হাওড়া ও শিয়ালদা থেকে বাতিল একাধিক লোকাল ট্রেনহাওড়া ও শিয়ালদা ডিভিশনে আবারাও ট্রেন বাতিলের কথা জানাল পূর্ব রেল। কাজের কারণেই এই দুই লাইনে মে মাসের প্রথম সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কোথাও সাবওয়ে নির্মাণের জন্য, কোথাও গার্ডার সরানোর জন্য, কোথাও রুটিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন বাতিল করা হচ্ছে। ব্যান্ডেল-হাওড়া ডিভিশনে ২ মে থেকে ৫ তারিখ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল এবং আরও কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। হাওড়া ডিভিশন ছাড়াও শিয়ালদহেও অনেক ট্রেন বাতিল থাকবে। চলুন এই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ মে থেকে হাওড়া মেন শাখার রিষড়ার ৩ নং লেভেল ক্রসিংয়ে বেশ কিছু কাজ হবে। তার জন্য পাওয়ার ব্লক হবে আগামী ৫ মে পর্যন্ত। তার জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। একনজরে দেখে নিন –
২ মে বাতিল ট্রেন
৩ মে বাতিল ট্রেন
হাওড়া-ব্যান্ডেল শাখায় ২টি ট্রেন বাতিল, ব্যান্ডেল-হাওড়ায় বাতিল ৩টি ট্রেন
সাবওয়ে তৈরির কাজ চলবে
হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-কাটোয়া শাখার খামারগাছি এবং জিরাট স্টেশন ও জিরাট এবং গুপ্তিপাড়া স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ে একটি সাবওয়ে তৈরির কাজ হবে। সেই কারণে আগামী ২ মে ৬ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। প্রভাব পড়বে ট্রেন চলাচলের উপর। পাওয়ার ব্লকের কারণে কাটোয়া-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল, কাটোয়া-শিয়ালদা, হাওড়া-কাটোয়া, হাওড়া-ব্যান্ডেল, শিয়ালদা-কাটায়ো লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।
ট্রেনের সময়সূচি বদল
কিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচি বদল করেছে পূর্ব রেল। হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আগামী শনিবার দুপুর ২টোর পরিবর্তে ছাড়বে বিকেল পৌনে ৬টায়। মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস সকাল ৬টার পরিবর্তে ছাড়বে সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ। হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া মোকামা এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে। শনিবার হাওড়া থেকে ছেড়ে ট্রেনগুলি ডানকুনি, বর্ধমান হয়ে যাবে গন্তব্যে। রবিবারের হাওড়া-নয়াদিল্লি স্পেশ্যাল এবং হাওড়া-বর্ধমান মেমুও ওই একই রুটে চালানো হবে। শনিবারের হাওড়া-কাটিহার এক্সপ্রেসের সময়সূচি বদল করেছে রেল। ওই এক্সপ্রেস রাত ১১টা ৩৫ মিনিটের পরিবর্তে ছাড়বে পরের দিন সকাল ৬টা ৫ মিনিটে। আর কাটিহার-হাওড়া এক্সপ্রেস রবিবার দুপুর সাড়ে ৩টের পরিবর্তে ছাড়বে সন্ধ্যা ৭টায়।
শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিল
হাওড়া ডিভিশন ছাড়াও শিয়ালদাতেও অনেক ট্রেন বাতিল থাকবে। দমদমে নর্থ ইয়ার্ডে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে শনিবার রাতে। সেই কারণে শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে পরের দিন সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক করা হবে। শনিবার রাতের দিকে আপ-ডাউন শিয়ালদা-ডানকুনি লোকাল, রবিবার সকালে শিয়ালদা-হাবড়া এবং শিয়ালদা-ডানকুনি শাখায় আপ-ডাউন মিলিয়ে তিন জোড়া লোকাল বাতিলের কথা জানিয়েছে রেল। শনিবার রাতের শেষ বনগাঁ-শিয়ালদা এবং হাসনাবাদ-শিয়ালদা লোকাল আসবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত।
২ মে ইএমইউ (EMU) লোকাল ট্রেন বাতিল:
শিয়ালদা – ডানকুনি: 32249 UP / 32252 DN
৩ মে ইএমইউ (EMU) লোকাল ট্রেন বাতিল:
শিয়ালদা – হাবড়া: 33651 UP / 33652 DN
শিয়ালদা – ডানকুনি: 32211, 32213 UP / 32212, 32214 DN
ইএমইউ (EMU) লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ
33812 বনগাঁ – শিয়ালদা লোকাল (০৩.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রাপথ দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে এবং 33815 শিয়ালদা –বন গাঁ লোকাল (০৩.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রা দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু হবে।
33512 হাসনাবাদ – শিয়ালদা লোকাল (০৩.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রাপথ দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে এবং 33511 শিয়ালদহ – হাসনাবাদ লোকাল (০৩.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রা দমদম ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে।
শিয়ালদায় এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন
22202 পুরী – শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস (০২.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির সময়সূচি মালাতিপুতপুর থেকে ১২০ মিনিট পিছিয়ে দেওয়া হবে।
12344 হলদিবাড়ি – শিয়ালদা দার্জিলিং মেল (০২.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির সময়সূচি হলদিবাড়ি থেকে ৬০ মিনিট পিছিয়ে দেওয়া হবে।
এছাড়া, 13148 বামনহাট – শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (০২.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রাপথ দক্ষিণেশ্বর – দমদম জংশন হয়ে যাওয়ার পরিবর্তে ব্যান্ডেল – নৈহাটি – দমদম জংশন হয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং ট্রেনটি বেলঘরিয়া স্টেশনে থামবে।