Digital Voter ID Card: ভোটার কার্ড হারিয়েছে? ৫ মিনিটে পাবেন ঘরে বসেই

Digital Voter ID Card: ৮ জুলাই ২০২৩ এ রাজ্যে পঞ্চায়েত ভোট। কিন্তু যাঁরা ভোট দেবেন, তাঁদের হাতের কাছে নিজেদের ভোটার কার্ড আছে তো? যদি ভোটার কার্ড খুঁজে না পান বা যদি সেটি হারিয়ে গিয়ে থাকে, তাহলে জানুন কী করতে হবে...

Advertisement
ভোটার কার্ড হারিয়েছে? ৫ মিনিটে পাবেন ঘরে বসেইভোটার কার্ড হারিয়েছে? ৫ মিনিটে পাবেন ঘরে বসেই!
হাইলাইটস
  • ৮ জুলাই ২০২৩ এ রাজ্যে পঞ্চায়েত ভোট।
  • যদি ভোটার কার্ড খুঁজে না পান বা যদি সেটি হারিয়ে গিয়ে থাকে, তাহলে তার জন্য এখন আর কোনও সরকারি দফতরে ছুটতে হবে না।

Digital Voter ID Card: আগামিকাল, ৮ জুলাই ২০২৩ এ রাজ্যে পঞ্চায়েত ভোট। এখন রাজ্যের সর্বত্র শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। ব্যালটে ছাপ দিয়ে নিজের পছন্দের প্রার্থী বেছে নিতে বুথে পৌঁছাবেন বাংলার লক্ষ লক্ষ মানুষ। কিন্তু যাঁরা ভোট দেবেন, তাঁদের হাতের কাছে নিজেদের ভোটার কার্ড আছে তো? যদি ভোটার কার্ড খুঁজে না পান বা যদি সেটি হারিয়ে গিয়ে থাকে, তাহলে তার জন্য এখন আর কোনও সরকারি দফতরে ছুটতে হবে না। কারণ, ঘরে বসেই নিজের স্মার্টফোনে ভোটার কার্ডের ই-সংস্করণ (Digital Voter ID Card) ডাউনলোড করে নেওয়া যাবে।

২০২১ সাল থেকেই ভোটার কার্ডের ই-সংস্করণের (Digital Voter ID Card) সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ফলে, এখন ভোটার কার্ড হারিয়ে গেলেও কোনও সমস্যায় পড়তে হবে না ভোটারদের। 

এখন E-EPIC বা ভোটার কার্ডের ই-সংস্করণেই (Digital Voter ID Card) ভোটারদের যাবতীয় প্রয়োজনীয় তথ্যই পাওয়া যায়, যার ভিত্তিতে নিজেদের ভোটাধিকার অনায়াসেই প্রয়োগ করতে পারবেন ভোটাররা। এই E-EPIC বা ডিজিটাল ভোটার কার্ডে ২টি QR কোড রয়েছে। এর মধ্যে একটি QR কোডে ভোটারের নাম, ঠাকানা-সহ নানা ব্যক্তিগত তথ্য থাকে আর অন্য QR কোডে থাকবে ওই ভোটারের বুথ নম্বর, পার্ট নম্বর, ভোটার সংখ্যা। এবার জেনে নিন কীভাবে এই ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে হবে...

কীভাবে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন?
প্রথমেই জানাই, এই E-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে হলে Voter ID-র সঙ্গে ভোটারের বৈধ ফোন নম্বর লিঙ্ক থাকা জরুরি। এবার প্রথমে Google Play Store বা App Store থেকে Voter Helpline App ডাউনলোড করে নিতে হবে।

এবার Voter Helpline App-এ গিয়ে ভোটার কার্ডে থাকা EPIC Number বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে নথিভূক্ত করতে হবে। এই অ্যাপে রেজিস্ট্রেশনের পর লগইন করুন।

Advertisement

অ্যাপে রেজিস্টার করা মোবাইল নম্বর আর এপিক নম্বর দিয়ে নিজের রাজ্য বেছে নিয়ে Fetch Details বিকল্পে ক্লিক করতে হবে। এরপর অ্যাপের নির্দেশ দেখে ডাউনলোড করে নিন আপনার E-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড।

ভোটার কার্ডে থাকা EPIC Number মনে রাখতে পারলে বা কোথাও লিখে রাখতে পারলে কার্ড হারিয়ে গেলেও এই নম্বরের সাহায্যে অনায়াসেই E-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নেওয়া যেতে পারে।

POST A COMMENT
Advertisement