। এই সোনা ভৌত ভাবে পাওয়া যাবে না। বরং তা থাকবে ডিজিটালি। পরে দাম বাড়লে এই সোনা বিক্রি করা যেতে পারে। অথবা পরে আরও সোনা কিনলে এই সোনার সঙ্গে জুড়ে তা ভৌত উপায়ে গ্রাহকের বাড়িও পৌঁছে দেয় কোম্পানিগুলি।

উল্লেখ্য বিষয় হল, শুধুমাত্র সোনা নয়, ফোন পে থেকে কেনা যেতে পারে রুপোও। এক্ষেত্রেও কোনও ব্যক্তি ৫ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত রুপো কিনতে পারেন। 

 

POST A COMMENT
Advertisement