Jagaddhatri Puja Special Train: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ২০টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, টাইম ও রুট দেখে নিন

Chandannagar Secial Train: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া ডিভিশনের তরফে আজ রাত থেকেই চালানো হবে ২০টি লোকাল ট্রেন। তিনটি রুটে এই স্পেশাল ট্রেনগুলি চলবে ২০ নভেম্বর রাত পর্যন্ত।

Advertisement
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ২০টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, টাইম ও রুট দেখে নিনজগদ্ধাত্রী পুজো উপলক্ষে ২০টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
হাইলাইটস
  • চন্দননগর ও সংলগ্ন এলাকার বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল।
  • ১৪ নভেম্বর রাত থেকেই ২০ নভেম্বর পর্যন্ত স্পেশাল লোকাল ট্রেন চালাবে হাওড়া ডিভিশন।
  • স্পেশাল ট্রেনের টাইম ও রুট দেখে নিন।

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর ও সংলগ্ন এলাকার বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ১৪ নভেম্বর রাত থেকেই ২০ নভেম্বর পর্যন্ত স্পেশাল লোকাল ট্রেন চালাবে হাওড়া ডিভিশন।

রেলের তরফে জানানো হয়েছে, আপ-ডাউন মিলে এই সময়ে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে ১৬টি, বালি ও ব্যান্ডেলের মধ্যে ২টি এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে ২টি স্পেশাল EMU লোকাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনই সমস্ত স্টেশনে থামবে।

হাওড়া- ব্যান্ডেল- হাওড়ার স্পেশাল ট্রেন

ট্রেন নং ও নাম  ট্রেন ছাড়ার সময়  পৌঁছানোর সময় 
হাওড়া-ব্যান্ডেল 03085 বিকেল ৫টা ২০ সন্ধ্যা ৬টা ২৫
হাওড়া-ব্যান্ডেল 03087 রাত ৮টা    রাত ৯টা ৫
হাওড়া-ব্যান্ডেল 03089  রাত ৮টা ৩৫ রাত ৯টা ৪০
হাওড়া-ব্যান্ডেল 03093 রাত ১১টা ৩০  রাত ১২টা ৩০
হাওড়া-ব্যান্ডেল 03095 রাত ১২টা ৩০  রাত ১টা ৩৫ 
হাওড়া-ব্যান্ডেল 03097 রাত ১২টা ৫০ রাত ২টো
হাওড়া-ব্যান্ডেল 03101 রাত ২টো ৩৫ রাত ৩টে ৪৫
হাওড়া-ব্যান্ডেল 03103 রাত ৩টে ৪৫  ভোর ৪টে ৫৫
ব্যান্ডেল-হাওড়া 03086 সন্ধ্যা ৬টা ৩৫ সন্ধ্যা ৭টা ৪০
ব্যান্ডেল-হাওড়া 03090 রাত ৯টা ২০ রাত ১০টা ৩০
ব্যান্ডেল-হাওড়া 03092 রাত ৯টা ৫৫ রাত ১১টা
ব্যান্ডেল-হাওড়া 03094 রাত ১১টা  রাত ১২টা ১০
ব্যান্ডেল-হাওড়া 03100 রাত ১টা  রাত ২টো ৫
ব্যান্ডেল-হাওড়া 03102 রাত ২টো  রাত ৩টে ৫
ব্যান্ডেল-হাওড়া 03104 রাত ২টো ৩০ রাত ৩টে ৩৫
ব্যান্ডেল-হাওড়া 03106 ভোর ৪টে ভোর ৫টা ১০

হাওড়া-বর্ধমান-হাওড়া লোকাল

এছাড়াও, হাওড়া-বর্ধমান 03099 (ব্যান্ডেল হয়ে) স্পেশাল ইএমইউ লোকাল ট্রেনটি হাওড়া থেকে রাত ১টা ১৫ মিনিটে ছেড়ে বর্ধমানে পৌঁছবে ভোর ৩টে ৫০ মিনিটে।

ফিরতি পথে, বর্ধমান-হাওড়া 03098 স্পেশাল ইএমইউ লোকাল ট্রেনটি বর্ধমান থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে রাত ১টায়।

বালি-ব্যান্ডেল-বালি লোকাল

অন্যদিকে, বালি-ব্যান্ডেল 03091 স্পেশাল ইএমইউ লোকাল ট্রেনটি বালি থেকে রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে ব্যান্ডেলে পৌঁছবে রাত ১০টা ৪৫ মিনিটে। আবার ফিরতি পথে, ব্যান্ডেল-বালি 03088 স্পেশাল ইএমইউ লোকাল ট্রেনটি ব্যান্ডেল থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে বালিতে পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।

 

POST A COMMENT
Advertisement