Price Hike: সর্ষের তেল ২৩০ টাকা/লিটার, চাল, সবজিও তো আগুন, দাম কমতে পারে কবে?

মহার্ঘ্য সরষের তেল। গত একমাসে পরপর বেড়েছে তেলের দাম। এই দামবৃদ্ধিতে আবার যোগ্য সঙ্গত দিয়েছে চালও। গত একমাসের নিরিখে প্রায় ৬-৮ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম। কবে নাগাদ কমতে পারে?

Advertisement
সর্ষের তেল ২৩০ টাকা/লিটার, চাল, সবজিও তো আগুন, দাম কমতে পারে কবে?মহার্ঘ্য সরষের তেল; চাল-সবজির বাজারেও আগুন, কবে নাগাদ দাম কমবে?
হাইলাইটস
  • ফের একবার মুদ্রাস্ফীতির ধাক্কা আমজনতার পকেটে।
  • চাল থেকে শুরু করে ভোজ্য তেল, এমনকি সবজির দাম পর্যন্ত আকাশ ছুঁয়েছে।
  • মাছ-মাংস কেনা দূর আলু সেদ্ধ ভাত খাওয়ার উপকরণ, অর্থাৎ চাল, আলু ও তেলের দামও এতটাই বেড়েছে, যে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

ফের একবার মুদ্রাস্ফীতির ধাক্কা আমজনতার পকেটে। যার জেরে বাজার করতে গিয়ে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। চাল থেকে শুরু করে ভোজ্য তেল, এমনকি সবজির দাম পর্যন্ত আকাশ ছুঁয়েছে। মাছ-মাংস কেনা দূর আলু সেদ্ধ ভাত খাওয়ার উপকরণ, অর্থাৎ চাল, আলু ও তেলের দামও এতটাই বেড়েছে, যে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

তেলের দামে নজর দিন

ভোজ্য তেল বিশেষ করে সর্ষের তেল ছাড়া বাঙালি বাড়ি ছাড়া অচল। আর এই সরষের তেলের দামই গত এক মাসের মধ্যে রেকর্ড বেড়েছে। খুচরো বাজারে ব্র্যান্ডেড প্যাকেটজাত তেলের রেট পৌঁছে গিয়েছে লিটার প্রতি ২৩০ টাকা দরে। ফলে মাসের তেল কিনতে গিয়ে সমস্যায় পড়েছে আমজনতা।

দাম কমবে?

কলকাতায় ভোজ্য তেলের পাইকারি মার্কেট রয়েছে পোস্তায়। পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এক সদস্য bangla.aajtak.in -কে জানান, বাংলায় এমনিতেই সরষের চাষ কম হয়। এরাজ্যে সর্ষের তেলের চাহিদা মেটায় রাজস্থান, হরিয়ানা ও মধ্যপ্রদেশ। কিন্তু সেখানে দাম বাড়তেই এরাজ্যেও চড়চড় করে বেড়েছে সর্ষের তেলের দাম। 

তবে আগামী এক সপ্তাহের মধ্যে দাম কমতে পারে বলেও জানান  মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য। তিনি বলেন, ইতিমধ্যেই সমিতির তরফে ওই রাজ্যগুলিতে দাম কমানোর কথা জানানো হয়েছে। শীঘ্রই এই দাম কিছুটা হলেও কমবে বলে তিনি আশাবাদী।

চালের দাম অনেকটা বেড়ে গিয়েছে

ঘূর্ণিঝড় আকভানের দাপটে রাজ্যে আমন ধানের ভয়াবহ ক্ষতি হয়েছে। মাঠেই পচে নষ্ট হয়েছে ধান। সরকারি ভাবে চাষিদের সাহায্য করা হলেও, বাজারে চালের প্রাপ্যতা কিছু হলেও ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় মিনিকেট চালের দাম কেজি প্রতি বেড়েছে প্রায় ৫ টাকা, কমপক্ষে ৬-৮ টাকা দাম বেড়েছে বাঁশকাঠি চালেরও। ফলে পরবর্তী মরশুমের আগে চালের দাম কমা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে।

আলুর দাম চড়চড় করে বেড়েছে

নভেম্বর মাসের শুরুতে শিয়ালদার কোলে মার্কেটে আলুর পাইকারি কেজি ছিল ৮-৯ টাকা। সেই দাম খুচরো বাজারে ছিল ১০-১২ টাকা। গত একসপ্তাহ আগেও কোলে মার্কেটে আলু বিক্রি হয়েছে ১০-১২ টাকা কেজি দরে। খুচরো বাজারে যা ক্রেতারা কিনেছেন ১৩-১৫ টাকার মধ্যে।  কিন্তু গত একসপ্তাহে আলুর দাম পাইকারি বাজারেই বেড়ে হয়েছে ১৪-১৫ টাকা। ফলে খুচরো বাজারে ১৭-২০ টাকা দরে বিক্রি হচ্ছে আলু। যা কিনতে গিয়ে পকেটে চাপ পড়ছে আমজনতার। তবে শিয়ালদা কোলে মার্কেট ভেন্ডারস অ্যাসোসিয়েশনের এক সদস্য জানিয়েছেন, শীঘ্রই এই দাম কিছুটা হলেও কমতে পারে।

Advertisement

দাম কমাতে পদক্ষেপ নিয়েছে সরকার

মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবারই বিকেলে নবান্নে এই বিষয়টি নিয়ে বৈঠক হয়। রাজ্যের আধিকারিকদের কাছে দামবৃদ্ধির বিষয় নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তেল ও চিনির দাম নিয়ে মুখ্যত আলোচনা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তিনি দাম কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

বুধবার দামবৃদ্ধি প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "শাক সবজির যে দাম বাড়বে, তার দামবৃদ্ধি কেউ আটকাতে পারবে না। বারবার বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে। কিন্তু চাল, ডাল, তেলের দাম কমাতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। দু'বার বাজারে দোকানে দোকানে হানা দিয়েছেন আধিকারিকরা। দাম কমাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

 

POST A COMMENT
Advertisement