Railway Unknown Facts: একবার পুরো ভেঙে ফেলা হয়েছিল হাওড়া স্টেশন! রেলের অজানা তথ্য এখন রয়েছে প্রিন্সেপ ঘাটে

‘TIME TABLE – A Journey Through Heritage: প্রিন্সেপ ঘাট স্টেশনে রেলের তরফে আয়োজন করা হল বিশেষ প্রদর্শনীর। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’। রেলুপ্রেমীদের কাছে এই প্রদর্শনী গুপ্তধনের শামিল।

Advertisement
একবার পুরো ভেঙে ফেলা হয়েছিল হাওড়া স্টেশন! রেলের অজানা তথ্য এখন রয়েছে প্রিন্সেপ ঘাটেকলকাতায় রেলের দুর্লভ ইতিহাস লুকিয়ে এখন প্রিন্সেপঘাটে
হাইলাইটস
  • কয়েকশো বছর ধরে রেলের কর্মীদের আর অধ্যাবসায়ের ফসল আজকের পূর্ব রেল।
  • দুষ্প্রাপ্য ছবি ও তথ্য নিয়ে পূর্ব রেল চালু করেছে ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’।
  • চক্র রেলের প্রিন্সেপ ঘাট স্টেশনে এই বিশেষ ঐতিহ্য প্রদর্শনীর আয়োজন করা হয়।

পাঁচ মিনিট অন্তর লোকাল ট্রেন চলে যাচ্ছে হু হু করে। শিয়ালদা, হাওড়ার মতো স্টেশন থেকে কার্যত মিনিটে মিনিটে হাজার হাজার যাত্রী নিয়ে ছুটছে ট্রেন। এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু একদিনে শুরু হয়নি। হঠাৎ করেই একদিন প্রদীপের দৈত্যের কামালে তৈরি হয়নি সবকিছু। বরং কয়েকশো বছর ধরে রেলের কর্মীদের আর অধ্যাবসায়ের ফসল আজকের পূর্ব রেল। যার শুরুটা হয়েছিল সেই ১৮৫৪ সালের ১৫ অগাস্ট। সেই সময়কার নানা দুর্লভ ছবি থেকে শুরু করে তথ্য এখনও রয়েছে রেলের কাছে। তেমনই কিছু দুষ্প্রাপ্য ছবি ও তথ্য নিয়ে পূর্ব রেল চালু করেছে ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’। 

চক্র রেলের প্রিন্সেপ ঘাট স্টেশনে এই বিশেষ ঐতিহ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহ্য প্রদর্শনীর উদ্বোধন করেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ওয়ার্ল্ড হেরিটেজ উইক-হিসেবে এই প্রদর্শনী চলবে। তবে রেল ফ্যানেদের ভিড় থাকলে, পরে প্রদর্শনীর দিন আরও বাড়ানো হতে পারে।

এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে পূর্ব রেলের বাষ্পীয় ইঞ্জিন থেকে শুরু করে আজকের বন্দে ভারতের কথা। আর তাতেই উঠে আসছে, একসময় পুরো ভেঙে নতুন করে তৈরি করা হয়েছিল হাওড়া স্টেশন! রেলের তথ্য বলছে, ১৮৫৪ সালে প্রথম হাওড়া স্টেশন তৈরি করা হয়েছিল। তখন তাতে ছিল মাত্র একটি প্ল্যাটফর্ম। পরে ১৮৫৪ সালে দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরি করা হয়। আর তৃতীয় প্ল্যাটফর্মটি জোড়া হয় ১৮৯৫ সালে। তবে পরে সেই হাওড়া স্টেশন ভেঙে ফেলা হয়। 

এখন যে হাওড়া স্টেশন দেখা যায়, সেই নতুন টার্মিনাল তৈরি হয় ১৯০৫ সালে, অর্থাৎ বঙ্গভঙ্গের বছরে। ইঞ্জিনিয়ার হালসে রিকার্ডো এই বিল্ডিংয়ের নকশা তৈরি করেন। ১৯০৫-এর ডিসেম্বর থেকে চালু হয়ে যায় এই টার্মিনাল, যদিও পরবর্তী ৬ বছর পর্যন্ত টানা স্টেশনের নানা অংশে কাজ হয়েছে। ১৯১১ সালে এই কাজ শেষ হয়।

Advertisement

এছাড়াও, শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, তবে আজকের শিয়ালদা স্টেশনেরও কিন্তু চেহারা ছিল ভিন্ন। ১৮৬২ সালে ক্যালকাটা টার্মিনাস অফ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামে চালু হয়েছিল সেই স্টেশন। তখন স্টেশনে ছিল মাত্র ৪টি প্ল্যাটফর্ম, তাও টিনের শেড দিয়ে। পরবর্তীতে ১৮৬৯ সালে আইকনিক শিয়ালদা স্টেশনের বিল্ডিং নির্মাণ হয়। যা পরবর্তীতে নানা সংস্করণের মধ্যে দিয়ে আজকের রূপ পেয়েছে।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহ্য প্রদর্শনীর উদ্বোধন করেন

এমনই নানা অজানা তথ্য রয়েছে প্রিন্সেপ ঘাটের প্রদর্শনীতে। রবিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে বলেন, "ভারতীয় রেল কেবল পরিবহনের একটি মাধ্যম নয়; এটি ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় রেলের এই যাত্রাপথ দূরদর্শিতা, উদ্ভাবন, অধ্যবসায় এবং রূপান্তরের এক অনন্য কাহিনী। প্রথম বাষ্পীয় ইঞ্জিন থেকে শুরু করে আজকের আধুনিক, উচ্চগতিসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর ট্রেন—প্রতিটি মাইলফলক প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের আকাঙ্ক্ষা ও সাফল্যের প্রতিফলন ঘটায়।"
 

 

POST A COMMENT
Advertisement