ট্রে প্রতি ডিমের দাম বাড়ল ১২ টাকা, বাজারে এক পিস কত?

Egg Rate: ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুদ্ধ শুরু হতেই কলকাতা সহ দেশজুড়ে কম হতে শুরু করেছিল ডিমের রেট। কিন্তু সম্প্রতি সেই দাম আবার বাড়ছে।

Advertisement
ট্রে প্রতি ডিমের দাম বাড়ল ১২ টাকা, বাজারে এক পিস কত?ট্রে প্রতি ডিমের দাম বাড়ল ১২ টাকা
হাইলাইটস
  • কলকাতায় ফের চড়চড় করে বাড়তে শুরু করেছে ডিমের দাম।
  • পাইকারি বাজারে এক সপ্তাহে ১২টাকা দাম বেড়েছে ডিমের।
  • কলকাতায় আজ ডিমের পাইকারি দাম রয়েছে ৫টাকা ১০ পয়সা প্রতি পিস।

শহর কলকাতায় ফের চড়চড় করে বাড়তে শুরু করেছে ডিমের দাম। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুদ্ধ শুরু হতেই কলকাতা সহ দেশজুড়ে কম হতে শুরু করেছিল ডিমের রেট। কিন্তু সম্প্রতি সেই দাম আবার বাড়ছে। 

পাইকারি বাজারে এক সপ্তাহে ১২টাকা দাম বেড়েছে

ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটির দেওয়া তথ্য বলছে, কলকাতায় আজ ডিমের পাইকারি দাম রয়েছে ৫টাকা ১০ পয়সা প্রতি পিস। যা ট্রে প্রতি পড়ছে ১৫৩ টাকা। 

কিন্তু সাত দিন আগেও অর্থাৎ গত সপ্তাহের বুধবার কলকাতায় পাইকারি বাজারে ডিমের দাম ছিল পিস প্রতি ৪.৭০ পয়সা। অন্যদিকে ট্রে প্রতি রেট ছিল ১৪১ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিমের ট্রে প্রতি দাম বেড়েছে ১২ টাকা।

খুচরো বাজারে ডিমের দাম কত?

পাইকারি বাজারে ডিমের দাম বাড়লে খুচরো বাজারেও চড়তে শুরু করে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কলকাতায় আজ ডিমের প্রতি পিসের দাম রয়েছে ৬ টাকা। জোড়া রয়েছে ১১-১২ টাকা করে। ট্রে প্রতি দাম পড়বে ১৬৫-১৭০টাকার আশেপাশে।

মাঝে ডিমের দাম কমে গিয়েছিল কেন?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই ধড়াম করে পড়েছিল ডিমের দাম। মূলত নিরাপত্তাজনিত উদ্বেগ ও পরিবহণ রাস্তায় বিঘ্নের জেরে আরব আমিরশাহী, ওমান, কাতার এবং বাহারিনের মতো দেশগুলির সঙ্গে ব্যবসা বন্ধ হয়ে যাওয়াতেই ধাক্কা খেয়েছিল ভারতের ডিম রফতানি। আগে যেখানে প্রতিদিন প্রায় ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ১ কোটি ডিম প্রতিদিন রফতানি করা হত, তা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। ফলে দেশে অতিরিক্ত ডিমের স্টক জমে যাওয়াতেই সস্তায় ডিম পেতে শুরু করেছিলেন গ্রাহকেরা। তবে এবার ফের একবার দাম বাড়তে শুরু করেছে।
 

 

POST A COMMENT
Advertisement