শ্রাবণী মেলা উপলক্ষে টানা ৩ মাস হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন, টাইম টেবিল দেখে নিন

হাওড়া থেকে বৈদ্যনাথ যাওয়ার জন্য় শ্রাবণী মেলার সময় ব্যাপক ভিড় হয়। সেই ভিড় সামলাতে এবার পদক্ষেপ নিল পূর্ব রেল। হাওড়া থেকে চালানো হবে একটি স্পেশাল ট্রেন।

Advertisement
শ্রাবণী মেলা উপলক্ষে টানা ৩ মাস হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন, টাইম টেবিল দেখে নিনশ্রাবণী মেলা উপলক্ষে টানা ৩ মাস হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন
হাইলাইটস
  • শ্রাবণী মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে রেল।
  • এরফলে বৈদ্যনাথ ধামে যাওয়া যাত্রীদের বিরাট সুবিধা হবে।
  • কোন ট্রেন, কখন চালানো হচ্ছে? টাইম টেবিল দেখে নিন

আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে বড় ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া থেকে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আপ ও ডাউন লাইনে একটি করে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এরফলে বৈদ্যনাথ ধামে যাওয়া যাত্রীদের বিরাট সুবিধা হবে। জুলাই মাসের শুরু থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।

কোন ট্রেন, কখন চালানো হচ্ছে?

শ্রাবণী মেলা উপলক্ষে ০৩০০১/ ০৩০০২ হাওড়া-নটেসর- হাওড়া শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ১১টা বেজে ৫০ মিনিটে। সেটি নটেসর পৌঁছবে পরের দিন দুপুর ১২টায়। যাত্রাপথে ট্রেনটি বর্ধমান, আসানসোল, জসিডী, কিউল, নটেসর স্টেশন ছাড়াও ব্যাণ্ডেল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঝা, জামুই, শেখপুরা, অস্থাবাঁ, বিহার শরীফ, নালন্দা ও রাজগীর স্টেশনেও থামবে। এরমধ্যে ট্রেনটি জসিডী পৌঁছবে ভোর ৫টা বেজে ১০ মিনিটে।

তবে সপ্তাহে রোজ কিন্তু এই ট্রেন চালানো হবে না। প্রতি সপ্তাহে রবি, মঙ্গল ও শুক্রবার হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়বে। আগামী তিন মাস ট্রেনটি কবে কবে চলবে দেখে নিন।

হাওড়া থেকে কবে কবে ছাড়বে, হাওড়া-নটেসর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন-

  • ৫ জুলাই, ৭ জুলাই, ১০ জুলাই, ১২ জুলাই, ১৪ জুলাই, ১৭ জুলাই, ১৯ জুলাই, ২১ জুলাই, ২৪ জুলাই, ২৬ জুলাই, ২৮ জুলাই, ৩১ জুলাই
  • ২ অগাস্ট,  ৪ অগাস্ট, ৭ অগাস্ট, ৯ অগাস্ট, ১১ অগাস্ট,১৪ অগাস্ট, ১৬ অগাস্ট, ১৮ অগাস্ট, ২১ অগাস্ট, ২৩ অগাস্ট,২৫ অগাস্ট, ২৮ অগাস্ট, ৩০ অগাস্ট।
  • ১ সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর,২৭ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর।

নটেসর থেরে আবার হাওড়ার উদ্দেশে মোট ৩৮টি ট্রিপ চলবে নটেসর-হাওড়া শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন। এই ট্রেনের তারিখ দেখে নিন।

  • ৬ জুলাই, ৮ জুলাই, ১১  জুলাই, ১৩ জুলাই, ১৫  জুলাই, ১৮  জুলাই, ২০  জুলাই, ২২  জুলাই, ২৫  জুলাই, ২৭  জুলাই, ২৯  জুলাই।
  • ১ অগাস্ট, ৩ অগাস্ট, ৫ অগাস্ট, ৮ অগাস্ট, ১০ অগাস্ট, ১২  অগাস্ট, ১৫  অগাস্ট, ১৭  অগাস্ট, ১৯  অগাস্ট, ২২  অগাস্ট, ২৪  অগাস্ট, ২৬  অগাস্ট, ২৯  অগাস্ট, ৩১  অগাস্ট।
  • ২ সেপ্টেম্বর, ৫ সেপ্টেম্বর, ৭  সেপ্টেম্বর, ৯  সেপ্টেম্বর, 12  সেপ্টেম্বর, ১৪  সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বর, ১৯ সেপ্টেম্বর,২১  সেপ্টেম্বর, ২৩  সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর, ২৮  সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর।

 

POST A COMMENT
Advertisement