শিবরাত্রিতে তারকেশ্বর স্পেশাল ট্রেন, কখন-কোন স্টেশন থেকে ছাড়বে? জেনে নিন

শিবরাত্রি উপলক্ষে বড় ঘোষণা পূর্ব রেলের। শিবরাত্রি ও তার পরের দিন হাওড়া ও তারকেশ্বরের মধ্যে EMU স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ইস্টার্ন রেলওয়ে। তারকেশ্বরে শিবরাত্রির সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতেই পূর্ব রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
শিবরাত্রিতে তারকেশ্বর স্পেশাল ট্রেন, কখন-কোন স্টেশন থেকে ছাড়বে? জেনে নিনশিবরাত্রি উপলক্ষে EMU স্পেশাল ট্রেন চালাবে রেল
হাইলাইটস
  • হাওড়া ও তারকেশ্বরের মধ্যে EMU স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ইস্টার্ন রেলওয়ে।
  • শিবরাত্রির সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতেই পূর্ব রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
  • আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি হাওড়া থেকে এই ট্রেন চালানো হবে।

শিবরাত্রি উপলক্ষে বড় ঘোষণা পূর্ব রেলের। শিবরাত্রি ও তার পরের দিন হাওড়া ও তারকেশ্বরের মধ্যে EMU স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ইস্টার্ন রেলওয়ে। তারকেশ্বরে শিবরাত্রির সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতেই পূর্ব রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি হাওড়া থেকে এই ট্রেন চালানো হবে। কখন ট্রেনটি ছাড়বে, কোন স্টেশনে থামবে? বুঝে নেওয়া যাক।

আপ ট্রেন:  আগামী রবি ও সোমবার হাওড়া স্টেশন থেকে দুপুর ২ টো বেজে ৪৫ মিনিটে ছেড়ে সেটি তারকেশ্বরে পৌঁছবে বিকেল ৪টে বেজে ১৪ মিনিটে। সেটি শেওড়াফুলি জংশনে পোঁছবে ৩টে বেজে ২২ মিনিটে। এই রুটে ট্রেনটি সব স্টপেজেই থামবে।

ডাউন ট্রেন: রবি ও সোমবার ডাউন স্পেশাল ট্রেনটি তারকেশ্বর থেকে ছাড়বে বিকেল ৪টে বেজে ৪৫ মিনিটে। সেটি  শেওড়াফুলি জংশনে থামবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে। এরপর হাওড়া জংশন পৌঁছবে সন্ধ্যে ৬টা বেজে ১৫ মিনিটে। এই রুটেও ট্রেনটি সব স্টেশনেই থামবে।

উল্লেখ্য পূর্ব রেলের তরফে বলা হয়েছে, শিবরাত্রির মেলা উপলক্ষে প্রচুর সংখ্যক যাত্রী শিবরাত্রির দিন মেলায় যান। তাঁদের সুবিধা করে দিতেই পূর্ব রেলের তরফে দু'দিন ধরে এই স্পেশাল ট্রেনটি চালানোর ঘোষণা করা হয়েছে।

হাওড়া-তারকেশ্বর রুটে কোন কোন স্টেশন রয়েছে?

হাওড়া, লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া, হিন্দ মোটর, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুল জংশন, দিয়ারা, নসীবপুর, সিঙ্গুর, কামারকুণ্ডু, নালিকূল, মালিয়া হাট, হরিপাল, কাইকালা, বাহির খাণ্ডা, লোকনাথ ও তারকেশ্বর।

 

 

POST A COMMENT
Advertisement