বাইক রাইডার থেকে শুরু করে ডেলিভারি বয়, সকলের থাকবে PF অ্যাকাউন্টডেলিভারি বয়, বাইক রাইডার বা ক্যাব ড্রাইভার থেকে শুরু করে দোকানদার, শ্রমিকদের জন্য সুখবর। বহু বছর ধরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO) সংগঠিত খাতে চাকরি করা কর্মচারীদের PF সুবিধা দিয়ে আসছে। কিন্তু অসংগঠিত খাত, যেমন গিগ ওয়ার্কার, দোকানদার বা কর্মীরা এতদিন সেই সুবিধা পেতেন না। তবে এবার এই কর্মীরাও PF-এর আওতায় সুবিধা পেতে পারেন।
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে, EPFO এমন একটি পরিকাঠামো তৈরির কাজ করছে, যার মাধ্যমে সেলফ এমপ্লয়েড, অসংগঠিত খাতের কর্মীরা স্বেচ্ছায় পিএফ PF -এর স্কিমে টাকা রাখতে পারবেন। এই প্রস্তাবটি পাস হলে, বর্তমানে EPF নেটওয়ার্কের বাইরে থাকা লক্ষ লক্ষ মানুষ এই অবসরকালীন সঞ্চয় স্কিম থেকে উপকৃত হতে পারবেন।
এই প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু অনুমোদিত হলে, লক্ষ লক্ষ মানুষ এর সামাজিক সুরক্ষা পাবে। বর্তমানে কয়েক লক্ষ মানুষ এখনও EPF সিস্টেমের বাইরে রয়েছে। এখনকার নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ২০ বা তার বেশি কর্মী আছে এমন সংস্থায় কর্মরত কর্মচারীদেরই PF-এর সুবিধা দেওয়া হয়। এর ফলে দেশের একটি বিশাল অংশ সামাজিক সুরক্ষা ব্যবস্থার বাইরেই থেকে যাচ্ছে।
প্রস্তাবিত এই প্রকল্পের লক্ষ্য হলো সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্সার, ডেলিভারি পার্টনার ও ক্যাব চালকসহ গিগ কর্মী, অসংগঠিত খাতের কর্মীরাও যাতে EPFO-র আওতায় এসে সুবিধা পান।
এছাড়াও, EPFO বর্তমান ব্যবস্থায় কিছু সুবিধা দেওয়ার পরিকল্পনাও করেছে। নতুন সিস্টেমে সদস্যরা নিজেদের আয় ও আর্থিক অবস্থার ওপর নির্ভর করে দৈনিক, মাসিক বা এমনকি বছরে একবার বা যতবার খুশি টাকা তোলার সুযোগ দেবে। ফ্রিল্যান্সার বা গিগ কর্মীদের মতো অনিয়মিত আয়ের ব্যক্তিদের জন্য এটা বড় সুবিধা।
নতুন PF প্রস্তাবের ওপর টেন্ডার আহ্বান করা হয়েছে
এই নতুন ধরনের পরিকাঠামোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে গিয়েছে। কিন্তু সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এর অনুমোদন দেয়নি। তবে, এই স্কিমটি সমর্থন করার জন্য প্রয়োজনীয় IT পরিকাঠামো তৈরির জন্য ইপিএফও একটি টেন্ডারের আবেদনপত্রও প্রকাশ করেছে।