LPG Price: কলকাতা-সহ সারা দেশে বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার কিনতে কত খরচ? জানুন

মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেড়ে হল প্রায় হাজার টাকা। কলকাতায় LPG গ্যাস সিলিন্ডার কত দিয়ে কিনতে হবে, জানুন

Advertisement
কলকাতা-সহ সারা দেশে বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার কিনতে কত খরচ? জানুনকলকাতা-সহ সারা দেশে বাড়ল গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম
হাইলাইটস
  • আবারও দাম বাড়ানো হল রান্নার গ্য়াস সিলিন্ডারের।
  • ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের রেট বৃদ্ধি করা হল।
  • ইরান সঙ্কটের জেরেই LPG গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে।

ফের মধ্যবিত্তের পকেটে ধাক্কা। আবারও দাম বাড়ানো হল রান্নার গ্য়াস সিলিন্ডারের। এবার একেবারের সরাসরি আমজনতার পকেটে চাপ বাড়িয়ে ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের রেট বৃদ্ধি করা হল। শেষ ৩ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম। জানা গিয়েছে, ইরান সঙ্কটের জেরেই LPG গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে।

কত টাকা দাম বাড়ল?

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ৭ জুন থেকে  ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে ৯৪২ টাকা হবে। কলকাতাতেও ৯৩৯ টাকা থেকে বেড়ে LPG সিলিন্ডারের দাম বেড়ে হতে চলেছে ৯৬৮ টাকা। পাশাপাশি দেশের অন্য শহরেও জ্বালানির রেট বেড়েছে। যদিও সকাল সাড়ে ৬টা পর্যন্ত দাম আপডেট করেনি Indian Oil. 

এর আগে গত ৭ মার্চ গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছিল কেন্দ্র। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার পরেই প্রতি সিলিন্ডারে ৬০ টাকা করে দাম বৃদ্ধি করেছিল মোদী সরকার। 

এই মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে

দাম যে শুধু গার্হস্থ্য সিলিন্ডারের বাড়ছে তা নয়। চলতি মাসের শুরুতেই, পয়লা দিনে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪২ টাকা বেড়ে এখন ৩,১১৩.৫০ টাকা হয়েছে। কলকাতায় এর দাম ৫৩.৫০ টাকা বেড়ে ৩,২৫৫.৫০ টাকায় পৌঁছেছে।

দাম বৃদ্ধির কাঁটা ফুটছে পেট্রোল ও ডিজেলেও

মে মাস থেকে হিসেব করলে দেখা যাচ্ছে, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি মোট ৭.৫০ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে, CNG-র দাম কেজি প্রতি প্রায় ৬ টাকা বেড়েছে।

জ্বালানির দামে এই বৃদ্ধির ফলে চাপ বাড়ছে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্তের পকেটে। ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে রান্নাঘরের বাজেট। বাজার খরচ সামলানোর পাশাপাশি হেঁশেল সামলাতে গিয়ে প্রানান্ত অবস্থা সাধারণ মানুষের। 

 

POST A COMMENT
Advertisement