EPFO Scheme: PF কাটার ঊর্ধ্বসীমা তো বেড়েছে, সবাই EPS আওতায় পেনশন কি পাবেন? জেনে নিন

EPFO কভারেজ ১৫ হাজার বেতনসীমা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক কর্মী PF-এর সুবিধা ভোগ করবেন। PF, পেনশন স্কিম ও ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্সের সুবিধা ভোগ করবেন। এর ফলে অবসরের পরে ভাল ভাবে জীবন কাটাতে সুবিধা হবে, পেনশনের সুবিধা পাবেন।  

Advertisement
PF কাটার ঊর্ধ্বসীমা তো বেড়েছে, সবাই EPS আওতায় পেনশন কি পাবেন? জেনে নিনইপিএফও - প্রতীকী ছবি
হাইলাইটস
  • EPS মেম্বারশিপের জন্য কারা যোগ্য?
  • উচ্চ EPFO বেতনসীমার অর্থ কী?
  • পেনশন কন্ট্রিবিউশনে কী প্রভাব পড়বে?

কর্মচারীদের বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসার মাসিক পারিশ্রমিকের ঊর্ধ্বসীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। এই পরিবর্তনের পর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS)-এর আওতায় কারা পেনশন পাওয়ার যোগ্য, তা নিয়ে নিয়মাবলী স্পষ্ট করল EPFO।

X হ্যান্ডেলে EPFO জানিয়েছে, কীভাবে কর্মীর মাসিক  বেতন ও পেনশন স্কিমের আগের মেম্বারশিপ PF-এর যোগ্যতায় প্রভাব ফেলবে, তা বিস্তারিত বলা হয়েছে। এটি সেই সব কর্মচারীর জন্য গুরুত্বপূর্ণ, যাঁরা জানতে চান, তাঁরা এমপ্লয়িজ পেনশন স্কিমের (EPS) আওতায় পড়বেন কি না এবং তাঁদের বেতন থেকে পেনশনের জন্য টাকা কাটা হবে কি না। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া বেতনের সংশোধিত ঊর্ধ্বসীমার জেরে মাসে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত বেতন পান, সংগঠিত ক্ষেত্রের ৫১ লক্ষেরও বেশি অতিরিক্ত কর্মী বাধ্যতামূলক EPFO-র আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

EPS মেম্বারশিপের জন্য কারা যোগ্য?

EPFO জানিয়েছে, যে সব কর্মীদের মাসিক বেতন ২৫ হাজার বা তার কম, তাঁরাও EPS-এর আওতায় আসতে পারেন। তবে তা স্কিমের যোগ্যতাসূচক শর্তাবলীর উপরে নির্ভর করছে। EPFO-র শেয়ার করা গ্রাফিকে ব্যাখ্যা করা হয়েছে, সংশোধিত বেতনসীমার মধ্যে থাকা যোগ্য কর্মীদের জন্য পেনশন প্রকল্পের সদস্যপদ বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীদের নির্ধারিত হারে প্রযোজ্য টাকা জমা দিতে হবে।
তবে যে সমস্ত কর্মীর মাসিক বেতন ২৫,০০০ টাকার বেশি এবং যাঁরা আগে থেকে এমপ্লয়িজ পেনশন স্কিমের (EPS) সদস্য ছিলেন না, তাঁরা নতুন করে এই প্রকল্পে যোগ দেওয়ার যোগ্য নন। গ্রাফিকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যার নির্যাস, বেতনসীমা সংশোধন হলেই যে প্রত্যেক কর্মী স্বয়ংক্রিয়ভাবে পেনশনের সুবিধা পাওয়ার যোগ্য হয়ে যাবেন, তা নয়। সংশ্লিষ্ট কর্মী আগে EPS-এর সদস্য ছিলেন কি না এবং প্রকল্পের প্রযোজ্য নিয়ম কী বলছে, তার উপরও পেনশনের যোগ্যতা নির্ভর করবে।

Advertisement

EPFO এক্স হ্যান্ডেলে যা জানিয়েছে
EPFO এক্স হ্যান্ডেলে যা জানিয়েছে

উচ্চ EPFO বেতনসীমার অর্থ কী?

EPFO কভারেজ ১৫ হাজার বেতনসীমা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক কর্মী PF-এর সুবিধা ভোগ করবেন। PF, পেনশন স্কিম ও ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্সের সুবিধা ভোগ করবেন। এর ফলে অবসরের পরে ভাল ভাবে জীবন কাটাতে সুবিধা হবে, পেনশনের সুবিধা পাবেন।  

পেনশন কন্ট্রিবিউশনে কী প্রভাব পড়বে?

পেনশনের জন্য বেতনসীমা বাড়লে EPS-এ নিয়োগকর্তার সর্বোচ্চ মাসিক অবদানও বাড়বে। পেনশনযোগ্য বেতনের ঊর্ধ্বসীমা ১৫,০০০ টাকা থেকে বেড়ে ২৫,০০০ টাকা হলে, ৮.৩৩ শতাংশ হারে নিয়োগকর্তার সর্বোচ্চ মাসিক পেনশন অবদান ১,২৫০ টাকা থেকে বেড়ে প্রায় ২,০৮৩ টাকা হবে। এখানে আরও একটি বিষয় মনে রাখা জরুরি, নিয়োগকর্তার EPS-এ অবদান তাঁর মোট প্রভিডেন্ট ফান্ড (PF) অবদানেরই একটি অংশ। এটি কর্মীর বেতন থেকে অতিরিক্ত কোনও টাকা কেটে নেওয়া নয়।

পেনশন কন্ট্রিবিউশন জমা না পড়লে কী করবেন?

প্রাপ্য পেনশন অবদান জমা পড়েনি বলে মনে হলে প্রথমে নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে EPFO। নিয়োগকর্তা পদক্ষেপ না করলে কর্মীরা EPFO-র অনলাইন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা EPFiGMS পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।

TAGS:
POST A COMMENT
Advertisement