EPFO Updates : কেন্দ্রের নয়া পেনশন স্কিম, বাড়িতে বসে মাসে ন্যূনতম ৩ হাজার টাকা, রইল বিস্তারিত

EPFO Updates : এই পেনশন কর্মসূচির নাম পেনশন দান স্কিম (Donate-a-Pension)। এই পেনশন কর্মসূচির আওতায় যে কোনো ব্যক্তি তার সহায়ক কর্মীদের জন্য পেনশন তহবিলে টাকা জমা রাখতে পারেন। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন (PM-SYM) প্রকল্পের অধীনে শুরু হয়েছে।

Advertisement
কেন্দ্রের নয়া পেনশন স্কিম, বাড়িতে বসে মাসে ন্যূনতম ৩ হাজার টাকা, রইল বিস্তারিতEPFO Updates
হাইলাইটস
  • কেন্দ্রের নয়া পেনশন স্কিম
  • বাড়িতে বসে মাসে ন্যূনতম ৩ হাজার টাকা
  • রইল বিস্তারিত

EPFO Updates : কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব সোমবার একটি নতুন পেনশন প্রকল্প (Pension Yojana) চালু করেছেন। এই পেনশন কর্মসূচির নাম পেনশন দান স্কিম (Donate-a-Pension)। এই পেনশন কর্মসূচির আওতায় যে কোনো ব্যক্তি তার সহায়ক কর্মীদের জন্য পেনশন তহবিলে টাকা জমা রাখতে পারেন। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন (PM-SYM) প্রকল্পের অধীনে শুরু হয়েছে।

অনেক সুবিধা

আপনি আপনার বাড়ির পরিচারকের জন্য পেনশন প্রকল্প শুরু করতে পারেন। এর জন্য 'ডোনেট-এ-পেনশন' প্রোগ্রাম শুরু করেতে হবে। এটি PM-SYM পেনশন স্কিমের অধীনে একটি উদ্যোগ। এর অধীনে, লোকেরা তাদের কর্মচারী কিংবা কর্মীদের জন্য পেনশন পরিকল্পনার প্রিমিয়াম জমা করতে পারেন। এর আওতায় গৃহকর্মী, ড্রাইভার, হেলপার অনেকেই থাকতে পারেন।

PM-SYM স্কিম সম্পর্কে জানুন

শ্রমমন্ত্রী বলেন, "অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ১৮-৪০ বছর বয়সী কর্মীরা PM-SYM-এ নিজেদের রেজিস্ট্রেশন করতে পারেন। তাঁদের বয়সের উপর নির্ভর করে বার্ষিক ৬৬০ থেকে ২,৪০০ টাকা প্রিমিয়াম দিতে হবে। তারপরে তাঁরা প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন পাবেন। শ্রমমন্ত্রী ৭ থেকে ১৩ মার্চ 'আইকনিক উইক'-এ বেশ কিছু উদ্যোগের সূচনা করছেন। এই সপ্তাহের প্রথম দিনে পেনশন দান প্রকল্প শুরু হচ্ছে।

রেজিস্ট্রেশন শুরু

এই কার্যক্রম চলাকালীন, ই-শ্রমের অধীনে ২৫ কোটি রেজিস্ট্রেশন হবে। এর মধ্যে রয়েছে Umang App-এ ই-শ্রম চালু করা। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টার এই সপ্তাহে চাকরি মেলার আয়োজন করবে। এ ছাড়া প্লেসমেন্ট ড্রাইভ পরিচালনা করা হবে।

POST A COMMENT
Advertisement