PF Balance Check: PF ব্যালেন্স চেক করুন এই নম্বরে মিসড কল দিয়ে, জানুন কীভাবে করবেন?

উল্লেখ্য, সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কর্মচারি ভবিষ্য নিধি (EPF) জমার উপরে ৮.২৫ শতাংশ সুদ অনুমোদন করেছে। চাকুরীজীবি ব্যক্তিদের নিয়মিত EPF অ্যাকাউন্ট চেক করা উচিত। এটি তাদের আর্থিক পরিকল্পনায় সহায়তা করে।

Advertisement
PF ব্যালেন্স চেক করুন এই নম্বরে মিসড কল দিয়ে, জানুন কীভাবে করবেন? মিসড কল দিলেই পাবেন PF ব্যালেন্স তথ্য
হাইলাইটস
  • ইপিএফ-এ জমে থাকা অর্থ আপনি অনেক উপায়ে চেক করতে পারেন।

পিএফ-এর সুদ এবং তা অ্যাকাউন্টে জমা হওয়ার প্রক্রিয়া নিয়ে দীর্ঘ অপেক্ষার পর একটি বড় খবর সামনে এসেছে। সরকার পিএফ-এর সুদ অ্যাকাউন্টে জমা করার অনুমোদন দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই মাসেই অর্থাৎ জুন মাসে ইপিএফ অ্যাকাউন্টে সুদ জমা হতে পারবে। উল্লেখ্য, সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কর্মচারি ভবিষ্য নিধি (EPF) জমার উপরে ৮.২৫ শতাংশ সুদ অনুমোদন করেছে। চাকুরীজীবি ব্যক্তিদের নিয়মিত EPF অ্যাকাউন্ট চেক করা উচিত। এটি তাদের আর্থিক পরিকল্পনায় সহায়তা করে। তাদের পিএফ ব্যালেন্স চেক করার জন্য বেশ কয়েকটি বিকল্প রয়েছে, যার মাধ্যমে আপনি দ্রুত এই তথ্য পেতে পারেন।

কবে পিএফ-এর সুদ অ্যাকাউন্টে জমা হবে?
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, শ্রম মন্ত্রক চলতি মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করার জন্য EPF-কে  নির্দেশ দিতে পারে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সভাপতিত্বে ২ মার্চ কেন্দ্রীয় বাজেট কমিটি (সিবিটি) ৮.২৫% পিএফ সুদের হার অনুমোদন করেছে। এই নিয়ে টানা তৃতীয় বছর ইপিএফ-এর শ্রম সুদের হার স্থিতিশীল রাখা হল। 

কেন নিয়মিত চেক করবেন আপনার PF অ্যাকাউন্ট
আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স এবং জমা হওয়া সুদ সম্পর্কে অবগত থাকা জরুরি, এবং নিয়মিত অ্যাকাউন্ট চেক করলে তা আপনাকে আর্থিকভাবে আপনার ভবিষ্যৎ আরও ভালোভাবে পরিকল্পনা করতে সাহায্য করবে। যদি আপনার কখনও জরুরিভাবে অর্থের প্রয়োজন হয়, তাহলে আপনি জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আপনি কত টাকা তুলতে পারবেন। 

কীভাবে ইপিএফ ব্যালেন্স চেক করবেন
ইপিএফ-এ জমে থাকা অর্থ আপনি অনেক উপায়ে চেক করতে পারেন। যদি আপনার UAN ও মোবাইল নম্বর EPFO-র সঙ্গে রেজিস্ট্রার থাকে, তাহলে আপনি শুধু একটি এসএমএস পাঠিয়েও কত টাকা জমা রয়েছে, তা জানতে পারবেন। এছাড়াও উমাঙ্গ অ্যাপ (Umang App),  ইপিএফও মেম্বার ই-সার্ভিস পোর্টাল, বা মিসড কল সার্ভিসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করতে পারেন। 

Advertisement

SMS পাঠিয়ে কীভাবে জানবেন
SMS-এর মাধ্যমে আপনার PF অ্যাকাউন্টর ব্যালেন্স জানতে, আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরের মেসেজ বক্সে EPFOHO, UAN এবং তারপর ভাষা লিখে 7738299899 নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ইংরেজিতে আপনার ইপিএফ অ্যাকাউন্টের বিবরণ পেতে আপনি EPFOHO, UAN এবং ENG টাইপ করবেন। এরপর আপনি এসএমএস-এর মাধ্যমে আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স পেয়ে যাবেন। 

অনলাইনে ব্যালেন্স চেক
https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login
এটা আপনার মোবাইল বা ল্যাপটপে খুলুন। এরপর আপনি UAN নম্বর ও পাসওয়ার্ড দিন। এরপর ক্যাপচা কোড দিন। এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এই পেজের ড্রপ ডাউন তালিকায় নিজের পিএফ নম্বর বেছে নিন। এরপর আপনার সামনে পিএফ অ্যাকাউন্টের সব তথ্য চলে আসবে। 

UMANG App-এ চেক
এরজন্য সবার আগে UMANG App ডাউনলোড করে নিন। লগইন করে অল সেভিংস সেকশনে যান। এবার EPFO সার্চ করে, Employee-Centric Services' বিকল্পটি বেছে নিন, তারপর 'View Passbook' বিকল্পে ক্লিক করুন। আপনার UAN এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন। আপনার ব্যালেন্স দেখা যাবে। 

মিসড কলের মাধ্যমে
আপনি একটি মিসড কল করেও আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। এর জন্য, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9966044425 ডায়াল রুন। দুটি রিং বাজার পর কলটি স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে। এই মিসড কলের পর, আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার ফোনে এসএমএস-এর মাধ্যমে পাঠানো হবে।

POST A COMMENT
Advertisement