
ব্যাঙ্ক। প্রতীকী ছবিDurga Puja Bank Holidays: অক্টোবর মাস শুরু হতে বাকি আরও বেশ কিছু দিন। মাসের শুরুতেই দুর্গাপুজো। উৎসবের মরসুমের সূচনার অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য। অক্টোবর মাসেই দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পাশাপাশি কালীপুজো পড়েছে। ফলে সরকারি ছুটি অনেকদিন থাকবে। এর জেরে ব্যাঙ্কও বেশ কিছু দিন বন্ধ থাকবে। ফলে পুজোর মাসে কারোর ব্যাঙ্কে কোনও জরুরি কাজ থাকলে আগে থেকেই সেরে নিন।
ছুটির ক্যালেন্ডার
অক্টোবর মাসে রবিবার-সহ মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাৎপর্যপূর্ণ ভাবে এই মাসে ৫ট রবিবার পড়েছে। সেই সঙ্গে উৎসবের দিনগুলিও রয়েছে। ফলে অক্টোবর মাসে ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে, এখনই সেরে নেওয়া ভালো। আবার ব্যাঙ্ককর্মীদের জন্যও কিছু ছুটি কম হবে। কারণ তাঁদের সাপ্তাহিক ছুটির দিনে (রবিবার) বেশ কিছু পুজোর দিন পড়ে গিয়েছে। ফলে ক্যালেন্ডার অনুযায়ী ব্যাঙ্ককর্মীদেরও কিছু ছুটি সম্ভবত পুজোর মরসুমে কম হতে চলেছে।

দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
এটিএম পরিষেবা থাকবে
হিসাবে দেখা যাচ্ছে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এটিএম পরিষেবা সব জায়গায় রয়েছে। সেখান থেকে টাকা তোলা কিংবা জমা দেওয়ার কাজ আগের মতো চালাতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি যাঁরা নেট ব্যাঙ্কিং ব্যবহার করেন, তাঁদেরও সমস্যা হওয়ার কথা নয়। কারণ, ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিংয়ের কাজ নিজের মতোই চলতে থাকে। প্রতি বছর, উৎসবের মরসুমে ব্যাঙ্কে লম্বা ছুটির তালিকা থাকে। তবে শুধু ব্যাঙ্ক বললে ভুল হবে, বেশিরভাগ অফিসেই এমন চিত্র দেখা যায়। অক্টোবর মাসের শুরুতেই ঢাকে কাঠি পড়তে চলেছে দুর্গাপুজোর।