Stock Market Crash: AI-এর ভয়ে ক্র্যাশ Sensex, Nifty, কোন কোন IT স্টকের হাল খারাপ?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ে সন্ত্রস্ত্র গোটা শেয়ারবাজার। শুধুমাত্র এআই-এর জন্য আমেরিকা থেকে শুরু করে এশিয়া এবং ভারতের স্টক মার্কেটের হাল খারাপ। সেনসেক্স এবং নিফটি হু হু করে পড়তে শুরু করেছে। 

Advertisement
AI-এর ভয়ে ক্র্যাশ Sensex, Nifty, কোন কোন IT স্টকের হাল খারাপ?স্টক মার্কেট ক্র্যাশ
হাইলাইটস
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ে সন্ত্রস্ত্র গোটা শেয়ারবাজার
  • এআই-এর জন্য আমেরিকা থেকে শুরু করে এশিয়া এবং ভারতের স্টক মার্কেটের হাল খারাপ
  • সেনসেক্স এবং নিফটি হু হু করে পড়তে শুরু করেছে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ে সন্ত্রস্ত্র গোটা শেয়ারবাজার। শুধুমাত্র এআই-এর জন্য আমেরিকা থেকে শুরু করে এশিয়া এবং ভারতের স্টক মার্কেটের হাল খারাপ। সেনসেক্স এবং নিফটি হু হু করে পড়তে শুরু করেছে। 

ভারতের বাজারে টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর শেয়ারের দাম মোটামুটি ৬ শতাংশ হারে পড়ছে। ওদিকে আবার আমেরিকার মার্কেট নাসদাকে আইটি সেক্টরের স্টকের দামও তলিয়ে যাচ্ছে। এই সেক্টরে ২ শতাংশের বেশি দাম কমেছে বলে খবর। তবে মন্দের মধ্যে ভাল খবর হল, সোনা এবং রুপোর দাম আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

সেনসেক্স ও নিফটির কী হাল?
আজ সকাল ১০টা ৪৫ মিনিটে সেনসেক্স ৭৩৯.৪৪ পয়েন্ট তলিয়ে যায় সেনসেক্স। এটি ০.৮৯ শতাংশ পড়ে। এই সূচক নেমে যায় ৮,৯৩২ পয়েন্টে।  

ও দিকে পড়েছে নিফটিও। এটি ২৪১.৪৫ পয়েন্ট নীচে নেমেছে। শতাংশের হিসেবে ০.৯৪ শতাংশ। সূচক পৌঁছে যায় ২৫.৫৯৮.১০ পয়েন্টে। 

এ দিন সেনসেক্স বা বিএসই-এর ৩০টি স্টকের মধ্যে ২৭টির হালই খারাপ। এই সব স্টকের দাম মোটামুটি ৬ শতাংশ কমেছে। এছাড়া রিলায়েন্সের শেয়ারের দামও কমেছে প্রায় ১.৪০ শতাংশ। 

সোনা এবং রুপোর দামে বিরাট বদল এসেছে
বৃহস্পতিবার সোনা এবং রুপোর দাম অনেকটাই পড়েছিল। সোনা পড়ে যায় মোটামুটি ৬০০০০ টাকা। এটির দাম দাঁড়ায় ১.৫২ লক্ষ। ও দিকে রুপোর দাম কমে যায় ২৬০০০ টাকা। এটির দাম ২.৩৭ লক্ষ। যদিও সোনা এবং রুপোর দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সোনার দাম বৃদ্ধি পেয়েছে ২০০০ টাকা। এটি পৌঁছে গিয়েছে ১.৫৫ লক্ষ টাকায়। আর রুপোর দাম বৃদ্ধি পেয়েছে ৬০০০ টাকা। এটি রয়েছে ২.৪২ লক্ষ টাকায়। যদিও সোনা এবং রুপোর ইটিএফ-এর দাম মোটামুটি ৬ শতাংশ কমেছে।

কমেছে আমেরিকার শেয়ারের দাম
বৃহস্পতিবার রাতে আমেরিকার বাজারের অবস্থা খারাপ হয়ে যায়। ডাও জোনস ইন্ড্রাস্ট্রিয়াল এভারেজ পড়ে যায় ৬৬৯.৪২ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ। এই সূচক বন্ধ হয়েছে ৪৯,৪৫১.৯৮ পয়েন্টে। একই হাল নাসদাকেরও। এটি ৪৬৯.৩২ পয়েন্ট তলিয়ে গিয়েছে। এটি শেষ করে ২২,৫৯৭.১৭ পয়েন্টে। এছাড়া এস অ্যান্ড পি-ও ১০৮.৭১ পয়েন্ট কমেছে। এটি রয়েছে ৬৮৩১.৭৬ পয়েন্টে।

Advertisement

কেন এআই-এর জন্য ক্র্যাশ করছে মার্কেট?
এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব আইটি স্টককে টেনে নামাচ্ছে। এআই সংস্থাগুলি দাবি করছে যে আইটি সংস্থাগুলি কাজ করতে অনেক সময় নেয়। পাশাপাশি টাকাও খরচ হয় বেশি। তবে সেই কাজ অনেক কম সময়ে করে দিতে পারবে এআই। যার ফলে আইটি স্টকগুলি পড়তে শুরু করে। তাদের ব্যবসার মডেল নিয়ে প্রশ্ন উঠে যায়। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

POST A COMMENT
Advertisement