EPFO portal Down: PF ব্যালেন্স দেখা যাচ্ছে না, করা যাচ্ছে না ক্লেম; কবে ঠিক হবে EPFO পোর্টাল?

EPFO পোর্টাল এখনও ডাউন। টানা ৮ দিন কাজ হচ্ছে না। এখন প্রশ্ন হল, কবে ঠিক হবে ইপিএফও পোর্টাল?

Advertisement
PF ব্যালেন্স দেখা যাচ্ছে না, করা যাচ্ছে না ক্লেম; কবে ঠিক হবে EPFO পোর্টাল?ইপিএফও পোর্টাল ডাউন
হাইলাইটস
  • EPFO পোর্টাল এখনও ডাউন
  • টানা ৮ দিন কাজ হচ্ছে না
  • কবে ঠিক হবে ইপিএফও পোর্টাল?

আজও কাজ করছে না ইপিএফও-এর ওয়েবসাইট। ক্লেম থেকে শুরু করে পিএফ ব্যালেন্স চেক করা, কিছুই হচ্ছে না। এমন পরিস্থিতিতে সংস্থা দাবি করেছে যে ওয়েবসাইটে এখন আপগ্রেডেশন চলছে। যার ফলে ডাউন রয়েছে পোর্টাল। 

তবে আরও সমস্যার বিষয় হল, উমঙ্গ অ্যাপের মাধ্যমেও এখন পিএফ ব্যালেন্স চেক করা যাচ্ছে না। আর এই সমস্যা ২৬ জুন ২০২৬ থেকেই চালু রয়েছে। আর আজ সমস্যার ৮ দিন হয়ে গিয়েছে। কিন্তু এখনও ওয়েবসাইট ওপেন করা যাচ্ছে না। 

এখনও পর্যন্ত দুই দুইবার এটা আপডেটের জন্য ডেট বাড়ানো হয়েছে। ৩ জুলাই, অর্থাৎ আজ ওয়েবসাইট ওপেন হওয়ার কথা ছিল। কিন্তু ইপিএফও ওয়েবসাইট আজও কাজ করছে না ওয়েসাইট। আর ইপিএফও-এর সাইটে এই নিয়ে কোনও বিজ্ঞপ্তিও নেই। যার ফলে অনেক মানুষ সমস্যায় পড়েছেন। 

এখন প্রশ্ন হল, কতদিন চলবে এই সমস্যা? সেই বিষয়েও কোনও আপডেট দিচ্ছে না সরকার। আর তাতে ভোগান্তি আরও বেড়েছে। যদিও বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 

ওয়েবসাইট শুরু না হওয়ার সাধারণ মানুষের মধ্যে বিরক্তি  
ইপিএফও-এর সাইট এখনও কাজ করছে না। আর তাতেই বিরক্ত সাধারণ মানুষের একাংশ। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের রাগ প্রকাশ করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, বর্তমান সরকার সব ধরনের পরিকল্পনার বারোটা বাজিয়ে দিয়েছে। ইপিএফও-তে কোনও কাজই করা যাচ্ছে না। শুধু ডেট বাড়ানো হচ্ছে। 

এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন রোহিত নামের প্রাইভেট সেক্টরের কর্মী। তিনি দাবি করেন, ২০ জুন ঘরের রক্ষণাবেক্ষণের জন্য পিএফ-এর টাকা ক্লেম করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা পাওয়া গেল না। যার ফলে তাঁকে অন্য কোনও জায়গা থেকে টাকা জোগার করে নিতে হয়েছে। 

কেন ওয়েবসাইট চালু হচ্ছে না? 
ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করছে ইপিএফও। যার ফলে সিস্টেম মাইগ্রেশনের কাজও চলছে। এর মাধ্যমে দ্রুত গতিতে অনলাইন পরিষেবা দিতে চাইছে সরকার। পাশাপাশি সাইটের সুরক্ষাও বৃদ্ধি করতে চাইছে তারা। সেই কারণেই পিএফ-এর ওয়েবসাইটে চলছে কাজ। 

Advertisement

কী কী সার্ভিস চলছে না? 
এখন কর্মী ও সংস্থারা পিএফ পোর্টালে অনেক কাজই করতে পারছেন না। ইপিএফো মেম্বাররা নতুন ক্লেম সাবমিট করতে পারছে না। দেখতে পারছেন না ক্লেমের স্টেটাস। পাশাপাশি ই-পাশবুক দেখা বা নিজের অ্যাকাউন্টে লগইন করাও যাচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement