বদলে গেল EPFO Claim এর নিয়ম, 24 ঘণ্টাতেই খটাখট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে

চাকরিজীবীদের সুখবর দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তারা জানাল, আগের চেয়েও দ্রুত গতিতে ক্লেম নিষ্পত্তি করছে সংস্থা।

Advertisement
বদলে গেল EPFO Claim এর নিয়ম, 24 ঘণ্টাতেই খটাখট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেপিএফের ক্লেমের আরও তাড়াতাড়ি নিষ্পত্তি।
হাইলাইটস
  • পিএফে টাকা তোলা আরও সহজ।
  • ২৪ ঘণ্টার মধ্যেই ক্লেম ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

চাকরিজীবীদের জন্য সুখবর দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। পিএফে অ্যাকাউন্টে টাকা তোলার আবেদন করার পর আর চাতকের মতো বসে থাকতে হবে না। বরং আগের চেয়েও তাড়াতাড়ি টাকা চলে আসবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 

এবার থেকে পিএফ (PF) অ্যাকাউন্টের টাকা তোলার আবেদন জানালে, তা একই দিনে বা বড়জোর দুই দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন ইপিএফও-র সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার (CPFC) রমেশ কৃষ্ণমূর্তি। এত দিন কেওয়াইসি (KYC) প্রক্রিয়ার করার পরেও অনলাইন আবেদনের মাধ্যমে পিএফের টাকা হাতে পেতে সাধারণত ৭ থেকে ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগত। ইপিএফও-র এই নতুন পদক্ষেপে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন কোটি কোটি চাকরিজীবী।

রমেশ কৃষ্ণমূর্তি বলেন,'যতটা আবেদন এসেছিল, তার প্রায় পুরোটাই মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে। নতুন প্রযুক্তির সহায়তায় এখন প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে স্বয়ংক্রিয় বা অটো-সেটেলমেন্টের মাধ্যমে টাকা মেটানো হচ্ছে। আমাদের আশা, আগামী দিনে সদস্যদের জমা দেওয়া অধিকাংশ আবেদনই একই দিনে বা বড়জোর ২ দিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে'।

কারা ২৪ ঘণ্টার মধ্যে পাবেন না?

২৪ ঘণ্টার মধ্যে সবাই অটো-ক্লেইম করতে পারবেন না। 

এই সুবিধার লাভ কেবল সেই সব পিএফ গ্রাহকই পাবেন যাঁদের কেওয়াইসি (KYC) সম্পূর্ণ করা রয়েছে, প্যান (PAN), ব্যাঙ্কের যাবতীয় বিবরণ আপডেট করা।

জমা দেওয়া আবেদনে যদি কোনও ভুল বা অসামঞ্জস্য থাকলেও পাবেন না। 
 

UPI-তে পিএফের টাকা

খালি আবেদনের দ্রুত নিষ্পত্তিতেই থেমে থাকছে না ইপিএফও। কৃষ্ণমূর্তি আরও জানান, খুব শীঘ্রই 'ভীম' (BHIM) অ্যাপের মাধ্যমে পিএফ তোলার সুবিধা চালু করতে চলেছে সংস্থা। এর ফলে পিএফের টাকা সরাসরি গ্রাহকদের ইউপিআই (UPI) যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাঁর কথায়,'কেন্দ্রীয়মন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার আমরা ভীম অ্যাপের মাধ্যমে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া চালু করার পথে। আবেদন করার পর টাকা সরাসরি ইউপিআই যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আগামী এক মাসের মধ্যেই এই নতুন কাঠামো পুরোদমে চালু হয়ে যাবে বলে আশা করছি'।

Advertisement

সুদের হার কি বাড়বে?

বর্তমানে পিএফ জমার ওপর সুদের হার ৮.২৫ শতাংশ। তা কি আরও বাড়বে? এখনই স্পষ্ট করে বলতে চাননি রমেশ কৃষ্ণমূর্তি। তিনি জানান,'বিষয়টি নিয়ে মন্তব্য করার মতো সময় এখনও আসেনি। গত ৩ জুলাই এক এক লপ্তে দেশের ৩৪ কোটিরও বেশি সদস্যের অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে প্রায় ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ জমা হয়েছে। ইপিএফওর ইতিহাসে এটা বড় সাফল্য'।

TAGS:
POST A COMMENT
Advertisement