বাজারে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো, বাংলায় চাষিরা পাচ্ছেন কত টাকা?

দক্ষিণ ভারতে টমেটো চাষ করে বেকায়দায় পড়েছেন চাষিরা। তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় টমেটো চাষিদের দুর্দশার খবর গত সপ্তাহেই খবরের শিরোনামে এসেছে। কিন্তু এবার জানা যাচ্ছে একই অবস্থার মধ্যে দিয়ে বর্তমানে যেতে হচ্ছে বাংলার টমেটো চাষিদেরও।

Advertisement
বাজারে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো, বাংলায় চাষিরা পাচ্ছেন কত টাকা?৩ টাকা কেজি টমেটো বিক্রি করছেন চাষিরা (ফাইল ছবি)
হাইলাইটস
  • মাঠ থেকে ৩টাকা-৪টাকা কেজি দরে টমেটো বিক্রি করছেন চাষিরা।
  • এক কেজি টমেটো উৎপাদনে খরচ ৬-৭ টাকা।
  • ফলে উঠছে না চাষের খরচের টাকাই।

দক্ষিণ ভারতে টমেটো চাষ করে বেকায়দায় পড়েছেন চাষিরা। তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় টমেটো চাষিদের দুর্দশার খবর গত সপ্তাহেই খবরের শিরোনামে এসেছে। কিন্তু এবার জানা যাচ্ছে একই অবস্থার মধ্যে দিয়ে বর্তমানে যেতে হচ্ছে বাংলার টমেটো চাষিদেরও। কারণ, মাঠ থেকে ৩টাকা-৪টাকা কেজি দরে টমেটো বিক্রি করছেন তাঁরা! ফলে উঠছে না চাষের খরচের টাকাই।

কৃষকেরা কত টাকা দাম পাচ্ছেন?

বাংলায় টমেটো চাষিদের নির্দিষ্ট কোনও সংগঠন নেই। তবে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা থেকে প্রচুর পরিমাণে টমেটো কলকাতায় আসে। চলতি বছরে মার্চ মাস থেকেই দেখা যাচ্ছে টমেটো বিক্রি করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। বর্তমানে মাঠ থেকে টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩-৪ টাকা। যেখানে এক কেজি টমেটো ফলাতে প্রায় ৬-৭ টাকা খরচ হয়। ফলে কার্যত প্রতি কেজিতে ৩ টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার টমেটো চাষিরা।

তবে পুরোটা লস নয়, রয়েছে লাভের অঙ্কও

পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে bangla.aajtak.in কে জানান, "এখন টমেটো চাষিরা লোকসান করছেন ঠিকই, কিন্তু পুরোটাই যে লোকসান তা নয়। আসলে নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত কেজি প্রতি ১০- ২০ টাকা করেও দাম পেয়েছে টমেটো চাষিরা। মার্চ মাস থেকে দাম কিছুটা কমেছে। এখন ৩-৪ টাকা করে পাচ্ছেন চাষিরা। ফলে এখন যে লোকসান হচ্ছে, তা পুষিয়ে নিতে পারবেন চাষিরা।"

এবার কেন ২০ টাকা পর্যন্ত দাম পেয়েছেন চাষিরা?

বাংলায় পুরুলিয়াতে বিপুল পরিমাণে টমেটো চাষ করা হয়। কিন্তু চলতি বছরে কোনও কারণে সেই টমেটো এবার বেশি পরিমাণে উৎপাদিত হয়নি। ফলে দক্ষিণ ২৪ পরগনার টমেটো চাষিরা বেশি দামে টমেটো বিক্রি করতে পেরেছেন, ফলে এখন তাঁরা লোকসানের মুখ দেখলেও গড়ে তাঁদের লাভ পুষিয়ে যাচ্ছে।

বাজারে টমেটোর দাম কত?

শিয়ালদা কোলে মার্কেটে টমেটোর আজ পাইকারি দাম ১২-১৮ টাকা। খুচরো বাজারে এই দাম রয়েছে ২৫-২৮ টাকার মধ্যে। কিন্তু চাষিরা পাচ্ছেন ৩-৪ টাকাই।

Advertisement

 

POST A COMMENT
Advertisement