হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ৮টি স্পেশাল EMU ট্রেনপূর্ব রেলের যাত্রীদের জন্য দারুণ খবর। এবার হাওড়া ডিভিশন ও শিয়ালদা ডিভিশনে মোট ৮টি স্পেশাল EMU ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর মধ্যে শিয়ালদা ডিভিশনে ৪টি ও হাওড়া ডিভিশনে ৪টি করে EMU ট্রেন চালানো হচ্ছে। কোন কোন রুটে, কখন কখন এই ট্রেনগুলি চালানো হচ্ছে? দেখে নেওয়া যাক।
শিয়ালদা-নামখানা-সোনারপুর লোকাল
০৩১২২ শিয়ালদা-নামখানা লোকাল সকাল ৬টা বেজে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সকাল ৮টা ৪৫-এ নামখানা স্টেশনে গিয়ে পৌঁছবে।
০৩১২১ নামখানা-শিয়ালদা লোকাল নামখানা থেকে ছাড়বে সকাল ৯টা বেজে ১০ মিনিটে। সেটি সোনারপুর গিয়ে পৌঁছবে দুপুর ১১টা বেজে ৩ মিনিটে।
সোনারপুর-ডায়মন্ড হারবার- শিয়ালদা লোকাল
০৩১৪৪ EMU লোকালটি সোনারপুর থেকে ছাড়বে দুপুর ১১টা বেজে ১৭ মিনিটে। সেটি ডায়মন্ড হারবার পৌঁছবে বেলা ১২টা বেজে ২৯ মিনিটে।
০৩১৪৩ ট্রেনটি ফিরতি পথে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে দুপুর ১২টা বেজে ৩৮ মিনিটে। সেটি শিয়ালদা পৌঁছবে ২টো বেজে ২৩ মিনিটে।
ব্যাণ্ডেল- কাটোয়া- ব্যাণ্ডেল লোকাল
০৩০২৩ ব্যাণ্ডেল-কাটোয়া EMU ট্রেনটি ব্যাণ্ডেল থেকে ছাড়বে সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে। সেটি কাটোয়া গিয়ে পৌঁছবে সকাল ১০টায়।
ফিরতি পথে ০৩০২৪ কাটোয়া- ব্যাণ্ডেল EMU ট্রেনটি কাটোয়া থেকে ছাড়বে দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে। সেটি ব্য়াণ্ডেল গিয়ে পৌঁছবে বিকাল ৪টের সময়।
কাটোয়া- বর্ধমান- কাটোয়া লোকাল
০৩০২৬ কাটোয়া- বর্ধমান লোকাল সকাল ১০টা ১৫-তে কাটোয়া থেকে ছেড়ে বর্ধমান এসে পৌঁছবে ১১টা বেজে ৪৫ মিনিটে।
ফিরতি পথে ০৩০২৫ বর্ধমান-কাটোয়া লোকাল বর্ধমান স্টেশন থেকে ছাড়বে দুপুর ১২টার সময়। ট্রেনটি কাটোয়া স্টেশনে পৌঁছবে দুপুর ১টা বেজে ২৫ মিনিটে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ১২ কোচের ট্রেনগুলি রোজ চালানো হবে। যাত্রাপথে ট্রেনগুলি সব স্টেশনে দাঁড়াবে।