এবার PF-এর টাকা Gpay, PhonePe সহ UPI App দিয়েই তোলা যাবে, সব প্রক্রিয়া শেষ, সম্ভবত জুন থেকেই সার্ভিস শুরু

বর্তমানে PF-এর টাকা তুলতে হলে সদস্যদের উইথড্রল ক্লেম ফাইল করতে হয়। সেই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের যাচাই, নথি পরীক্ষা এবং অনুমোদনের কারণে অনেক সময় লেগে যায়। কিন্তু নতুন ব্যবস্থায় UPI-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা সরাসরি ট্রান্সফার হয়ে যাবে। জানা যাচ্ছে, গ্রাহকরা নিজেদের UPI PIN ব্যবহার করেই সেই অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন।

Advertisement
এবার PF-এর টাকা Gpay, PhonePe সহ UPI App দিয়েই তোলা যাবে, সব প্রক্রিয়া শেষ, সম্ভবত জুন থেকেই সার্ভিস শুরুPF-এর টাকা তোলা যাবে ইউপিআই দিয়ে
হাইলাইটস
  • UPI PIN ব্যবহার করেই সেই অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর
  • ৭ কোটিরও বেশি EPFO সদস্য উপকৃত হবেন
  • জুন মাস থেকেই WhatsApp-এর মাধ্যমেও বিভিন্ন পরিষেবা চালু

এবার আরও সহজ হতে চলেছে PF-এর টাকা তোলা। দীর্ঘদিনের অপেক্ষা, কাগজপত্র জমা এবং ক্লেম প্রসেসিংয়ের জটিলতা থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছেন কোটি কোটি EPFO সদস্য। কারণ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO এমন একটি নতুন ডিজিটাল পরিষেবার পরীক্ষামূলক কাজ সম্পূর্ণ করেছে, যার মাধ্যমে UPI ব্যবহার করেই PF-এর টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে নেওয়া যাবে।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া জানিয়েছেন, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই সদস্যরা মোবাইল ফোনে কয়েকটি ট্যাপ করেই নিজেদের PF-এর টাকা তুলতে পারবেন। অর্থাৎ ভবিষ্যতে PF তোলার জন্য আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না বা বারবার নথিপত্র জমা দেওয়ার প্রয়োজনও পড়বে না।

UPI PIN ব্যবহার করেই সেই অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর

বর্তমানে PF-এর টাকা তুলতে হলে সদস্যদের উইথড্রল ক্লেম ফাইল করতে হয়। সেই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের যাচাই, নথি পরীক্ষা এবং অনুমোদনের কারণে অনেক সময় লেগে যায়। কিন্তু নতুন ব্যবস্থায় UPI-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা সরাসরি ট্রান্সফার হয়ে যাবে। জানা যাচ্ছে, গ্রাহকরা নিজেদের UPI PIN ব্যবহার করেই সেই অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন।

নতুন এই পরিষেবায় PF অ্যাকাউন্টের একটি নির্দিষ্ট অংশ নিরাপত্তার কারণে ফ্রিজ অবস্থায় রাখা হতে পারে। তবে অ্যাকাউন্টে থাকা টাকার বড় অংশ সহজেই তোলা যাবে। টাকা ব্যাঙ্কে পৌঁছে গেলে তা ডিজিটাল পেমেন্ট, ATM থেকে ক্যাশ তোলা বা অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যাবে।

৭ কোটিরও বেশি EPFO সদস্য উপকৃত হবেন

এই পরিষেবা চালু হলে দেশের ৭ কোটিরও বেশি EPFO সদস্য উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে বা দ্রুত টাকার প্রয়োজন হলে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর হতে পারে। বর্তমানে EPFO সফটওয়্যার সংক্রান্ত কিছু প্রযুক্তিগত সমস্যার সমাধানে কাজ করছে, যাতে পরিষেবাটি নির্বিঘ্নে চালু করা যায়।

Advertisement

জুন মাস থেকেই WhatsApp-এর মাধ্যমেও বিভিন্ন পরিষেবা চালু

শুধু UPI পরিষেবাই নয়, গ্রাহক পরিষেবা আরও সহজ করতে নতুন পদক্ষেপ নিচ্ছে EPFO। সূত্রের খবর, আগামী জুন মাস থেকেই WhatsApp-এর মাধ্যমেও বিভিন্ন পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। এর ফলে সদস্যরা WhatsApp থেকেই PF ব্যালেন্স চেক করতে, শেষ পাঁচটি লেনদেন দেখতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ডিজিটাল পরিষেবার দিকে EPFO-র এই বড় পদক্ষেপ দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।

POST A COMMENT
Advertisement