DL Validity: আর ২০ বছর নয়, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদে বিরাট পরিবর্তন আনছে সরকার

কেন্দ্র সরকার এমন একটি প্রস্তাব বিবেচনা করছে, যার আওতায়  ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ২০ বছর থেকে বাড়িয়ে ৫০ বছর করা হতে পারে। এরফলে কার্ড রিনিউ করার ঝামেলা থেকে মুক্তি মিলবে। বারবার RTO যাওয়ার ঝামেলা কমবে।

Advertisement
আর ২০ বছর নয়, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদে বিরাট পরিবর্তন আনছে সরকারড্রাইভিং লাইসেন্সের নিয়মে বিরাট পদক্ষেপ আনছে সরকার
হাইলাইটস
  • ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড় বদল আনার ভাবনা চিন্তা করছে মোদী সরকার।
  • নয়া নিয়মে দারুণ সুবিধা পেতে চলেছে সাধারণ কার্ড ধারকেরা।
  • ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ২০ বছর থেকে বাড়িয়ে ৫০ বছর করা হতে পারে।

ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড় বদল আনার ভাবনা চিন্তা করছে মোদী সরকার। নয়া নিয়মে দারুণ সুবিধা পেতে চলেছে সাধারণ গাড়ি চালকেরা। কেন্দ্র সরকার এমন একটি প্রস্তাব বিবেচনা করছে, যার আওতায়  ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ২০ বছর থেকে বাড়িয়ে ৫০ বছর করা হতে পারে। এরফলে কার্ড রিনিউ করার ঝামেলা থেকে মুক্তি মিলবে। বারেবারে RTO যাওয়ার হাত থেকে রেহাই পাবেন গাড়ি চালকেরা।

সূত্রের খবর, DL-এর মেয়াদ বৃদ্ধি করার জন্য ভাবনা চিন্তা চলছে। এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ মানুষ বারবার লাইসেন্স রিনিউ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। বর্তমান নিয়ম অনুযায়ী, একটি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ২০ বছর। এরপর তা রিনিউ করতে হয় এবং অনেক ক্ষেত্রে ডাক্তারি সার্টিফিকেট-সহ আরও বেশ কিছু কাগজপত্র জমা দিতে হয়। তবে, সরকার এখন এই প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কাজ করছে। সূত্রের দাবি মোতাবেক, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ একবারে ৫০ বছর করার ভাবনা চিন্তা করা হচ্ছে।

সড়ক পরিবহন মন্ত্রকের আধিকারিকরা জানাচ্ছেন, লাইসেন্সের মেয়াদ বাড়ানোর প্রস্তাবটি এখনও আলোচনার স্তরে রয়েছে। এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এটি অনুমোদিত হলে সাধারণ মানুষকে আর বারবার RTO-তে যেতে হবে না। সরকারের এক্ষেত্রে লক্ষ্য হল, জনসাধারণের জন্য পরিবহন পরিষেবা আরও সহজ ও সুবিধাজনক করে তোলা।

গাড়ির ডকুমেন্টস ট্রান্সফার সহজ হবে

সূত্র মারফত জানা গিয়েছে, সরকার শুধু লাইসেন্স নিয়ে নয়, আরও অনেক পরিষেবা সম্পূর্ণরূপে ডিজিটাল করার প্রস্তুতি নিচ্ছে। গাড়ির ডকুমেন্টস চেঞ্জের ক্ষেত্রে এবং পারমিট রিনিউ করার মতো প্রক্রিয়াগুলোও এখন থেকে অনলাইনে করা যাবে। এর ফলে কাগজপত্রের কাজ কমবে এবং মানুষের RTO যাওয়ার দরকার পড়বে না। তবে, এই পরিষেবাগুলো সংক্রান্ত চার্জ আগের মতোই অনলাইনে জমা দিতে হবে। ফলে রাজ্যগুলোর রাজস্ব খুব বেশি পরিবর্তন হবে না।

তবে উল্লেখ্য বিষয় হল, সরকার এখনও এই প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য কোনও সময়সীমা নির্ধারণ করেনি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement