EPFO চার দিন বন্ধ, তোলা যাচ্ছে না টাকা, ব্যালেন্স চেকও করতে পারবেন না

এখন PF ক্লেইম করলেও লাভ হবে না। টানা ৪ দিন বন্ধ থাকছে EPFO-র ক্লেইম পোর্টালটি। ২৬ জুন রাত ১২টা থেকে ২৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন পরিষেবা বন্ধ থাকবে।

Advertisement
EPFO চার দিন বন্ধ, তোলা যাচ্ছে না টাকা, ব্যালেন্স চেকও করতে পারবেন না তোলা যাবে না টাকা, ব্যালেন্স চেকও করতে পারবেন না
হাইলাইটস
  • যদি PF থেকে টাকা তোলার প্ল্যান থাকে, তবে এখন কিছুদিন অপেক্ষা করতে হবে।
  • PF ক্লেইম করলেও এখন লাভ হবে না।
  • ২৬ জুন থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত এই পরিষেবা বন্ধ আছে।

যদি PF থেকে টাকা তোলার প্ল্যান থাকে, তবে এখন কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ PF ক্লেইম করলেও এখন লাভ হবে না। কারণ, টানা ৪ দিন বন্ধ থাকছে EPFO-র ক্লেইম পোর্টালটি। ২৬ জুন থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

EPFO-র তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জুন রাত ১২টা থেকে ২৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। এরপর ৩০ জুন ফের অনলাইন পরিষেবা চালু হবে।

কেন পোর্টাল বন্ধ থাকবে?

epfo একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ক্লেইম প্রসেস উন্নতি করা, সিকিউরিটি বৃদ্ধি করা, মেম্বারদের সুবিধা দেওয়ার উদ্দেশে ডেটাবেস ও সফটওয়্যার আপগ্রেড করতে চলেছে EPFO। সেই কারণেই এই পোর্টালটি বন্ধ করা হবে।

কোন কোন কাজ করা যাবে না?

EPFO ​​পোর্টাল বন্ধ থাকার ফলে, এই সময়ের মধ্যে মেম্বার পোর্টাল, এমপ্লয়ার পোর্টাল এবং UMANG অ্যাপ সবই বন্ধ থাকবে। এর মানে হল,  EPFO-এর আওতায় থাকা অনলাইন পরিষেবাগুলো, যেমন—ক্লেম প্রসেসিং, ECR ফাইলিং, নতুন কর্মীদের জন্য UAN লিঙ্কিং, ই-পাসবুক সুবিধা ইত্যাদি পাওয়া যাবে না।

আগে করা PF ক্লেইমের কী হবে?

ইপিএফ-ওর তরফে জানানো হয়েছে, মাইগ্রেশন উইন্ডোর আগে জমা দেওয়া ক্লেইমগুলি বাতিল করা হবে না। তবে পুরো বিষয়টির প্রক্রিয়ায় দেরি হতে পারে। সিস্টেমটি ফের অনলাইন চালু হলে আবার এই প্রোফাইল শুরু হবে। শাটডাউনের সময় যেসব সদস্যের সাহায্যের প্রয়োজন, তারা EPFO ​​কল সেন্টারে 14470 নম্বরে যোগাযোগ করতে পারেন। 

ইপিএফও ৩.০: চালু হতে পারে

এই বন্ধের সঙ্গে  EPFO 3.0 চালুর কোনও যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয়, তবে এর সময়ও উল্লেখযোগ্য। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সম্প্রতি জানিয়েছেন, UPI-ভিত্তিক PF-এর টাকা তোলার পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শীঘ্রই বিষয়টি সবার জন্যই চালু করা হবে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement