বহু যাত্রীর ইচ্ছেপূরণ। গত ৬ মাসে দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। প্রচুর স্টেশনে অসংখ্য় ট্রেনের ক্ষেত্রে নতুন স্টপেজ চালু করেছে রেলওয়ে। প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে প্রধান শহরের কানেকশন আরও দৃঢ় করতেই রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১০৪ টি এক্সপ্রেস/মেল ট্রেন এবং ১১টি প্যাসেঞ্জার ট্রেনকে নতুন হল্ট বা স্টপেজ দেওয়া হয়েছে। এর ফলে যে স্টেশনগুলি নতুন করে স্টপেজ পেল, সেই এলাকার যাত্রীরা ব্যাপকভাবে লাভবান হয়েছেন।
যে যে স্টেশনগুলিতে নতুন স্টপেজ দেওয়া হচ্ছে
সালার, পাণ্ডবেশ্বর, অন্ডাল জংশন, অম্বিকা কালনা, মহিপাল রোড, ত্রিবেণী, কুলটি, বরাকর, সুলতানগঞ্জ, কাহালগাঁও, সিমুলতলা, ধরহারা, কা্টোরিয়া, শিবনারায়ণপুর, ঘোগা, অভয়পুর, ধাউনি, পীরপৈঁতি, সাঁকো পাড়া হল্ট, আহমদপুর, চাতরা, চিনপাই, কাসিমবাজার, ধুলিয়ানগঙ্গা, গুসকরা, ঈশানচণ্ডী হল্ট, জঙ্গিপুর, ঝামটপুর-বাহরণ, লালবাগ কোর্ট রোড, মণিগ্রাম, মুরারই, নলহাটি, নিমতিতা, রামপুরহাট, সীতারামপুর, সিউড়ি, উখরা, নবগ্রাম কাঁকুড়হাটী, দেবগ্রাম, ব্যান্ডেল, মালিহাটি তালিবপুর এবং কাজী পাড়া হল্ট সহ বিভিন্ন স্টেশনে নতুন স্টপেজ দেওয়া হয়েছে। পূর্ব রেলের দাবি, এই নতুন স্টপেজ যুক্ত থাকার ফলে এই এলাকাগুলি উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল পাবে। ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, আঞ্চলিক পর্যটন বৃদ্ধি পাবে।
যে ট্রেনগুলিতে নতুন স্টপেজ দেওয়া হয়েছে, তার মধ্যে কয়েকটি হল-
- ১৩০৩৩/১৩০৩৪ হাওড়া – কাটিহার – হাওড়া এক্সপ্রেস এখন মহিপাল রোড, ত্রিবেণী, সাঁকো পাড়া হল্ট এবং লালবাগ কোর্ট রোডে স্টপেজ দিচ্ছে।
- ১৩০১৯/১৩০২০ হাওড়া – কাঠগোদাম – হাওড়া এক্সপ্রেসকে সিমুলতলায় স্টপেজ দেওয়া হয়েছে।
- ধরহারার বাসিন্দাদের জন্য ১৪০০৩/১৪০০৪ মালদা টাউন – নিউ দিল্লি – মালদা টাউন এক্সপ্রেস, ১৫০৯৭/১৫০৯৮ ভাগলপুর – জম্মু তাওয়াই – ভাগলপুর এক্সপ্রেস এবং ১২২৫৩/১২২৫৪ এসএমভিটি বেঙ্গালুরু – ভাগলপুর – এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের স্টপেজ নিশ্চিত করা হয়েছে।
- কাহালগাঁওয়ে এখন ১৩৪২৯/১৩৪৩০ মালদা টাউন – আনন্দ বিহার টার্মিনাল – মালদা টাউন এক্সপ্রেস থামছে।
- ধাউনি স্টেশনে স্টপেজ পাচ্ছে ১২৩৪৯/১২৩৫০ গোড্ডা – নতুন দিল্লি – গোড্ডা এক্সপ্রেস, ১৮৬০৪/১৮৬০৩ গোড্ডা – রাঁচি – গোড্ডা এক্সপ্রেস এবং ১৮১৮৬/১৮১৮৫ গোড্ডা – টাটানগর – গোড্ডা এক্সপ্রেসের স্টপেজ পাওয়ায় একটি গুরুত্বপূর্ণ স্টপেজে পরিণত হয়েছে।
- এছাড়া, ১৩০১১/১৩০১২ হাওড়া – মালদা টাউন – হাওড়া এক্সপ্রেস এখন চাতরায় স্টপেজ দিচ্ছে।
- ১৩১৭৯/১৩১৮০ শিয়ালদহ – সিউড়ি – শিয়ালদা এক্সপ্রেস চিনপাই ও উখরায় নতুন স্টপেজ দিচ্ছে।
- ১৩১১৩/১৩১১৪ কলকাতা – লালগোলা – কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস কাসিমবাজার ও দেবগ্রামে স্টপেজ দিচ্ছে।
- ১৩১৪৫/১৩১৪৬ কলকাতা – রাধিকারপুর – কলকাতা এক্সপ্রেস এবং ১৩০৬৩/১৩০৬৪ হাওড়া – বালুরঘাট – হাওড়া এক্সপ্রেস ধুলিয়ানগঙ্গা, নিমতিতা ও জঙ্গিপুর রোডের যাত্রীদের পরিষেবা দিচ্ছে।
- ১৩৪৬৫/১৩৪৬৬ হাওড়া – মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের মণিগ্রামে স্টপেজ দিচ্ছে।
- ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া – রাধিকাপুর – হাওড়া এক্সপ্রেস মুরারই নলহাটি ও ব্যান্ডেলে স্টপেজ দিচ্ছে।
- ১৩৪১৭/১৩৪১৮ দিঘা – মালদা টাউন – দিঘা এক্সপ্রেস এখন পাণ্ডবেশ্বর ও উখরায় স্টপেজ দিয়ে যাতায়াত করছে।
- ১২০৪১/১২০৪২ হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া শতাব্দী এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজ দিচ্ছে।
-